Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 21, 2026
উদ্বোধনের আগেই পদ্মায় বিলীন সোয়া দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত স্কুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 July, 2020, 12:55 pm
Last modified: 24 July, 2020, 12:58 pm

Related News

  • পদ্মায় জলদস্যুদের আধিপত্যের লড়াই, দুই স্পিডবোটে আগুন দিয়ে ডুবিয়ে দিল প্রতিপক্ষ
  • কুষ্টিয়ায় পদ্মা তীরবর্তী দুই ইউনিয়নের অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দি, ক্ষতিগ্রস্ত ৩৫০ হেক্টর জমি
  • রাজশাহীতে পদ্মার পানি বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, প্লাবিত নিম্নাঞ্চল
  • পদ্মার ভাঙনে জাজিরায় নিঃস্ব মানুষ, হুমকিতে ৫ শতাধিক পরিবার
  • কুষ্টিয়ায় পদ্মা নদীতে স্পিডবোটে দুর্বৃত্তদের গুলি, যুবক গুলিবিদ্ধ

উদ্বোধনের আগেই পদ্মায় বিলীন সোয়া দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত স্কুল

স্কুলের পাশাপাশি ভবনটি ছিল ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র। সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে দুই কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে ভবনটি মাত্র দুই মাস আগে নির্মাণ করা হয়।
টিবিএস রিপোর্ট
24 July, 2020, 12:55 pm
Last modified: 24 July, 2020, 12:58 pm

উদ্বোধনের আগেই পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেল চাঁদপুর সদরের রাজরাজেশ্বর ইউনিয়নে সদ্য নির্মিত একটি হাই স্কুল। 

স্কুলের পাশাপাশি ভবনটি ছিল ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র। সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে দুই কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে ভবনটি মাত্র দুই মাস আগে নির্মাণ করা হয়। 

বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়, পদ্মার ভাঙনে উদ্বোধনের আগেই বৃহস্পতিবার এটি পদ্মা নদীতে বিলীন হয়ে যায়।

রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হযরত আলী ও স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সফিউল্লাহ সরকার জানান, ভবনটি বৃহস্পতিবার সকালে কাত হয়ে পড়ে এবং বিকাল নাগাদ এর ৯৫ ভাগ অংশ পানিতে তলিয়ে যায়।

শিক্ষক সফিউল্লাহ সরকার বলেন, "ভবনটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর পড়ালেখা অনিশ্চিত হয়ে গেল। তবে আপাতত ইউনিয়নের বলিয়ারচরে অস্থায়ীভাবে জোড়াতালি দিয়ে তৈরি টিনের ঘরে স্কুলের পাঠদান হবে।"

চেয়ারপম্যান হযরত আলী জানান, তার ইউনিয়নে প্রায় ৩১ হাজার মানুষের বসবাস। এখানকার সাতটি সরকারি প্রাথমিক ও একটি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে দুটি সরকারি স্কুলের ঘর নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

পদ্মার অব্যাহত ভাঙন প্রসঙ্গে  ইউপি চেয়ারম্যান আরও জানান, গত আট দিন ধরে পদ্মার ভয়াবহ স্রোতে রাজারচর, লক্ষ্মীরচর, মজিদকান্দি, জাহাজমারা ও মালকান্দি গ্রামের ৩৫০টি পরিবার গৃহহারা হয়েছে। আরও প্রায় পাঁচ শতাধিক পরিবার ভাঙনের হুমকির মুখে রয়েছে। 

নদী ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ছয় শতাধিক পরিবারের জন্য ৬ মেট্রিক টন চাল এবং আরও ৫০টি পরিবারের মধ্যে বিতরণের জন্য ৫০ প্যাকেট শুকনা খাবার বরাদ্দ করা হয়েছে বলে ইউএনবিকে জানিয়েছেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। 
 

Related Topics

টপ নিউজ

নদী ভাঙন / পদ্মা নদী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি
    প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি
  • ছবি: টিবিএস
    সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি যে অভিযোগে আটক হয়েছিলেন
  • দক্ষিণ নালাপাড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের পূজামণ্ডপ। ছবি: টিবিএস
    শিল্পমান ও থিমের বিচারে চট্টগ্রামে শারদ সম্মাননা পেলো সেরা ৫ পূজামণ্ডপ
  • ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
    আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য
  • দিল্লির রেসকোর্স মসজিদের ভেতরের অংশ। ছবি: সংগৃহীত
    দিল্লিতে মোদির বাসভবনের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ ছয় দিনের মধ্যে খালি করার নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ভেপিংয়ের কারণে আমার কণ্ঠস্বর বদলে গেছে, আর কখনও আগের অবস্থায় ফেরাতে পারব না: সেলেনা গোমেজ

Related News

  • পদ্মায় জলদস্যুদের আধিপত্যের লড়াই, দুই স্পিডবোটে আগুন দিয়ে ডুবিয়ে দিল প্রতিপক্ষ
  • কুষ্টিয়ায় পদ্মা তীরবর্তী দুই ইউনিয়নের অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দি, ক্ষতিগ্রস্ত ৩৫০ হেক্টর জমি
  • রাজশাহীতে পদ্মার পানি বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, প্লাবিত নিম্নাঞ্চল
  • পদ্মার ভাঙনে জাজিরায় নিঃস্ব মানুষ, হুমকিতে ৫ শতাধিক পরিবার
  • কুষ্টিয়ায় পদ্মা নদীতে স্পিডবোটে দুর্বৃত্তদের গুলি, যুবক গুলিবিদ্ধ

Most Read

1
প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি যে অভিযোগে আটক হয়েছিলেন

3
দক্ষিণ নালাপাড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের পূজামণ্ডপ। ছবি: টিবিএস
বাংলাদেশ

শিল্পমান ও থিমের বিচারে চট্টগ্রামে শারদ সম্মাননা পেলো সেরা ৫ পূজামণ্ডপ

4
ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
অর্থনীতি

আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য

5
দিল্লির রেসকোর্স মসজিদের ভেতরের অংশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দিল্লিতে মোদির বাসভবনের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ ছয় দিনের মধ্যে খালি করার নির্দেশ

6
ছবি: রয়টার্স
বিনোদন

ভেপিংয়ের কারণে আমার কণ্ঠস্বর বদলে গেছে, আর কখনও আগের অবস্থায় ফেরাতে পারব না: সেলেনা গোমেজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net