Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
চট্টগ্রামের ফ্লাইওভারে ফাটল পায়নি চসিকের পরিদর্শক দল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 November, 2021, 07:05 pm
Last modified: 02 November, 2021, 07:07 pm

Related News

  • মালিবাগে দুটি ককটেল বিস্ফোরণ
  • মেট্রোরেল ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ে হাইকোর্টে রিট
  • মধ্যরাতে মহাখালী ফ্লাইওভারের ডিভাইডারে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২
  • চট্টগ্রামের অক্সিজেন মোড়ে যানজট নিরসনে ২,২০০ কোটি টাকার নতুন ফ্লাইওভার প্রকল্প
  • ঢাকার কালশী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

চট্টগ্রামের ফ্লাইওভারে ফাটল পায়নি চসিকের পরিদর্শক দল

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, “বুধবার পরিদর্শক দল প্রতিবেদন দেবেন। তবে প্রাথমিকভাবে আমরা মেজর কোনো ফল্ট পাইনি।”
টিবিএস রিপোর্ট
02 November, 2021, 07:05 pm
Last modified: 02 November, 2021, 07:07 pm

চট্টগ্রামের বহদ্দারহাট এম এ মান্নান ফ্লাইওভারের পরিদর্শন করে র‍্যাম্পের পিলারে ফাটল পায়নি চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পরিদর্শক দল।

মঙ্গলবার দুপুরে র‍্যাম্পটি পরিদর্শন করে দলটি।

পরিদর্শক দলে ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রফেসর ড. আব্দুর রহমান এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাফিজুর রহমান ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম।

সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাফিজুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "যেটিকে খালি চোখে দেখতে ফাটলের মতো মনে হচ্ছে, সেটি আসলে ফাটল নয়। আমরা ওপরে উঠে পরীক্ষা করে দেখেছি।"

চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, "বুধবার পরিদর্শক দল প্রতিবেদন দেবেন। তবে প্রাথমিকভাবে আমরা মেজর কোনো ফল্ট পাইনি।"

এদিকে শীঘ্রই হালকা ও মাঝারি যানবাহন চলাচলের জন্য র‌্যাম্পটি খুলে দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এ লক্ষে ইতোমধ্যেই ফ্লাইওভারের আরাকান সড়ক প্রান্তে ও মূল ফ্লাইওভার থেকে বর্ধিত র‌্যাম্পের প্রবেশ পথে "হাইট ব্যারিয়ার" স্থাপন করেছে চসিক।

এর আগে ২৭ অক্টোবর নির্মাণকারী প্রতিষ্ঠান হচ্ছে ম্যাক্স ইন্টারন্যাশনাল এবং পরামর্শক প্রতিষ্ঠান ডিজাইন প্ল্যানিং এন্ড কনসাইনমেন্ট (ডিপিএম) এর কর্মকর্তারা বহদ্দারহাট ফ্লাইওভার পরিদর্শন করেও বিষয়টি 'আন ফিনিশিং জয়েন্ট' বলে মতামত দিয়েছিলেন।

২৫ অক্টোবর রাতে ফ্লাইওভারে ফাটল দেখা দিয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়। এরপর চান্দগাঁও থানার পুলিশ আরাকান সড়কমুখী যানবাহন চলাচল বন্ধ করে দেয়। 

পরদিন পরিদর্শনে গিয়ে সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী নির্মাণ ত্রুটির কারণে এম এ মান্নান ফ্লাইওভারের র‍্যাম্পের পিলারে ফাটল দেখা দিয়েছে বলে মন্তব্য করেন। 
 

Related Topics

টপ নিউজ

ফ্লাইওভারের পিলারে ফাটল / ফ্লাইওভার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • মালিবাগে দুটি ককটেল বিস্ফোরণ
  • মেট্রোরেল ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ে হাইকোর্টে রিট
  • মধ্যরাতে মহাখালী ফ্লাইওভারের ডিভাইডারে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২
  • চট্টগ্রামের অক্সিজেন মোড়ে যানজট নিরসনে ২,২০০ কোটি টাকার নতুন ফ্লাইওভার প্রকল্প
  • ঢাকার কালশী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net