Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 28, 2026
একটি ব্যতিক্রমী বিয়ের অনুষ্ঠান

টপ নিউজ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
22 September, 2019, 08:30 pm
Last modified: 23 September, 2019, 01:47 am

Related News

  • দর্শনা সীমান্তে ১১ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি’র বাধায় ব্যর্থ
  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ২ বছর প্রেমের পর নার্সকে বিয়ে করলেন রাজা চার্লসের ভাগ্নে পিটার ফিলিপস
  • দর্শনা সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে নারী-শিশুসহ আটক ১০

একটি ব্যতিক্রমী বিয়ের অনুষ্ঠান

প্রচলিত সামাজিক ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, সমস্ত রেওয়াজ ভেঙে, বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর বর তরিকুল ইসলামকে নিয়ে নিজের বাড়ির পথে রওনা দেন কনে খাদিজা...
চুয়াডাঙ্গা প্রতিনিধি
22 September, 2019, 08:30 pm
Last modified: 23 September, 2019, 01:47 am
ছবি: সংগৃহীত

বিয়েবাড়িতে আলোকসজ্জা করে রাখা হয়েছে। চলছে রান্নাবান্না। বিয়েবাড়ির গেইটে অপেক্ষা করছেন তরুণ-তরুণীরা। টেবিলে সাজানো সুস্বাদু খাবার। কিছুক্ষণ পর সেখানে বহর নিয়ে উপস্থিত হলেন সবার মধ্যমণি। তবে তিনি বর নন, তিনি বিয়ের কনে। 

গতকাল শনিবার এমনই একটি ব্যতিক্রমী বিয়ের আয়োজন হয়েছে মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা গ্রামে। 

গেইটে কনেকে বরণ করার পরই সকলের জন্য নাস্তার আয়োজন করা হয়। তারপর বিয়ে। বিয়েবাড়িতে ‘কনেযাত্রী’দের জন্য বরপক্ষ সব ধরনের খাবারের আয়োজন রাখে। কোনো কিছুরই কমতি ছিল না সেখানে।

প্রচলিত সামাজিক ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, সমস্ত রেওয়াজ ভেঙে, বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর বর তরিকুল ইসলামকে নিয়ে নিজের বাড়ির পথে রওনা দেন কনে খাদিজা আকতার। কনের বাড়িতেই রাত্রিযাপন করেন এই নবদম্পতি। 

এরপর আজ রোববার নিজের বাড়িতে বরপক্ষকে নিমন্ত্রণ দিয়ে আপ্যায়ন করান কনের পরিবার। প্রচলিত শব্দ ‘বউভাত’ এর পরিবর্তে তারা এর নাম দিয়েছেন ‘বরভাত’।

ব্যতিক্রমী এই বিয়ের কনে চুয়াডাঙ্গা জেলার হাজরাহাটি গ্রামের কামরুজ্জামানের মেয়ে খাদিজা আকতার। আর বর মেহেরপুর গাংনী উপজেলার চৌগাছা গ্রামের কমরেড আবদুল মাবুদের ছেলে তরিকুল ইসলাম।
 
কমরেড মাবুদ বলেন, “পুরুষশাসিত সমাজে নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করার লক্ষ্যে ব্যতিক্রমী এ বিয়ের আয়োজন। সমাজের সবাই সমান। নারী-পুরুষ আলাদা কোনো সত্তা নয়। নারী-পুরুষ একসঙ্গে কাজ করতে পারলেই সমাজ আলোকিত হবে। দূর হবে সকল কুসংস্কার।” 

তিনি আরও বলেন, “সমাজে সমস্ত দায়ভার দেওয়া হয় কনেপক্ষের ওপর। কনেপক্ষের কাছ থেকে অনেক সময় পণও আদায় করে থাকেন বরপক্ষ। সেই বৃত্ত থেকে যে বের হয়ে আসা যায় এই বিয়েটা তারই একটি উদাহরণ।”

এ বিয়েতে খুশি কনে ও বর। সংসারজীবনে যাতে তারা সুখী হতে পারেন এজন্য সবার কাছে দোয়া চেয়েছেন তারা। 

ব্যতিক্রমী এই বিয়ে দেখতে ভিড় জমান স্খানীয়রা।বিয়েতে এমন আয়োজনে অনেকেই অবাক হয়েছেন। কারণ হিসেবে তারা বলছেন, এর আগে এমন বিয়ে কখনওই দেখেননি তারা।

মেহেরপুর মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক জাহির হোসেন চঞ্চল বলেন, “হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান-- অনেকের বিয়েতেই গিয়েছি। তবে কখনও কনে বরের বাড়িতে গিয়ে বিয়ে করেছেন এমন অসাধারণ ব্যাপার দেখিনি।”

Related Topics

অফবিট

চুয়াডাঙ্গা / মেহেরপুর / ব্যতিক্রমী বিয়ে / বিয়ে / কনেযাত্রী / বরভাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তেহরানের সড়কে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবিসংবলিত বিলবোর্ড, তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ২৭ এপ্রিল ২০২৬। ছবি: রয়টার্স
    ইরান যে কারণে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ হয়ে যেতে পারে
  • উদ্ধার হওয়া রাজ কাঁকড়া। ছবি: টিবিএস
    চট্টগ্রামে বিরল ৬৩ রাজ কাঁকড়া উদ্ধার: নীল রক্ত সংগ্রহের অভিযোগ, মৃত ৫৮
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের আটক অর্থ দিয়ে আমরা ওদের জন্য আমেরিকান গম, সয়াবিন, ভুট্টা কিনব: ট্রাম্প
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিল বেইজিং
  • ইনফোগ্রাফিক্স: টিবিএস
    ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান
  • ছবি: রয়টার্স
    ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে

Related News

  • দর্শনা সীমান্তে ১১ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি’র বাধায় ব্যর্থ
  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ২ বছর প্রেমের পর নার্সকে বিয়ে করলেন রাজা চার্লসের ভাগ্নে পিটার ফিলিপস
  • দর্শনা সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে নারী-শিশুসহ আটক ১০

Most Read

1
তেহরানের সড়কে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবিসংবলিত বিলবোর্ড, তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ২৭ এপ্রিল ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যে কারণে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ হয়ে যেতে পারে

2
উদ্ধার হওয়া রাজ কাঁকড়া। ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামে বিরল ৬৩ রাজ কাঁকড়া উদ্ধার: নীল রক্ত সংগ্রহের অভিযোগ, মৃত ৫৮

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আটক অর্থ দিয়ে আমরা ওদের জন্য আমেরিকান গম, সয়াবিন, ভুট্টা কিনব: ট্রাম্প

4
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিল বেইজিং

5
ইনফোগ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net