Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 27, 2026
করোনা সংক্রমণে বিপর্যয় শুরুর সপ্তাহে আমরা চলে এসেছি: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 April, 2020, 03:35 pm
Last modified: 19 April, 2020, 05:16 pm

Related News

  • সাতক্ষীরায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ চিকিৎসক বরখাস্ত
  • ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট ও লম্বা পায়জামা-লুঙ্গি পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
  • শিগগিরই ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার
  • বন্যাদুর্গত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
  • শনিবারের মধ্যে লেবার রুম চালু না করলে বেসরকারি ক্লিনিকের লাইসেন্স বাতিল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

করোনা সংক্রমণে বিপর্যয় শুরুর সপ্তাহে আমরা চলে এসেছি: স্বাস্থ্যমন্ত্রী

চলমান সপ্তম সপ্তাহেই ইউরোপ-আমেরিকায় বিপর্যয় শুরু হয়েছিল বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 
টিবিএস রিপোর্ট
19 April, 2020, 03:35 pm
Last modified: 19 April, 2020, 05:16 pm
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি।

করোনাভাইরাস সংক্রমণের সবচাইতে বিপর্যয়ের সপ্তাহে চলে এসেছি আমরা। চলমান সপ্তম সপ্তাহেই ইউরোপ-আমেরিকায় বিপর্যয় শুরু হয়েছিল বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

আজ রোববার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

এসময় তিনি আরও বলেন, 'গতকাল সংসদে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমরা এখনো অনেক দেশের তুলনায় ভালো আছি। যেহেতু আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলাম এবং আমরা ভালো থাকতে চাই। আমরা আক্রান্তের সপ্তম সপ্তাহে আছি। যে সপ্তাহের ঠিক এই সময়ে আমেরিকা এবং ইউরোপের লক্ষ লক্ষ লোক আক্রান্ত হয়েছিল এবং হাজার হাজার লোকের মৃত্যু হয়েছিল। আমরা যদি স্বাস্থ্য নির্দেশনাগুলো না মেনে চলি, আমাদের ফলাফলও ভালো হবে না।'

মন্ত্রী বলেন, ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু লকডাউন সেভাবে কার্যকর হয়নি। আমরা এখনো দেখছি মানুষ বিনা প্রয়োজনে ঘরের বাইরে ঘোরাফেরা করছে। নতুন লোক আক্রান্ত হচ্ছেন। কমিউনিটি ট্রান্সমিশন বেড়ে গেছে।

এছাড়াও শনিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খেলাফত মজলিশের নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর জানাজায় জনসমাগম ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া প্রশাসন ব্যর্থ হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

করোনা যুদ্ধে মূলমন্ত্র ঘরে থাকা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'পরীক্ষা সংখা বাড়াতে হবে, ২৫ এপ্রিল পর্যন্ত ঘরে থাকতে হবে। একটু কষ্ট করে ঘরে থাকুন, তাহলে আমাদের জয় আসবেই। সরকারি হাসপাতালগুলোর পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলো এগিয়ে এসেছে। তার মধ্যে দুটি হাসপাতালকে প্রস্তুত করা হচ্ছে। নতুন করে কয়েকটি সরকারি হাসপাতালকেও প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি বিভাগী শহরে করোনার জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্রসহ (আইসিইউ) হাসপাতাল প্রস্তুত করা হয়েছে, জেলা শহরগুলোকেও প্রস্তুত করা হচ্ছে।'

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের  মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৯১ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩১২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৫৬ জনে। মোট সুস্থ হয়েছেন ৭৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের (এমআইএস) পরিচালক ড. মো. হাবিবুর রহমান 'করোনাভাইরাস সংক্রান্ত' অনলাইন স্বাস্থ্য বুলেটিনে যুক্ত ছিলেন।

Related Topics

টপ নিউজ

স্বাস্থ্যমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
    রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ফাইল ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: টিবিএস
    সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম
  • দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা
    দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা

Related News

  • সাতক্ষীরায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ চিকিৎসক বরখাস্ত
  • ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট ও লম্বা পায়জামা-লুঙ্গি পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
  • শিগগিরই ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার
  • বন্যাদুর্গত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
  • শনিবারের মধ্যে লেবার রুম চালু না করলে বেসরকারি ক্লিনিকের লাইসেন্স বাতিল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

Most Read

1
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
বাংলাদেশ

রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম

5
দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা
অর্থনীতি

দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net