Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
আমরা যতই প্রস্তুতি নেই না কেন, রোগী কমাতে না পারলে কাজ হবে না: ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা

বাংলাদেশ

ময়মনসিংহ প্রতিনিধি
13 July, 2021, 03:05 pm
Last modified: 13 July, 2021, 03:07 pm

Related News

  • ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত
  • নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনাসদস্যের 
  • সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য
  • নির্বাচনে বিএনপির জয় ও দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের
  • নির্বাচনি সফরে কাল ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান

আমরা যতই প্রস্তুতি নেই না কেন, রোগী কমাতে না পারলে কাজ হবে না: ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা

ময়মনসিংহ মেডিকেল কলেজে গণটিকা কর্মসূচি পরিদর্শনে এসে এসব কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের এই অতিরিক্ত মহাপরিচালক।
ময়মনসিংহ প্রতিনিধি
13 July, 2021, 03:05 pm
Last modified: 13 July, 2021, 03:07 pm
অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। ফাইল ছবি: সংগৃহীত

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, 'এখন যে হারে কোভিড সংক্রমণ বাড়ছে, সবার টিকা নেওয়াটাই সংক্রমণ প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ হাতিয়ার। আমরা চাচ্ছি, যত দ্রুত সম্ভব যত বেশি সংখ্যক মানুষকে টিকা দেওয়া যায়। আমরা সেভাবেই কাজ করছি।'

'আমরা এই মুহূর্তে খুব বেশি আশংকা করছি না যে টিকা নিয়ে কোনো গণ চ্যালেঞ্জের মুখোমুখি হবো,' বলেন তিনি।

ময়মনসিংহ মেডিকেল কলেজের অডিটরিয়ামে সিটি করপোরেশনের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় গণটিকা কর্মসূচি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

সেব্রিনা ফ্লোরা বলেন, 'আমরা যতই প্রস্তুতি নেই না কেন, রোগী কমাতে না পারলে কাজ হবে না।  এক্ষেত্রে সাধারণ জনগোষ্ঠীকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।'

তিনি আরও বলেন, 'টিকা পাওয়ার যে চ্যালেঞ্জ ছিল, তা মোটামুটি ওভারকাম করে উঠেছি। ইতোমধ্যে ৪৫ লাখ ডোজ টিকা এসে গেছে। আমরা আশা করছি এ সপ্তাহে ও পরবর্তী সপ্তাহগুলোতে পর্যায়ক্রমে আরও টিকা আসবে। আমরা বিভিন্ন সোর্স থেকে টিকা কেনা এবং পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমেও টিকা পেতে শুরু করেছি।'

অ্যাস্ট্রাজেনেকা টিকার প্রথম ডোজ পেলেও অনেকে না দ্বিতীয় ডোজ না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, 'বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আশা করা হচ্ছে, এ মাসেই অ্যাস্ট্রাজেনেকা টিকা এসে যাবে। আসার পরপরই দ্বিতীয় ডোজ পায়নি, তাদের দেওয়া হবে।'

করোনার সংক্রমণের মধ্যে কঠোর বিধিনিষেধ শিথিল করা প্রসঙ্গে অধ্যাপক ফ্লোরা বলেন, 'জীবিকার কারণে বাধ্য হয়ে অনেক সময় অনেক কিছু খুলে দিতে হয়। জীবিকার জন্য যে কাজগুলো প্রয়োজন, সামাজিক দূরত্ব বজায় রেখে সেগুলো করে সামাজিক অনুষ্ঠানগুলো থেকে বিরত থাকলেও (ভাইরাস সংক্রমণ) প্রতিরোধ করা সম্ভব। যেহেতু আমরা সেটি করি না, সে কারণে লকডাউনের মতো কঠোর পদক্ষেপ নিতে হয়।'

অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা আরও বলেন, 'আমরা সবাই যদি স্বাস্থ্যবিধিগুলো সঠিকভাবে মানতাম ও সঠিকভাবে মাস্ক পরতাম, তাহলে সংক্রমণ অনেকখানি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতো।' তিনি স্বাস্থ্যবিধি মানার জন্য সবাইকে অনুরোধ করে বলেন, 'আমরা নিজেরা নিজেদের সুরক্ষিত রাখলেই কোভিড নিয়ন্ত্রণ রাখা সম্ভব।'

এ সময় ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, 'নগরীর চারটি পয়েন্টে টিকাদান কর্মসূচি চলছে। আমাদের সকল প্রস্তুতি রয়েছে। সকলে টিকা গ্রহণ করে নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন।'

এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার মো. ফজলুল কবির, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. জাকিউল ইসলাম প্রমুখ।

মঙ্গলবার সকাল থেকে গণটিকা কার্যক্রম শুরু হওয়ায় প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে। করোনার সংক্রমণ থেকে রক্ষা থেকে ৩৫ বছরের বেশি বয়সীরা টিকাকেন্দ্রগুলোতে ভিড় করছেন।

Related Topics

টপ নিউজ

অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা / ময়মনসিংহ মেডিকেল কলেজ / ময়মনসিংহ / টিকাদান কর্মসূচি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত
  • নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনাসদস্যের 
  • সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য
  • নির্বাচনে বিএনপির জয় ও দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের
  • নির্বাচনি সফরে কাল ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net