Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
চট্টগ্রামে প্রতিমা বিসর্জন পুনরায় শুরু হয়েছে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 October, 2021, 05:40 pm
Last modified: 15 October, 2021, 08:28 pm

Related News

  • চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের
  • চট্টগ্রাম বন্দর থেকে বিপজ্জনক রাসায়নিকের ৯ কনটেইনার অপসারণ শুরু, ধ্বংস করা হবে নারায়ণগঞ্জে
  • ৫ আগস্টের ভাঙচুর-লুটপাটের দুই বছর পরও অচল রাঙ্গুনিয়ার ১৭ কোটি টাকার ক্যাবল কার
  • সীতাকুণ্ডে থানার ভেতরে পুলিশ কনস্টেবলকে মারধর: যুবদল নেতা বহিষ্কার
  • চট্টগ্রামে রেলের পরিত্যক্ত বগিতে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

চট্টগ্রামে প্রতিমা বিসর্জন পুনরায় শুরু হয়েছে

হরতালের সমর্থনে নগরীর বিভিন্ন সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন হামলার প্রতিবাদকারীরা
টিবিএস রিপোর্ট
15 October, 2021, 05:40 pm
Last modified: 15 October, 2021, 08:28 pm
ছবি: সামচ্ছুদ্দিন ইলিয়াস/ টিবিএস

আজ শুক্রবার (১৫ অক্টোবর) জে এম সেন হল পূজা মণ্ডপে হামলার প্রতিবাদে চার ঘণ্টা স্থগিত রাখার পর চট্টগ্রাম নগরীতে পুনরায় প্রতিমা বিসর্জন শুরু হয়েছে। 

হামলায় পাঁচ পুলিশসহ অন্তত ২০ জন আহত হন, যার প্রতিবাদে আগামীকাল শনিবার দুপুর পর্যন্ত বন্দর নগরীতে হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।    

পরিষদের মহাসচিব রানা দাশগুপ্ত টিবিএস'কে জানান, তারা বেলা ১২টা পর্যন্ত হরতাল পালন করবেন এবং হামলার জন্য দায়ী দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের আগপর্যন্ত চট্টগ্রাম শহরজুড়ে প্রতিমা বিসর্জন বন্ধ রাখা হবে। 

পূজা মণ্ডপে মুসল্লিরা অনুপ্রবেশের চেষ্টা করার পর, ঘটনাস্থল পরিদর্শন করেন কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন। ছবি: সামচ্ছুদ্দিন ইলিয়াস/ টিবিএস

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন টিবিএস'কে জানান, বেলা আড়াইটার দিকে প্রতিমা বিসর্জন স্থগিত রাখার ঘোষণা দেওয়া হলেও, ততক্ষণে অনেক মণ্ডপ থেকে প্রতিমা বিসর্জনের জন্য পতেঙ্গা বিচে নিয়ে আসা হয়।  

ঘোষণার আগেই যারা প্রতিমা নিয়ে এসেছিলেন, তারা বিসর্জন দিয়েছে। বাকীরা তা স্থগিত রাখেন।  

আজ শুক্রবার জে এম সেন হল পূজা মণ্ডপে হামলার পর চট্টগ্রামের বিভিন্ন সড়কে অবস্থান নেন সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন। ছবি: মোহাম্মদ মিনহজ উদ্দিন/ টিবিএস

এদিকে হরতালের সমর্থনে নগরীর বিভিন্ন সড়কে বসে অবস্থান কর্মসূচি পালন করেছেন হামলার প্রতিবাদকারীরা।

জে এম সেন হল পূজা মণ্ডপ পরিদর্শনে এসে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভির বলেন, এই সহিংসতার সাথে জড়িত সকলকে শিগগিরই গ্রেপ্তার করা হবে। এছাড়া নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কোন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া গেলেও, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। 

এর আগে আজ শুক্রবার জুম্মার নামাজের পর চট্টগ্রাম নগরীর অন্দরকিল্লা এলাকার শাহী জামে মসজিদের সামনে একদল ব্যক্তি বিক্ষোভ সমাবেশ করে। এরপর তারা মণ্ডপে অনুপ্রবেশের উদ্দেশ্যে জে এম সেন হলের দিকে যায়। 

ছবি: সামচ্ছুদ্দিন ইলিয়াস/ টিবিএস

তবে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং ভিড় ছত্রভঙ্গ করতে ৫০ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন টিবিএস'কে বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই সংঘর্ষের ঘটনায় জড়িত ৫০ জনকেও আটক করেছে।

গত ১১ অক্টোবর থেকে দেশে শারদীয় দুর্গোৎসব শুরু হয়। চট্টগ্রাম নগরীতে এবার প্রায় ২৭৬টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হয়েছে, আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকেই প্রতিমা বিসর্জন দেওয়ার সময় নির্ধারিত ছিল। 

গত বুধবার কুমিল্লার নানুয়া দীঘি এলাকার একটি মণ্ডপে পবিত্র কোরান অবমাননার অভিযোগ ওঠার পর থেকেই দেশজুড়ে উত্তেজনা বাড়তে থাকে।

Related Topics

টপ নিউজ

শারদীয় দুর্গাপূজা / বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ / হরতাল / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
    অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী
  • সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
    সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
  • ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
    দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

Related News

  • চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের
  • চট্টগ্রাম বন্দর থেকে বিপজ্জনক রাসায়নিকের ৯ কনটেইনার অপসারণ শুরু, ধ্বংস করা হবে নারায়ণগঞ্জে
  • ৫ আগস্টের ভাঙচুর-লুটপাটের দুই বছর পরও অচল রাঙ্গুনিয়ার ১৭ কোটি টাকার ক্যাবল কার
  • সীতাকুণ্ডে থানার ভেতরে পুলিশ কনস্টেবলকে মারধর: যুবদল নেতা বহিষ্কার
  • চট্টগ্রামে রেলের পরিত্যক্ত বগিতে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

3
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
বাংলাদেশ

অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

4
সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
বাংলাদেশ

সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক

5
ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net