Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
গুচ্ছের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত কুমিল্লা বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ

কুমিল্লা প্রতিনিধি
16 October, 2021, 04:35 pm
Last modified: 16 October, 2021, 04:40 pm

Related News

  • অভিভাবকদের প্রি-স্কুলিং দুঃস্বপ্ন: এ খাতে নেই নীতিমালা, বাড়ছে ব্যয় ও বৈষম্য
  • আ.লীগ আমলে বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনা নয়, হয়েছে লাগামহীন চুরি: সংসদে পার্থ
  • প্রাথমিকের প্রায় আড়াই লাখ শিক্ষককে ইংরেজি প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা: প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের বেসরকারি স্কুলে অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়োগ কেন দিচ্ছে সরকার?
  • শিক্ষার আলো ছড়াচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী হরিবোল

গুচ্ছের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত কুমিল্লা বিশ্ববিদ্যালয়

গুচ্ছ পদ্ধতিতে 'এ', 'বি', 'সি' ইউনিট মিলিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ একযোগে মোট ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে।
কুমিল্লা প্রতিনিধি
16 October, 2021, 04:35 pm
Last modified: 16 October, 2021, 04:40 pm
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। ছবি: টিবিএস

গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামীকাল রোববার। ইতোমধ্যে ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুতি সম্পন্ন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কেন্দ্রও।

রোববার (১৭ অক্টোবর)  দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত চলবে গুচ্ছ পদ্ধতির 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা। এতে অংশ নেবেন ২,৫০৫ শিক্ষার্থী।

পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদের সামনে সিট প্ল্যান ঝুলিয়ে দেওয়া হয়েছে। এছাড়া করোনাভাইরাস বাস্তবতার মধ্যে অ্যাকাডেমিক পরীক্ষা নেওয়ার সময় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের জন্য যে বেসিনগুলো লাগানো হয়েছে, সেখানে পরিষ্কার পানি ও হাত ধোয়ার জন্য সাবানের ব্যবস্থা রাখা হয়েছে। এর পাশাপাশি প্রতিটি পরীক্ষা কেন্দ্র স্যানিটাইজ করা হচ্ছে।

পরীক্ষার  সার্বিক প্রস্তুতি নিয়ে এ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক পার্থ চক্রবর্তী বলেন, 'আমরা বেশ কয়েকদিন আগে থেকে কাজ করছি। আমাদের সার্বিক প্রস্তুতি প্রায় শেষ। আজ (শনিবার) সকাল থেকে  আসন বিন্যাস, সিট ট্যাগসহ ভর্তি পরীক্ষার যাবতীয় কাজ শেষ করেছি।'

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, 'আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। এখানে ২,৫০৫ জন শিক্ষার্থী পরীক্ষা দেবেন ৫৮টি কক্ষে। এ পরীক্ষা উপলক্ষ্যে যত ধরনের স্বাস্থ্য সুরক্ষার বিষয় আছে, সবগুলো নেওয়া হয়েছে। আশা করি, কোনো ঝামেলা ছাড়াই গুচ্ছের পরীক্ষাগুলো সম্পন্ন হবে।'

গুচ্ছ পদ্ধতিতে 'এ', 'বি', 'সি' ইউনিট মিলিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ একযোগে মোট ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে। এ তিন ইউনিটে এখানে পরীক্ষা দেবেন ৭,০২৬ পরীক্ষার্থী।

Related Topics

টপ নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় / ভর্তি পরীক্ষা / বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা / শিক্ষা / ক্যাম্পাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
    অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • ছবি: রয়টার্স
    প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • অভিভাবকদের প্রি-স্কুলিং দুঃস্বপ্ন: এ খাতে নেই নীতিমালা, বাড়ছে ব্যয় ও বৈষম্য
  • আ.লীগ আমলে বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনা নয়, হয়েছে লাগামহীন চুরি: সংসদে পার্থ
  • প্রাথমিকের প্রায় আড়াই লাখ শিক্ষককে ইংরেজি প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা: প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের বেসরকারি স্কুলে অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়োগ কেন দিচ্ছে সরকার?
  • শিক্ষার আলো ছড়াচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী হরিবোল

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

2
একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?

3
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net