Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
করোনা ভাইরাস: মানিকগঞ্জে ‘হোম কোয়ারেন্টাইন’ ৫৯ ব্যক্তি

বাংলাদেশ

ইউএনবি
10 March, 2020, 08:50 pm
Last modified: 10 March, 2020, 08:54 pm

Related News

  • মানিকগঞ্জে স্কুলবাসে দুর্বৃত্তদের আগুন, চালক গুরুতর দগ্ধ
  • মানিকগঞ্জে ইছামতি নদীর খাল থেকে বিরল প্রজাতির ১১ ফুট লম্বা কুমির উদ্ধার
  • মানিকগঞ্জে পদ্মার শাখা নদী-খালে কুমিরের বিচরণের দাবি, আতঙ্কে স্থানীয়রা
  • মৌসুমি ফসলের ন্যায্য দাম নিশ্চিতে মিনি কোল্ড স্টোরেজ প্রকল্প চালু
  • সীমানা নির্ধারণ আলোচনা: ইসিকে সমর্থন গাজীপুরের, আরও আসন দাবি মানিকগঞ্জ-মুন্সীগঞ্জের

করোনা ভাইরাস: মানিকগঞ্জে ‘হোম কোয়ারেন্টাইন’ ৫৯ ব্যক্তি

মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত বিভিন্ন উপজেলার ৫৯ প্রবাসী বাড়িতে ফিরেছেন। তারা ইতালি, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ থেকে এসেছেন। তাদের সবাইকে নিজ বাড়িতে বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছে। তারা সবাই পুরোপুরি সুস্থ রয়েছেন।
ইউএনবি
10 March, 2020, 08:50 pm
Last modified: 10 March, 2020, 08:54 pm

করোনা ভাইরাসের আশঙ্কায় মানিকগঞ্জে বিভিন্ন দেশ থেকে আসা ৫৯ প্রবাসীকে 'হোম কোয়ারেন্টাইন' বা বাড়িতে পৃথক করে রেখে তাদের এবং পরিবারের লোকজনের ওপর সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত বিভিন্ন উপজেলার ৫৯ প্রবাসী বাড়িতে ফিরেছেন। তারা ইতালি, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ থেকে এসেছেন। তাদের সবাইকে নিজ বাড়িতে বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছে। তারা সবাই পুরোপুরি সুস্থ রয়েছেন।

জেলা প্রশাসক এসএম ফেরদৌস বলেন, 'এসব ব্যক্তিসহ পরিবারের কাউকে নিজ বাড়ি থেকে বাইরে বের হতে দেয়া হচ্ছে না। এ ক্ষেত্রে উপজেলা প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করছেন। বিদেশ ফেরত আসা ব্যক্তিদের স্বাস্থ্যগত কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে তাকে কোয়ারেন্টাইনে পাঠানো হবে।'

এদিকে রোববার দেশে করোনা ভাইরাস আক্রান্ত তিনজন রোগী শনাক্ত হওয়ার পর থেকে সরকারি নির্দেশে মানিকগঞ্জ জেলায় করোনা প্রতিরোধমূলক বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। সোমবার সকালে সদর হাসপাতালের পুরাতন ভবনের দোতলায় একটি বড় কক্ষে ১২ শয্যার আইসোলেশন ইউনিট খোলা হয়। সেই সাথে আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউশনের নতুন ভবনে ১০০ শয্যার কোয়ারেন্টাইন ইউনিট খোলা হয়েছে।

এর আগে গত ৩ মার্চ জেলা ও উপজেলা মাল্টিসেক্টরাল সমন্বয় কমিটি ও র‌্যাপিড রেসপন্স কমিটি গঠন করা হয়। ১১ সদস্য বিশিষ্টি এ কমিটিতে জেলা প্রশাসককে সভাপতি এবং সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দকে সদস্য সচিব করা হয়েছে। ইতোমধ্যে এ কমিটির সভা হয়েছে। করোনার বিষয়ে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্যসেবা নিয়ে ধারণাও দেয়া হয়েছে।

এছাড়া, প্রায় দুই সপ্তাহ আগে জেলা ও উপজেলায় পৃথক র‌্যাপিড রেসপন্স কমিটি গঠন করা হয়। এ কমিটিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রয়েছেন। করোনা ভাইরাস আক্রান্তের উপসর্গ দেখা দিলে রোগীকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে আসাই এ কমিটির সদস্যদের প্রধান কাজ।

আর সদর হাসপাতালে ৯ সদস্য বিশিষ্ট করোনা ভাইরাস বা কোভিড-১৯ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. সাকিনা আনোয়ারকে কমিটির প্রধান করা হয়েছে। হাসপাতালের আইসোলেশন ইউনিটে আসা রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করা ও তা রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো এ কমিটির প্রধান কাজ। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশে করোনা ভাইরাস / করোনার প্রভাব / মানিকগঞ্জ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • মানিকগঞ্জে স্কুলবাসে দুর্বৃত্তদের আগুন, চালক গুরুতর দগ্ধ
  • মানিকগঞ্জে ইছামতি নদীর খাল থেকে বিরল প্রজাতির ১১ ফুট লম্বা কুমির উদ্ধার
  • মানিকগঞ্জে পদ্মার শাখা নদী-খালে কুমিরের বিচরণের দাবি, আতঙ্কে স্থানীয়রা
  • মৌসুমি ফসলের ন্যায্য দাম নিশ্চিতে মিনি কোল্ড স্টোরেজ প্রকল্প চালু
  • সীমানা নির্ধারণ আলোচনা: ইসিকে সমর্থন গাজীপুরের, আরও আসন দাবি মানিকগঞ্জ-মুন্সীগঞ্জের

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net