Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
একদিনে আরও ৫৪ জনের মৃত্যু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 July, 2020, 01:55 pm
Last modified: 26 July, 2020, 02:49 pm

Related News

  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
  • সরকারি-বেসরকারি হাসপাতালে হামের রোগী ভর্তি ও চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশ
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৭৫
  • দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৯
  • ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৯ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪২৪

একদিনে আরও ৫৪ জনের মৃত্যু

প্রথম কোভিড-১৯ শনাক্তের ১৪১তম দিনে এসে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ ২৩ হাজার ৪৫৩ জনে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৭৫ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৯২৮ জনে।
টিবিএস রিপোর্ট
26 July, 2020, 01:55 pm
Last modified: 26 July, 2020, 02:49 pm

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দুই হাজার ৯২৮ জনে পৌঁছালো।

প্রথম কোভিড-১৯ শনাক্তের ১৪১তম দিনে এসে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ ২৩ হাজার ৪৫৩ জনে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৭৫ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। 

মৃতদের মধ্যে পুরুষ ৪০ জন এবং নারী ১৪ জন।

রোববার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশের ৮১টি ল্যাবে ১০ হাজার ৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১১ লাখ ১১ হাজার ৫৫৮টি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৭৯২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১ লাখ ২৩ হাজার ৮৮২ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।

মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ১০ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৪৪ শতাংশ, মৃতের হার ১ দশমিক ৩১ শতাংশ।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

  • মোট শনাক্ত:  ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জন।
  • মারা গেছেন: ২ হাজার ৯২৮ জন।
  • মোট সুস্থ: ১ লাখ ২৩ হাজার ৮৮২ জন।
  • মোট নমুনা পরীক্ষা: ১১ লাখ ১১ হাজার ৫৫৮টি।

এদিকে, করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা বিশ্বে ১ কোটি ৬২ লাখ ১৪ হাজার ১৮৭ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৯৯ লাখ ২০ হাজার ২২২ জন সেরে উঠলেও প্রাণ গেছে ৬ লাখ ৪৮ হাজার ৬১১ জনের। বাকী ৫৬ লাখ ৪৫ হাজার ৩৫৪ জন মৃদু বা মারাত্মক উপসর্গ নিয়ে এই রোগের সঙ্গে লড়াই করে যাচ্ছেন।

কোভিড-১৯ রোগী শনাক্তের সংখ্যায় সবার ওপরে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত ৪৩ লাখ ১৫ হাজার ৭০৯ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করেছে দেশটি। এ শনাক্তের জন্য তারা ৫ কোটি ৩৩ লাখ ৫২ হাজার টেস্ট করে। শনাক্তের দিক থেকে দ্বিতীয়তে আছে ব্রাজিল। দেশটির ২৩ লাখ ৯৬ হাজার ৪৩৪ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তিন নম্বরে রয়েছে ভারত যাদের শনাক্তের সংখ্যা ১৩ লাখ ৮৯ হাজার ৯৭। 

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:

  • যুক্তরাষ্ট্র: ১ লাখ ৪৯ হাজার ৩৯৮ জন।
  • ব্রাজিল: ৮৬ হাজার ৪৯৬ জন।
  • যুক্তরাজ্য: ৪৫ হাজার ৭৩৮ জন।
  • মেক্সিকো: ৪৩ হাজার ৩৭৪ জন।
  • ইতালি: ৩৫ হাজার ১০২ জন।
  • ভারত: ৩২ হাজার ১২৭ জন।
  • ফ্রান্স: ৩০ হাজার ১৯২ জন।
  • স্পেন: ২৮ হাজার ৪৩২ জন।
  • পেরু: ১৮ হাজার ৩০ জন।
  • ইরান: ১৫ হাজার ৪৮৪ জন।

Related Topics

টপ নিউজ

করোনাভাইরাস / নিয়মিত অনলাইন ব্রিফিং / স্বাস্থ্য অধিদপ্তর / অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
    তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

Related News

  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
  • সরকারি-বেসরকারি হাসপাতালে হামের রোগী ভর্তি ও চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশ
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৭৫
  • দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৯
  • ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৯ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪২৪

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

6
কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
আন্তর্জাতিক

তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net