Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
একদিন আগেই শুরু ঢাকার অনিয়ন্ত্রিত পশুর হাট 

বাংলাদেশ

জহির রায়হান
17 July, 2021, 10:05 am
Last modified: 17 July, 2021, 10:14 am

Related News

  • আশুলিয়ায় পশুর হাটে গরু বাঁধাকে কেন্দ্র করে বিক্রেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ
  • উত্তরায় মেট্রোরেল স্টেশনের নিচ থেকে পশুর হাট অপসারণ, ইজারাদারকে পুলিশের সতর্কবার্তা  
  • পশুর সরবরাহ পর্যাপ্ত, দামও নাগালে; মুষলধারে বৃষ্টিতে হাটে ভোগান্তি
  • চট্টগ্রামে পশুর হাটে পর্যাপ্ত সরবরাহ, ছুটি শুরু হওয়ায় জমে ওঠার আশা
  • তীব্র গরমে হাটে ক্রেতা কম, গরু বিক্রি নিয়ে শঙ্কা খামারিদের

একদিন আগেই শুরু ঢাকার অনিয়ন্ত্রিত পশুর হাট 

ফার্মেসি, ব্যাংক, হোটেল, আবাসিক ভবন, মুদি দোকান ও সুপার শপের সামনের রাস্তায় সারিবদ্ধভাবে গরু বেঁধে রাখা
জহির রায়হান
17 July, 2021, 10:05 am
Last modified: 17 July, 2021, 10:14 am
ছবি-টিবিএস

শনিবার থেকে রাজধানীতে অস্থায়ী পশুর হাট চালু হওয়ার কথা থাকলেও শুক্রবারেই সব হাট চালু হয়ে গেছে। কোরবানীর পশুতে সয়লাব রাজধানীর ১৯টি অস্থায়ী হাট। কোথাও নেই নিয়ম মানার চিহ্ন।

গতকাল দুইটি হাট ঘুরে দেখা যায় হাটে করোনা সংক্রমণ রোধে সরকার থেকে যে স্বাস্থ্য বিধির কথা বলা হয়েছে তা মানা হয় নি। আবাসিক এলাকা ও রাস্তায় পশুর হাট বসানোতে নিষেধাজ্ঞা রয়েছে৷ অথচ রামপুরার মেরাদিয়া ও আফতাব নগরে আবাসিক এলাকায় হাট বসেছে।

এলাকার লোকজনকে বাসা থেকে বের হয়ে হাটের মধ্য দিয়ে যেতে হচ্ছে। এতে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এলাকাবাসী বলেন, তারা পরিস্থিতির শিকার। প্রতিবছরই হাট বসে। অসুবিধা হলেও তাদের করার কিছুই থাকে না। 

দক্ষিণ সিটি করপোরেশনে ১০টি অস্থায়ী পশুর হাট বসানো হয়েছে । এর মধ্যে রামপুরার মেরাদিয়া বাজার সংলগ্ন আশপাশের খালি জায়গা অস্থায়ী হাটের স্থান । তবে হাটে গিয়ে দেখা যায় রাস্তার দুই পাশে গরু সারিবদ্ধভাবে রাখা হয়েছে। মেরাদিয়া বাজার ও দক্ষিণ বনশ্রীর জি ব্লকের আশপাশের রাস্তার দুই পাশে বাঁশের কাঠামোতে গরু ও ছাগল বেঁধে রাখছেন ব্যবসায়ীরা।

দক্ষিণ বনশ্রী ১১ নম্বর রোডের এল ব্লকের কাজিবাড়ির দুই পাশে সারিবদ্ধভাবে গরু রাখা। এমনকি ফার্মেসি, ব্যাংক, হোটেল, আবাসিক ভবন, মুদি দোকান ও সুপার শপের সামনের রাস্তায়ও গরু বেঁধে রাখা হয়েছে। এইচ ব্লকে আট নাম্বার রোডে রয়েছে স্বপ্ন, আগোরা সুপার শপ ও বেশ কয়েকটি মুদি এবং স্টেশনারি দোকান। এলাকার যে গলিতেই তাকানো হয় রাস্তার পাশে সারিবদ্ধ গরু রাখা।

অন্যদিকে উত্তর সিটি করপোরেশনের যে ৯টি এলাকায় অস্থায়ী হাট বসানো হচ্ছে, সেগুলোর একটি হলো বাড্ডা ইস্টার্ন হাউজিং (আফতাবনগর) ব্লক-ই। এ হাট শুক্রবার বিকেলে পরিণত হয়েছিল বিনোদন কেন্দ্রে। শিশু কিশোররা ঘুরতে এসেছে দলে দলে। এখানেও বেশ কয়েকটি আবাসিক ভবনের সামনে গরু বেঁধে রাখা হয়েছে। আর রাস্তার পাশেই গরু বেঁধে রাখায় যে সব বাসিন্দারা এখানে বসবাস করে তাদের চলাললে অসুবিধা হচ্ছে।

