Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
করোনায় মারা গেছেন দেশের সশস্ত্র বাহিনীর ৬ সদস্য

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 May, 2020, 09:25 am
Last modified: 12 May, 2020, 12:08 pm

Related News

  • তনু হত্যা মামলা: আরও দুই সাবেক সেনা সদস্যের ডিএনএ সংগ্রহের নির্দেশ
  • মার্কিন সেনাদের সক্ষমতা যাচাইয়ে ‘টেস্টোস্টেরন’ পরীক্ষার নির্দেশ দিলেন পিট হেগসেথ
  • জুনের মধ্যেই ব্যারাকে ফিরবেন সেনা সদস্যরা
  • বাংলাদেশ থেকে ৭২৫ সেনাসদস্য নেবে কাতার
  • বরিশালে সেনা সদস্যকে অপহরণ, বিএনপি নেতাসহ আটক ৩ জন

করোনায় মারা গেছেন দেশের সশস্ত্র বাহিনীর ৬ সদস্য

মারা যাওয়াদের মধ্যে ২ জন কর্মরত সেনা সদস্য এবং ৪ জন ৭০ বছরের বেশি বয়স্ক ও অবসরপ্রাপ্ত । তারা প্রত্যেকেই বিভিন্ন অনিরাময়যোগ্য শারীরিক জটিলতায় ভুগছিলেন।
টিবিএস রিপোর্ট
12 May, 2020, 09:25 am
Last modified: 12 May, 2020, 12:08 pm

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৬ জন এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। 

বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত মোট ৩৪৫ জন সামরিক/অসামরিক সদস্য ও তাদের পরিবারের সদস্য এ পর্যন্ত কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ঢাকার সিএমএইচে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ওই ৬ জন মারা যান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়াদের মধ্যে ২ জন কর্মরত সেনা সদস্য এবং ৪ জন ৭০ বছরের বেশি বয়স্ক ও অবসরপ্রাপ্ত। তারা প্রত্যেকেই বিভিন্ন অনিরাময়যোগ্য শারীরিক জটিলতায় ভুগছিলেন।

আরও বলা হয়, আক্রান্তদের মধ্যে ৮৮ জন রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং হাসপাতালে থাকা অন্য রোগীরাও সুস্থ রয়েছেন।

বাংলাদেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই করোনা আক্রান্ত সশস্ত্র বাহিনী সদস্যদের চিকিৎসার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ প্রেক্ষিতে ঢাকা সিএমএইচসহ সব সেনানিবাসের সিএমএইচগুলোতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রাধিকৃত সদস্য ও তাদের পরিবারবর্গের করোনাভাইরাস পরীক্ষার জন্য আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজিতে (এএফআইপি) তিনটি এবং অন্যান্য সেনানিবাসে অবস্থিত সিএমএইচে দশটি আরটি-পিসিআর মেশিন রয়েছে।

উল্লেখ্য, এখন পর্যন্ত এএফআইপিতে নিজস্ব ব্যবস্থাপনায় তিন হাজার ১৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়াও সব সিএমএইচে পর্যাপ্ত পরিমাণ পিপিই, মাস্ক, গ্লাভস এবং প্রয়োজনীয় ওষুধসহ আনুষঙ্গিক চিকিৎসা সরঞ্জামাদি মজুদ রয়েছে। পাশাপাশি সিএমএইচগুলোতে পরিকল্পিতভাবে সার্বক্ষণিক প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে বলে আইএসপিআরের পাঠানো এ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Related Topics

টপ নিউজ

সেনা সদস্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের
  • ছবি: পিএমও
    যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • তনু হত্যা মামলা: আরও দুই সাবেক সেনা সদস্যের ডিএনএ সংগ্রহের নির্দেশ
  • মার্কিন সেনাদের সক্ষমতা যাচাইয়ে ‘টেস্টোস্টেরন’ পরীক্ষার নির্দেশ দিলেন পিট হেগসেথ
  • জুনের মধ্যেই ব্যারাকে ফিরবেন সেনা সদস্যরা
  • বাংলাদেশ থেকে ৭২৫ সেনাসদস্য নেবে কাতার
  • বরিশালে সেনা সদস্যকে অপহরণ, বিএনপি নেতাসহ আটক ৩ জন

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

2
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

6
ছবি: পিএমও
বাংলাদেশ

যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net