Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 26, 2026
চট্টগ্রামের ২৪ ঘন্টার করোনা রিপোর্ট আসেনা ১২০ ঘন্টায়ও!

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 April, 2020, 07:55 pm
Last modified: 21 April, 2020, 08:01 pm

Related News

  • চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত
  • চট্টগ্রামে আমানত ফেরত চেয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের জোনাল অফিসে গ্রাহকদের বিক্ষোভ
  • চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৭ পরিদর্শককে বদলি, ৫ থানায় নতুন ওসি
  • ফেরদৌস স্টিলে গ্যাস লিকেজে নিহত ১০ শ্রমিকের পরিবারকে ৭ লাখ টাকা করে সহায়তা
  • চট্টগ্রামে নিজ মাথায় গুলি করে সাবেক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

চট্টগ্রামের ২৪ ঘন্টার করোনা রিপোর্ট আসেনা ১২০ ঘন্টায়ও!

জনবল সংকট ও বিদুৎ বিভ্রাটের কারণে নমুনা জট তৈরি হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রামে করোনা পরীক্ষার জন্য নির্ধারিত প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেস।
টিবিএস রিপোর্ট
21 April, 2020, 07:55 pm
Last modified: 21 April, 2020, 08:01 pm

চট্টগ্রামের বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেস (বিআইটিআইডি) করোনার সংক্রমণের রিপোর্ট নমুনা সংগ্রহ থেকে সাধারণত ২৪ ঘন্টায় দেয়ার কথা। কিন্তু ১২০ ঘন্টা পেরোলেও সেই রিপোর্ট পাননি বলে জানিয়েছেন এক নারী সংবাদকর্মী। 

জনবল সংকট ও বিদুৎ বিভ্রাটের কারণে নমুনা জট তৈরি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

জানা যায়, গত ১২ এপ্রিল থেকে জ্বর-সর্দিতে ভুগছিলেন চট্টগ্রামের একজন নারী সংবাদকর্মী। করোনা সন্দেহ করে তিনি বিআইটিআইডি নমুনা পরীক্ষার জন্য যোগাযোগ করেন। কিন্তু সেখান থেকে সাড়া না পেয়ে নমুনা পরীক্ষা করতে নানাভাবে চেষ্টা-তদবির করেন তিনি।  একপর্যায়ে যোগাযোগের দুইদিন পর গত ১৭ এপ্রিল বিআইটিআইডির একটি টিম ওই সংবাদকর্মীর বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করেন। ২৪ ঘন্টা পর রিপোর্ট পাওয়া যাবে বলে সেদিন অসুস্থ সংবাদকর্মীকে জানায় বিআইটিআইডির ওই টিম।

পাঁচদিন পর মঙ্গলবার দুপুর পর্যন্ত নমুনার ফলাফল জানতে পারেননি ওই সংবাদকর্মী।

হতাশ হয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সংবাদ কর্মী ওই নারী জানান, অনেক চেষ্টা তদবির করে করোনা সন্দেহে বিআইটিআইডিতে পরীক্ষা করিয়েছি। কিন্তু তার ফলাফল আসতে আসতে মানুষ তো মারা যেতে পারে। নমুনা সংগ্রহের পাঁচদিনেও ফলাফল জানতে পারিনি। আমি নমুনার রিপোর্ট পাওয়ার আশা ছেড়ে দিয়েছি। 

তিনি আরো জানান, জ্বর, সর্দি-কাশির জন্য ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করেছি। এখন ৯০ শতাংশ সুস্থ আমি। রেজাল্ট নেগেটিভ বা পজিটিভ যা-ই আসুক আর চিন্তা নেই। সেই সাথে তিনি পরামর্শ দিয়ে জানান, করোনার উপসর্গ দেখা দিলে রিপোর্টের আশায় বসে না থেকে, নিজ থেকে বাসায় কোয়ারেন্টিনে থাকুন। ঘরে বসে ফোনে ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা সেবা চালিয়ে যান।

বিআইটিআইডির পরিচালক ডা. এম এ হাসান চৌধুরী জানান, এখানে একটি মেশিনে ১০টি জেলার নমুনা পরীক্ষা করা হচ্ছে। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা ফলাফল দিতে পারছি না। জনবল নয় পর্যাপ্ত মেশিন থাকলে আমরাও দ্রুত ফলাফল দিতে পারতাম। এখন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করে দৈনিক ১০০ এর বেশি ফলাফল দিচ্ছি আমরা।

তিনি আরো বলেন, নারী সাংবাদিকের নমুনার ফলাফল আজ দেওয়া হবে। এদিকে আবার সকাল থেকে বিদ্যুৎ না থাকায় কাজ করতে অসুবিধা হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ ও ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষার জন্য প্রস্তুত রয়েছে। সেখানে নমুনা পরীক্ষা শুরু হলে এই সঙ্কট আর থাকবে না।
 

Related Topics

টপ নিউজ

করোনা পরীক্ষা / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে
  • ছবি: রয়টার্স
    আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: তথ্য উপদেষ্টা জাহেদ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইবার অপরাধ: মালিকের অজান্তেই ব্যাংক হিসাবে লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ

Related News

  • চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত
  • চট্টগ্রামে আমানত ফেরত চেয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের জোনাল অফিসে গ্রাহকদের বিক্ষোভ
  • চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৭ পরিদর্শককে বদলি, ৫ থানায় নতুন ওসি
  • ফেরদৌস স্টিলে গ্যাস লিকেজে নিহত ১০ শ্রমিকের পরিবারকে ৭ লাখ টাকা করে সহায়তা
  • চট্টগ্রামে নিজ মাথায় গুলি করে সাবেক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: তথ্য উপদেষ্টা জাহেদ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাইবার অপরাধ: মালিকের অজান্তেই ব্যাংক হিসাবে লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net