Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
উন্নত যাত্রীসেবায় ৫৭টি স্টেশন সংস্কার করবে রেলওয়ে 

বাংলাদেশ

ইয়ামিন সাজিদ
13 November, 2021, 04:35 pm
Last modified: 13 November, 2021, 06:10 pm

Related News

  • বাড়তি কোচ সংযোজন ও মেরামত: ঈদযাত্রায় যাত্রীর চাপ সামলানোর প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে
  • শেষ হলো ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, টিকিট পেতে ভোগান্তি যাত্রীদের
  • ঈদুল ফিতর: ৩ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
  • নতুন উদ্যোগে প্রথম প্রান্তিকে রেলওয়ের আয় বেড়েছে ১৪২ কোটি টাকা
  • ১ হাজার কি.মি. নতুন রেলপথ, ৮৮ হাজার কোটি টাকা ব্যয়; তবু ইঞ্জিন রক্ষণাবেক্ষণে হিমশিম দশা রেলওয়ের

উন্নত যাত্রীসেবায় ৫৭টি স্টেশন সংস্কার করবে রেলওয়ে 

সংস্কার কাজের অংশ হিসেবে স্টেশনগুলোর প্ল্যাটফর্মের উচ্চতা ২.৩ ফুট করে বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এতে করে যাত্রীরা ঝুঁকি ছাড়াই আরও সহজে ট্রেনে উঠতে পারবেন।
ইয়ামিন সাজিদ
13 November, 2021, 04:35 pm
Last modified: 13 November, 2021, 06:10 pm

যাত্রী পরিষেবা উন্নত করতে এবং রেল ভ্রমণকে অধিকতর স্বাচ্ছন্দ্যময় করে তুলতে পূর্ব ও পশ্চিম, উভয় অঞ্চলে ৫৭টি স্টেশনের সংস্কার কাজ চালাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।

সংস্কার কাজের অংশ হিসেবে স্টেশনগুলোর প্ল্যাটফর্মের উচ্চতা ২.৩ ফুট করে বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এতে করে যাত্রীরা ঝুঁকি ছাড়াই আরও সহজে ট্রেনে উঠতে পারবেন।

পর্যাপ্ত ওয়েটিং রুমসহ প্ল্যাটফর্মের আধুনিকীকরণ এবং বিনা টিকিটে যাত্রী ভ্রমণ কমাতে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের ব্যবস্থাও নেওয়া হয়েছে।

ঢাকা-ময়মনসিংহ ও জামালপুর রুটে ইতোমধ্যে কয়েকটি প্লাটফর্মের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে; বাকিগুলোও প্রক্রিয়াধীন। 

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মোঃ সুবক্তগীন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "এই অর্থবছরের শেষ নাগাদ প্রকল্পটি শেষ করার পরিকল্পনা রয়েছে আমাদের।"

"বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী কর্মসূচির অংশ হিসাবে যাত্রীদের রেলে স্বাচ্ছন্দ্যময় সেবা দেওয়ার উদ্দেশ্যেই এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে", যোগ করেন তিনি। 

৫৭টি স্টেশনের মধ্যে পূর্বাঞ্চল সংস্কার করবে ২৮টি।

পূর্বাঞ্চলের কর্মকর্তারা জানান, কিছু স্টেশনের প্ল্যাটফর্ম খুব নিচু যার ফলে বয়স্ক যাত্রীদের প্রায়ই ট্রেনে উঠতে অসুবিধা পোহাতে হয়। 

প্ল্যাটফর্মের উচ্চতা বাড়ানো হলে যাত্রীদের আর ট্রেনে উঠার এই সমস্যা থাকবে না।

গত ২১ অক্টোবর, ঢাকা-ময়মনসিংহ এবং জামালপুর রুটে এই ধরনের ছয়টি স্টেশন সংস্কারের পর উদ্বোধন করা হয় এবং এ সপ্তাহের শেষে আরও কয়েকটি স্টেশন চালুর কথা রয়েছে।

সংস্কারের অংশ হিসাবে, স্টেশনের ওয়েটিং রুমগুলোকে পর্যাপ্ত ওয়াশরুম, বসার ব্যবস্থা এবং অন্যান্য সুবিধা যুক্ত করার মাধ্যমে আধুনিক করে তোলা হবে। 

এছাড়াও বিনা টিকিটে যাত্রীদের রেল ভ্রমণ কমাতে সমস্ত স্টেশনে 'অ্যাক্সেস কন্ট্রোল ফেন্স' নির্মাণ করা হবে।

প্রকল্পের আওতায় রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চল মিলে প্রায় ৮৫০ কিলোমিটার পুরনো রেলপথ এবং ১০০টি যাত্রীবাহী কোচ সংস্কার করা হবে।

বর্তমানে পূর্বাঞ্চলে ২২৮টি  এবং পশ্চিমাঞ্চলে ২৫৫টি স্টেশন রয়েছে।   
 
Related Topics

টপ নিউজ

বাংলাদেশ রেলওয়ে / রেল স্টেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’
  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
    লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    ৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি
  • ফাইল ছবি: সংগৃহীত
    যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ
  • ছবি: টিবিএস
    আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

Related News

  • বাড়তি কোচ সংযোজন ও মেরামত: ঈদযাত্রায় যাত্রীর চাপ সামলানোর প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে
  • শেষ হলো ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, টিকিট পেতে ভোগান্তি যাত্রীদের
  • ঈদুল ফিতর: ৩ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
  • নতুন উদ্যোগে প্রথম প্রান্তিকে রেলওয়ের আয় বেড়েছে ১৪২ কোটি টাকা
  • ১ হাজার কি.মি. নতুন রেলপথ, ৮৮ হাজার কোটি টাকা ব্যয়; তবু ইঞ্জিন রক্ষণাবেক্ষণে হিমশিম দশা রেলওয়ের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’

2
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

3
বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
আন্তর্জাতিক

লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

4
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net