Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
আধ ঘন্টার নৌরুট পারাপারে ২০ ঘন্টার অপেক্ষা!

বাংলাদেশ

মানিকগঞ্জ প্রতিনিধি
19 October, 2020, 01:15 pm
Last modified: 19 October, 2020, 01:17 pm

Related News

  • প্রবাসীদের ন্যায্য বিমানভাড়া নিশ্চিতে টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা: বিমানমন্ত্রী
  • মানিকগঞ্জে স্কুলবাসে দুর্বৃত্তদের আগুন, চালক গুরুতর দগ্ধ
  • মানিকগঞ্জে ইছামতি নদীর খাল থেকে বিরল প্রজাতির ১১ ফুট লম্বা কুমির উদ্ধার
  • মানিকগঞ্জে পদ্মার শাখা নদী-খালে কুমিরের বিচরণের দাবি, আতঙ্কে স্থানীয়রা
  • মৌসুমি ফসলের ন্যায্য দাম নিশ্চিতে মিনি কোল্ড স্টোরেজ প্রকল্প চালু

আধ ঘন্টার নৌরুট পারাপারে ২০ ঘন্টার অপেক্ষা!

ফেরিঘাট এলাকায় যানবাহনের চাপ অতিরিক্ত বেশি থাকলে ট্রাক চালকদের অপেক্ষার প্রহরও বাড়তে থাকে। তিন থেকে চারদিন পর্যন্তও নদীপথ পারাপারের জন্য ঘাট এলাকায় অপেক্ষামাণ থাকতে হয় বলে জানান ট্রাক চালকেরা।
মানিকগঞ্জ প্রতিনিধি
19 October, 2020, 01:15 pm
Last modified: 19 October, 2020, 01:17 pm
ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকার দূরত্ব প্রায় ৪ কিলোমিটার। ফেরিতে করে এই নৌরুট পারি দিতে সময় লাগে আধ ঘন্টা বা তার চেয়ে একটু বেশি সময়। তবে যানবাহনের চাপ বাড়লে নৌরুট পারাপারে ভোগান্তি বাড়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায়। যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে বাস, ছোট গাড়ি এবং জরুরী পণ্যবাহী ট্রাক পারাপার করা হয় অগ্রাধিকার ভিত্তিতে।

এতে করে আধ ঘন্টার নৌরুট পারাপারের জন্য ট্রাক চালকদের অপেক্ষা করতে হয় ১৫ থেকে ২০ ঘন্টা পর্যন্ত। ফেরিঘাট এলাকায় যানবাহনের চাপ অতিরিক্ত বেশি থাকলে ট্রাক চালকদের অপেক্ষার প্রহরও বাড়তে থাকে। তিন থেকে চারদিন পর্যন্তও নদীপথ পারাপারের জন্য ঘাট এলাকায় অপেক্ষামাণ থাকতে হয় বলে জানান ট্রাক চালকেরা।

কবির হোসেন নামে খুলনামুখী এক পণ্যবোঝাই ট্রাকের চালক বলেন, পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বাস ও ছোট গাড়ির চাপ বেশি থাকলে ট্রাক পারাপার বন্ধ রাখে কর্তৃপক্ষ। এছাড়াও ঢাকা আরিচা মহাসড়কের বাথুলী এবং উথূলী এলাকায় ঘাটমুখী ট্রাক চালকদের আটকে রাখে পুলিশ। এতে করে আধ ঘন্টার নৌরুট পারাপারের জন্য ১৫ থেকে ২০ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয় বলে জানান তিনি।

সোহাগ মিয়া নামের আরেক চালক বলেন, তিন থেকে চারদিন গাড়ি চালিয়ে যা আয় হয় তার বেশিরভাগ টাকা পাটুরিয়া ফেরিঘাট এলাকাতে খাবার খরচে ব্যয় হয়ে যায়। প্রায় মাসখানেক সময় থেকে এমন ভোগান্তি হলেও এ বিষয়ে ঘাট কর্তৃপক্ষের কোন নজরদারি নেই বলে জানান তিনি।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক মো. সালাম হোসেন বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে মোট ১৮ টি ফেরি রয়েছে। যাত্রী ও যানবাহন পারাপারে সবগুলো ফেরি চলাচল করছে। তবে ফেরিঘাট এলাকায় যানবাহনের চাপ বেশি থাকায় ভোগান্তি বাড়ছে বলে জানান তিনি।

Related Topics

টপ নিউজ

মানিকগঞ্জ / পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • প্রবাসীদের ন্যায্য বিমানভাড়া নিশ্চিতে টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা: বিমানমন্ত্রী
  • মানিকগঞ্জে স্কুলবাসে দুর্বৃত্তদের আগুন, চালক গুরুতর দগ্ধ
  • মানিকগঞ্জে ইছামতি নদীর খাল থেকে বিরল প্রজাতির ১১ ফুট লম্বা কুমির উদ্ধার
  • মানিকগঞ্জে পদ্মার শাখা নদী-খালে কুমিরের বিচরণের দাবি, আতঙ্কে স্থানীয়রা
  • মৌসুমি ফসলের ন্যায্য দাম নিশ্চিতে মিনি কোল্ড স্টোরেজ প্রকল্প চালু

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net