Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
ওয়েবসাইট ডাউন: ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদন স্থগিত

বাংলাদেশ

ইউএনবি
11 March, 2021, 10:10 pm
Last modified: 11 March, 2021, 10:08 pm

Related News

  • ব্যবসায় শিক্ষা ইউনিটের এমসিকিউ পরীক্ষা পুনরায় নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ২৩ ফেব্রুয়ারি, আবেদন শুরু ১৮ ডিসেম্বর
  • ঢাবিতে ভর্তি পরীক্ষা শুরু ৩ জুন, আবেদন ২০ এপ্রিল থেকে
  • ঢাবি ক ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ১০.৭৬% 
  • ঢাবি খ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৩.১১% অকৃতকার্য

ওয়েবসাইট ডাউন: ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদন স্থগিত

দুইদিনে ১ লাখ ৫ হাজারেরও বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। অতিরিক্ত চাপের কারণে কেন্দ্রীয় ওয়েবসাইট সার্ভারটি ডাউন হয়েছে।
ইউএনবি
11 March, 2021, 10:10 pm
Last modified: 11 March, 2021, 10:08 pm

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের অধীনে প্রথম বর্ষ সম্মান ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া কারিগরি ত্রুটির কারণে ১৪ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে।

দুইদিনে ১ লাখ ৫ হাজারেরও বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। অতিরিক্ত চাপের কারণে কেন্দ্রীয় ওয়েবসাইট সার্ভারটি ডাউন হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (https://admission.eis.du.ac.bd) ওয়েবসাইটটি ঠিক করতে চেষ্টা করে যাচ্ছে।

স্নাতক ভর্তি কমিটির আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান সমস্যার সত্যতা স্বীকার করেছেন।

'অনলাইন আবেদন প্রক্রিয়া কারিগরি ত্রুটির কারণে ১৪ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। এই সময়ের মধ্যে আমরা সমস্যা সমাধান করতে পারব বলে আশা করছি।'
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের অধীনে প্রথম বর্ষ সম্মান ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া সোমবার বিকাল ৫টা থেকে শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩১ মার্চ মধ্যরাত পর্যন্ত।

ওইদিন ঢাবির উপাচার্য (ভিসি) অধ্যাপক আখতারুজ্জামান কেন্দ্রীয় ভর্তি অফিসে আবেদন প্রক্রিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এদিকে এবার 'ক' ইউনিটের অধীনে এনভায়রনমেন্ট সায়েন্স ডিপার্টমেন্টে ১৫ জন শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছে ঢাবি।

এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা রয়েছে ৭ হাজার ১৩৩টি। 'ক' (বিজ্ঞান) ইউনিটে ১৮১০টি আসন, 'খ' (মানবিক) ইউনিটে ২৩৭৮টি, 'গ' (ব্যবসা) ইউনিটে ১২৫০টি, 'ঘ' (সম্মিলিত) ইউনিটে ১৫৬০টি এবং চারুকলা অনুষদে ১৩৫টি আসন থাকছে।

সাধারণ ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী- ঢাবির 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ মে এবং 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ মে, 'গ' ইউনিটে ২৭ মে, 'ঘ' ইউনিটে ২৮ মে এবং 'চ' ইউনিটে ৫ জুন পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিদিন বেলা ১১টায় পরীক্ষা শুরু হবে। শেষ হবে সাড়ে ১২টায়।

এবছর মোট ১২০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৬০ নম্বরের এমসিকিউ, ৪০ নম্বরের লিখিত এবং বাকি ২০ নম্বর থাকবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে। 'চ' ইউনিট ছাড়া অন্য ইউনিটগুলোতে ৪৫ মিনিট এমসিকিউ এবং ৪৫ মিনিট লিখিত পরীক্ষার জন্য বরাদ্দ থাকবে। 'চ' ইউনিটের জন্য ৩০ মিনিট এমসিকিউ এবং ৪৫ মিনিট লিখিত পরীক্ষার জন্য বরাদ্দ থাকবে।

'ক' ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষার প্রতিটিতে ন্যূনতম ৩.৫ জিপিএ এবং মোট জিপিএ থাকতে হবে ৮.৫ (চতুর্থ বিষয়সহ)। 'খ' ইউনিটে আবেদনকারীদের প্রতিটিতে কমপক্ষে ৩ জিপিএ থাকতে হবে এবং সমন্বিত জিপিএ ৮ এবং 'গ' ইউনিটে আবেদনকারীদের এসএসসি ও এইচএসসির প্রতিটিতে ৩.৫ এবং সমন্বিত জিপিএ ৮ থাকতে হবে।

'চ' ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসিতে ‍পৃথকভাবে জিপিএ ৩ থাকতে হবে এবং সমন্বিত জিপিএ ৭ হতে হবে। 
 
Related Topics

টপ নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

Related News

  • ব্যবসায় শিক্ষা ইউনিটের এমসিকিউ পরীক্ষা পুনরায় নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ২৩ ফেব্রুয়ারি, আবেদন শুরু ১৮ ডিসেম্বর
  • ঢাবিতে ভর্তি পরীক্ষা শুরু ৩ জুন, আবেদন ২০ এপ্রিল থেকে
  • ঢাবি ক ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ১০.৭৬% 
  • ঢাবি খ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৩.১১% অকৃতকার্য

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

6
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net