Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
ইউনিসেফের উদ্যোগে তৈরি হচ্ছে রোহিঙ্গাদের করোনা হাসপাতাল

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
16 May, 2020, 01:50 pm
Last modified: 16 May, 2020, 04:30 pm

Related News

  • মরণোত্তর জাতিসংঘ ‘ড্যাগ হ্যামারশোল্ড’ পদক পেলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনেরও ইঙ্গিত ড. খলিলুরের 
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এল নিনোর জন্য তৈরি হোন, এটি হতে পারে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী: জাতিসংঘের সতর্কতা 
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিলুর রহমান

ইউনিসেফের উদ্যোগে তৈরি হচ্ছে রোহিঙ্গাদের করোনা হাসপাতাল

‘সেভার অ্যাকিউট র‍্যাস্পেটরি ইনফেকশনে আক্রান্তদের জন্য ২১০ শয্যার একটি চিকিৎসা সেবা কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এখানে করোনায় আক্রান্ত রোগীদের ‘বিচ্ছিন্ন’ রেখে চিকিৎসা দেওয়া হবে। আগামী ২২ মে’র মধ্যেই স্থাপিত হবে প্রথম ৯০ শয্যা। বাকিগুলো স্থাপনের কাজ ৩০ মে’র মধ্যেই শেষ করা হবে’ বলে জানিয়েছে ইউনিসেফ।
টিবিএস ডেস্ক
16 May, 2020, 01:50 pm
Last modified: 16 May, 2020, 04:30 pm
কক্সবাজারের বালুখালি রোহিঙ্গা শিবির ছবি: আল জাজিরা

জাতিসংঘ পরিচালিত বিশ্বের বৃহত্তম ঘনবসতিপূর্ণ কক্সবাজারের রোহিঙ্গা শরনার্থী শিবিরে করোনা আক্রান্তদের চিকিৎসায় একটি স্বতন্ত্র হাসপাতাল নির্মাণ করবে ইউনিসেফ। 

প্রতি বর্গ কিলোমিটারে ৬০ থেকে ৭০ হাজার শরনার্থী বসবাস করেন কক্সবাজার জেলার কয়েকটি ক্যাম্পে। এই অবস্থায় গত বৃহস্পতিবার সেখানে প্রথম দুইজন করোনা রোগী শনাক্ত হওয়ার পর গতকাল শুক্রবার জাতিসংঘের শিশুকল্যাণ তহবিল এই হাসপাতাল নির্মাণের ঘোষণা দেয়। 

এদিন এক বিবৃতিতে জানানো হয়, 'সেভার অ্যাকিউট র‍্যাস্পেটরি ইনফেকশনে আক্রান্তদের জন্য ২১০ শয্যার একটি চিকিৎসা সেবা কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এখানে করোনায় আক্রান্ত রোগীদের সুস্থ ব্যক্তিদের থেকে 'বিচ্ছিন্ন' রেখে চিকিৎসা দেওয়া হবে। আগামী ২২ মে'র মধ্যেই স্থাপিত হবে প্রথম ৯০ শয্যা। বাকিগুলো স্থাপনের কাজ ৩০ মে'র মধ্যেই শেষ করা হবে।' 

নতুন হাসপাতালের নির্মাণ কাজ চলার সময় ইউনিসেফ পরিচালিত এক ডায়ারিয়া চিকিৎসা কেন্দ্রের ৩০টি শয্যাকে আইসোলেশন এবং চিকিৎসা কেন্দ্রেও রূপান্তর করবে। আজদিনের মধ্যেই এই প্রক্রিয়া শেষ হওয়ার কথা। তবে সেখানে পর্যাপ্ত দক্ষ স্বাস্থ্য কর্মী নিয়োগ এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের ব্যবস্থা করতে খানিকটা বেশি সময় লাগবে বলেও জানায় সংস্থাটি।

ইউনিসেফ কক্সবাজার জেলায় তাদের নিয়োজকৃত সকল স্বাস্থ্য কর্মীকে পিপিই সরবরাহ করেছে। এছাড়াও সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে তাদের দেওয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ। 

' ইউনিসেফ রোহিঙ্গা সম্প্রদায়ের ২২৯ জন স্বেচ্ছাসেবক স্বাস্থ্য কর্মীকে কোভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্তের বিশেষ প্রশিক্ষণও দিয়েছে' বলে বিবৃতিতে জানানো হয়েছে।

মিয়ানমার সরকারের জাতিগত নিধনযজ্ঞের থেকে প্রাণ বাঁচাতে প্রায় ১০ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে তারা কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে গাদাগাদি করে বসবাস করছে। অত্যাধিক ঘনবসতি হওয়ায় সেখানে করোনা সংক্রমণ মারাত্মক প্রাণহানি সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘের বিশ্ব  স্বাস্থ্য সংস্থা। 

Related Topics

টপ নিউজ

করোনাভাইরাস / রোহিঙ্গা শরণার্থী / ইউনিসেফ / জাতিসংঘ / করোনা হাসপাতাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • মরণোত্তর জাতিসংঘ ‘ড্যাগ হ্যামারশোল্ড’ পদক পেলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনেরও ইঙ্গিত ড. খলিলুরের 
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এল নিনোর জন্য তৈরি হোন, এটি হতে পারে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী: জাতিসংঘের সতর্কতা 
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিলুর রহমান

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net