Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 22, 2026
করোনা উপসর্গ নিয়ে খুলনায় শিশুর মৃত্যু, সাতক্ষীরায় যুবকের 

বাংলাদেশ

খুলনা ও সাতক্ষীরা প্রতিনিধি
25 April, 2020, 02:50 pm
Last modified: 25 April, 2020, 04:36 pm

Related News

  • এমপি গাজী নজরুল ইসলামের শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ
  • দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেপ্তার
  • মেসে চুরির অপবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে মৃত্যু
  • সাতক্ষীরায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিলেন ওসি
  • বাগেরহাট ও খুলনায় পাঁচ তারকা হোটেল নির্মাণ করবে পর্যটন করপোরেশন

করোনা উপসর্গ নিয়ে খুলনায় শিশুর মৃত্যু, সাতক্ষীরায় যুবকের 

তথ্য গোপন করে নারায়ণগঞ্জ থেকে ফিরে অসুস্থ অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হারুন নামে ওই যুবক।
খুলনা ও সাতক্ষীরা প্রতিনিধি
25 April, 2020, 02:50 pm
Last modified: 25 April, 2020, 04:36 pm

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে খুলনায় ১৬ মাস বয়সী এক শিশু ও সাতক্ষীরায় যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

সূত্র জানায়, শুক্রবার শিশুটি পাতলা পায়খানা নিয়ে শিশু ওয়ার্ডে ভর্তি হয়। পরে শ্বাসকষ্ট বাড়লে করোনা আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। শিশুটির গ্রামের বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলায়।

খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (মেডিসিন) ও করোনা আইসোলেশন ওয়ার্ডের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, শুক্রবার করোনা উপসর্গ অবস্থায় ফাতেমা নামের ১৬ মাস বয়সী শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। 

তিনি জানান, শিশুটির করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া তার পরিবারের সদস্যদের কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে ।

এদিকে, তথ্য গোপন করে নারায়ণগঞ্জ থেকে ফিরে অসুস্থ অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হারুন নামে ওই যুবক। শনিবার সকাল ৬টার দিকে তিনি মারা যান। 

২৬ বছর বয়সী ওই যুবকের মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা হাসপাতালজুড়ে। রোগীর সেবা দেওয়া দুই নার্সকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তিনি কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের কামারগাতী গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জ থেকে ৫-৭ দিন আগে বাড়িতে ফেরেন হারুন। মাথা ব্যাথা, জ্বর, কাশি হওয়ায় হারুনকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর শ্যামনগর হাসপাতাল থেকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর পাঠানো হয়।

সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন শাফায়াত জানান, মারা যাওয়া যুবক হারুন থেকে সম্প্রতি বাড়িতে ফিরে হোম কোয়ারেন্টিনে ছিলেন। এসব তথ্য গোপন করে মাথা ব্যাথা নিয়ে প্রথমে শ্যামনগর ও পরে সদর হাসপাতালে ভর্তি হয়। রোগী ও তার স্বজনদের বার বার রোগীর কোথায় ছিল এসব ব্যাপারে বিস্তারিত জানতে চাইলেও তথ্য গোপন করে।

তিনি আরও বলেন, মারা যাওয়ার পরও রোগীর স্বজনরা নারায়ণগঞ্জ থেকে ফেরার কথা স্বীকার করেনি। এরপর ওই এলাকার স্থানীয় একজন ঘটনাটি জানায়। তথ্য গোপন করে তারা অপরাধ করেছেন। একই সঙ্গে আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছেন আমাদের। রোগীর সেবা দেওয়া দুই নার্সকে আপাতত কোয়ারেন্টিনে থাকার কথা বলা হয়েছে। এছাড়া রোগীর স্ত্রীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। 

Related Topics

টপ নিউজ

খুলনা / সাতক্ষীরা / শিশুর মৃত্যু / করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: এআই
    পোর্টফোলিও বিক্রি করে দিয়ে রিটেইল ব্যাংকিং কার্যক্রম গুটিয়ে নেওয়ার পরিকল্পনা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের
  • কাজে গতি আনতে প্রায় ৫.২ লাখ শূন্য পদ পূরণের উদ্যোগ নিচ্ছে সরকার
    কাজে গতি আনতে প্রায় ৫.২ লাখ শূন্য পদ পূরণের উদ্যোগ নিচ্ছে সরকার
  • প্রতীকী। ছবি: টিবিএস
    জ্বালানির দাম বাড়ায় ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলে যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের
  • ফ্রান্সে একটি তেলক্ষেত্রে পাম্পজ্যাক। ফাইল ছবি: রয়টার্স
    মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন
  • সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
    সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
  • ছবি: রয়টার্স
    ‘নির্বাসন-বাণিজ্য’: গোপন চুক্তির আওতায় ২৫ হাজার অভিবাসীকে তৃতীয় দেশে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র; বিনিময়ে ওইসব দেশকে দিয়েছে অর্থ

Related News

  • এমপি গাজী নজরুল ইসলামের শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ
  • দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেপ্তার
  • মেসে চুরির অপবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে মৃত্যু
  • সাতক্ষীরায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিলেন ওসি
  • বাগেরহাট ও খুলনায় পাঁচ তারকা হোটেল নির্মাণ করবে পর্যটন করপোরেশন

Most Read

1
প্রতীকী ছবি: এআই
অর্থনীতি

পোর্টফোলিও বিক্রি করে দিয়ে রিটেইল ব্যাংকিং কার্যক্রম গুটিয়ে নেওয়ার পরিকল্পনা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের

2
কাজে গতি আনতে প্রায় ৫.২ লাখ শূন্য পদ পূরণের উদ্যোগ নিচ্ছে সরকার
বাংলাদেশ

কাজে গতি আনতে প্রায় ৫.২ লাখ শূন্য পদ পূরণের উদ্যোগ নিচ্ছে সরকার

3
প্রতীকী। ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম বাড়ায় ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলে যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের

4
ফ্রান্সে একটি তেলক্ষেত্রে পাম্পজ্যাক। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন

5
সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নির্বাসন-বাণিজ্য’: গোপন চুক্তির আওতায় ২৫ হাজার অভিবাসীকে তৃতীয় দেশে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র; বিনিময়ে ওইসব দেশকে দিয়েছে অর্থ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net