আফতাবনগর এলাকার বাসিন্দা আব্দুল সালাম বলেন, "কি করবো সারাদেশ থেকে গরু নিয়ে আসা হচ্ছে হাটে। কে করোনা ভাইরাস বহন করছে সেটাতো আমরা বুঝতে পারি না। বাচ্চাদেরও ঘরে রাখতে পারছি না। ওরা বিকাল হলেই গরু দেখতে বের হয়ে যায়। আমরা প্রয়োজনে বাসা থেকে বের হই আমাদেরও হাটের মধ্য দিয়ে যেতে হচ্ছে"।

ছবি-টিবিএস

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, "এমনিতেই জনবহুল এলাকায় হাট হতে পারে না তার ওপর আবাসিক ভবনের সামনে কিভাবে হাট বসে। ওষুধের দোকান তো জরুরি প্রয়োজনের মধ্যে পড়ে, তার সামনে হাট বসে কিভাবে। এটা তো অন্যায়"।

তিনি বলেন, "স্বাস্থ্য বিধিটা বাংলাদেশে এক ধরনের কৌতুকে পরিণত হয়েছে; পশুর হাট বসানোর জন্য যে বিধিনিষেধ দেয়া হয়েছে তা কাগজেই রয়েছে"।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন টিবিএসকে বলেন, "ডিএসসিসিতে এ বছর একটি স্থায়ীসহ ১১টি অস্থায়ী পশুর হাট বসানো হয়েছে। ৪৬টি শর্ত জুড়ে দিয়েছি। এগুলো মেনে হাট চালাতে হবে। আমরা মনিটরিং করছি। মেরাদিয়া হাট এলাকায় পর্যাপ্ত খোলা জায়গা নেই, এজন্য হয়তো ভবনের সামনে রাস্তায় কেউ কেউ গরু রেখেছে। তবে জনবহুল এলাকায় পশু রাখা হলে আমরা সরিয়ে দেব"।

ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের বনশ্রী উপশাখার তিন তলায় বসানো হয়েছে হাটের ইজারাদারের অফিস। এ ভবনের সামনেরও সারিবদ্ধভাবে গরু রাখা।

ফোনে কথা হয় হাটের ইজারাদার আওরঙ্গজেব টিটুর সঙ্গে। তিনি দাবি করেন, স্বাস্থ্য বিধি ও নির্দেশনা মেনেই হাট পরিচালনা হচ্ছে। কোন ফার্মেসি ও সুপার শপের সামনে গরু রাখা হয় নি। যদি কেউ রাখে তাহলে সরিয়ে দেয়া হবে।

ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় ঈদুল আযহা উপলক্ষ্যে ৫ দিনের জন্য বসেছে এসব কোরবানীর পশুর হাট। সরকারী নির্দেশনা ও স্বাস্থ্য বিধিসমূহ যথাযথভাবে মেনে হাট চলবে  ২১ জুলাই ঈদের দিন পর্যন্ত।

কোরবানির পশুর হাট ব্যবস্থাপনায় নির্দেশনা জারি করেছে সরকার।

অন্যান্য নির্দেশনার মধ্যে আছে, যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায় এমন স্থানে পশুর হাট না স্থাপন এবং হাটে সামাজিক দূরত্ব মেনে লাইনে দাঁড়িয়ে প্রবেশ ও বের হওয়া নিশ্চিত করা।

নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  
 

Related Topics

টপ নিউজ

পশুর হাট / কোরবানির পশুর হাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ছবি: সিসিটিভি ফুটেজে ধারণকৃত ভিডিও থেকে নেওয়া
    চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট

Related News

  • আশুলিয়ায় পশুর হাটে গরু বাঁধাকে কেন্দ্র করে বিক্রেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ
  • উত্তরায় মেট্রোরেল স্টেশনের নিচ থেকে পশুর হাট অপসারণ, ইজারাদারকে পুলিশের সতর্কবার্তা  
  • পশুর সরবরাহ পর্যাপ্ত, দামও নাগালে; মুষলধারে বৃষ্টিতে হাটে ভোগান্তি
  • চট্টগ্রামে পশুর হাটে পর্যাপ্ত সরবরাহ, ছুটি শুরু হওয়ায় জমে ওঠার আশা
  • তীব্র গরমে হাটে ক্রেতা কম, গরু বিক্রি নিয়ে শঙ্কা খামারিদের

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
ছবি: সিসিটিভি ফুটেজে ধারণকৃত ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net