মালিবাগে দুটি ককটেল বিস্ফোরণ
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে মালিবাগ রেলগেট সংলগ্ন মূল সড়কের ওপর পড়ে ককটেল দুটি বিস্ফোরিত হয়।
ছবি: টিবিএস
রাজধানীর মালিবাগে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেল দুটি ফ্লাইওভার থেকে নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে মালিবাগ রেলগেট সংলগ্ন মূল সড়কের ওপর পড়ে ককটেল দুটি বিস্ফোরিত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম।
তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'বিকাল ৩টার দিকে তিন তলা ফ্লাইওভারটির ওপর থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। সেগুলো নিচে পড়ে বিস্ফোরিত হয়। কারা এই ঘটনা ঘটিয়েছে তা শনাক্তে পুলিশ কাজ করছে।'