Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
ইন্দোনেশীয় নাগরিক বাংলাদেশি গৃহবধূকে তিন সন্তানসহ গলা কেটে হত্যা

বাংলাদেশ

গাজীপুর সংবাদদাতা
23 April, 2020, 07:35 pm
Last modified: 23 April, 2020, 07:40 pm

Related News

  • রাজনীতিতে রাজার ছেলে রাজা হবে—এই ধারার অবসান ঘটাতে হবে: জামায়াত আমির
  • বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩৩% কোটার প্রতিবাদে গাজীপুরে রেলপথ অবরোধ
  • কর্মচারীকে বাঁচাতে গিয়ে গাজীপুরে রেস্তোরাঁমালিক খুন, আটক ৩
  • গণভোটেই নির্ধারিত হবে আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা: সরফ উদ্দিন আহমদ
  • কালীগঞ্জে ২৬০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা: জামাই-শ্বশুরের বড় মাছ কেনার ‘মর্যাদার লড়াই’!

ইন্দোনেশীয় নাগরিক বাংলাদেশি গৃহবধূকে তিন সন্তানসহ গলা কেটে হত্যা

হত্যাকাণ্ডের ঘটনাটি কখন ঘটেছে তা না জানা গেলেও বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ বিষয়টি প্রকাশ পায়।
গাজীপুর সংবাদদাতা
23 April, 2020, 07:35 pm
Last modified: 23 April, 2020, 07:40 pm
গাজীপুরের শ্রীপুরে নিহত মা ও তিন সন্তানের ফাইল ছবি।

গাজীপুরের শ্রীপুরে তিন সন্তানসহ এক গৃহবধূকে গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা। ওই নারী ইন্দোনেশীয় নাগরিক। তিনি বৈবাহিকসূত্রে বাংলাদেশে বসবাস করেন।

হত্যাকাণ্ডের ঘটনাটি কখন ঘটেছে তা না জানা গেলেও বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ বিষয়টি প্রকাশ পায়।

নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের পাগলা থানার গোলবাড়ী গ্রামের মালয়েশিয়া প্রবাসী কাজল মিয়ার স্ত্রী স্মৃতি ফাতেমা (৪৫), তার বড় মেয়ে সাবরিনা সুলতানা নূরা (১৬), ছোট মেয়ে হাওরিন হাওয়া (১২) ও বাক প্রতিবন্ধী ছেলে ফাদিল (৮)।

প্রবাসী কাজল মিয়ার ভাই আরিফ জানান, ময়মনসিংহের কাজল মিয়া প্রায় ১৬ বছর ইন্দোনেশিয়ায় চাকুরি করেন। সেখানে থাকাকালীন তিনি ওই দেশের নাগরিক ফাতেমা আক্তারকে গত ২০ বছর আগে  বিয়ে করেন। বিয়ের পর স্ত্রীকে নিয়ে কাজল দেশে চলে আসেন এবং কাপড়ের ব্যবসা শুরু করেন। তিনি পার্শ্ববর্তী গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের জৈনা বাজার কলেজ রোডের আবদার গ্রামের আব্দুল আউয়াল কলেজের পাশে একখণ্ড জমি কিনেন। সেখানে দোতলা বাড়ি নির্মাণ করে স্ত্রী, দু'মেয়ে ও শারীরিক প্রতিবন্ধি এক ছেলে সন্তানকে বসবাস শুরু করেন কাজল। দেশে এসে ব্যবসায় সুবিধা করতে না পেরে ছয় বছর আগে কাজল পুনরায় চাকুরি নিয়ে মালয়েশিয়াতে চলে যান। তিনি মাঝেমধ্যেই দেশে যাওয়া আসা করেন।

আরিফ ও কাজলের ভাতিজা নাঈম ইসলাম জানান, বুধবার সন্ধ্যার দিকে আরিফকে তার ছোটভাই কাজলের স্ত্রী ফাতেমা বেগম বাজার থেকে মাংস এনে দিতে বলেন। পরদিন (বৃহস্পতিবার) সকালে আরিফ বাজারে যাওয়ার সময় কাজলের বাড়ির গেইটে গিয়ে ডাকাডাকি করেন। কিন্তু কারো কোন সাড়া না পেয়ে বাড়ির লোকজন ঘুমিয়ে আছে ভেবে তিনি চলে যান। দুপুরে খাওয়া দাওয়া শেষে তিনি আবারো বাজারে যাওয়ার জন্য কাজলের বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন। এবারো বাড়ির লোকজনের সাড়া শব্দ না পান নি। কারো সাড়া শব্দ না পেয়ে তিনি ঘরের পেছন দিয়ে মই বেয়ে দোতলায় উঠেন। এসময় দোতলার পিছনের দরজাটি খোলা ছিল। তিনি ভিতরে ঢুকে বাড়ির দোতলার একটি কক্ষের মেঝেতে চারজনের গলাকাটা রক্তমাখা লাশ পড়ে থাকতে দেখেন। এরপর খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।

তেলিহাটি ইউনিয়ন পরিষদের স্থানীয় মেম্বার তারেক হাসান বাচ্চু বলেন, বুধবার দিবাগত রাতের যেকোনো সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার সময় কোনো চিৎকার চেঁচামেচির আওয়াজ কেউ পায়নি।

শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, নিহত মা, দুই মেয়ে ও ছেলের দেহ ফ্লোরে পড়ে ছিল। ঘটনাস্থলে একটি ছোরা এবং বটি দা' পাওয়া গেছে। একাধিক ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ নির্ণয় করা সম্ভব হচ্ছে না। পুলিশ ঘটনাস্থলে এসে বাড়ি ঘিরে রেখে সিআইডির ফরেনসিক বিভাগকে খবর দিয়েছে।
 
Related Topics

টপ নিউজ

গাজীপুর / গলা কেটে হত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • রাজনীতিতে রাজার ছেলে রাজা হবে—এই ধারার অবসান ঘটাতে হবে: জামায়াত আমির
  • বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩৩% কোটার প্রতিবাদে গাজীপুরে রেলপথ অবরোধ
  • কর্মচারীকে বাঁচাতে গিয়ে গাজীপুরে রেস্তোরাঁমালিক খুন, আটক ৩
  • গণভোটেই নির্ধারিত হবে আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা: সরফ উদ্দিন আহমদ
  • কালীগঞ্জে ২৬০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা: জামাই-শ্বশুরের বড় মাছ কেনার ‘মর্যাদার লড়াই’!

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net