Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
আইসিইউ সংকট ও দেরিতে হাসপাতালে ভর্তি হওয়ায় রামেক হাসপাতালে মৃত্যুর সংখ্যা বাড়ছে

বাংলাদেশ

বুলবুল হাবিব
11 June, 2021, 10:15 pm
Last modified: 11 June, 2021, 10:22 pm

Related News

  • রাজশাহীতে শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতাল পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতে সংসদে যাবো: নাহিদ ইসলাম 
  • রাজশাহীর বাঘায় সিএনজি–ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
  • রাজশাহীর পুঠিয়ায় ডাকাত সন্দেহে ৮ জনকে গণপিটুনি, নিহত ১; কর্ণহারে আরেক শিশুর মরদেহ উদ্ধার

আইসিইউ সংকট ও দেরিতে হাসপাতালে ভর্তি হওয়ায় রামেক হাসপাতালে মৃত্যুর সংখ্যা বাড়ছে

চিকিৎসকরা বলছেন, আইসিইউ সুবিধা না পেয়েই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও বেশি রোগীর মৃত্যু হচ্ছে। সময়মত আইসিইউ'র ব্যবস্থা করা গেলে রোগীদের বাঁচানো সম্ভব হতো। আবার রোগীদের ফুসফুস বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হওয়ায় তাদের সুস্থ করে তোলা সম্ভব হচ্ছে না বলে জানান চিকিৎসকরা।
বুলবুল হাবিব
11 June, 2021, 10:15 pm
Last modified: 11 June, 2021, 10:22 pm
ছবি: টিবিএস

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার জন্য আইসিইউ শয্যা রয়েছে মাত্র ১৮ টি। যার মধ্যে একটি আবার চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য নির্ধারিত। বাকি ১৭ টি সবসময় করোনা রোগীদের দ্বারা পূর্ণ থাকে। এই ১৭ টি আইসিইউয়ের জন্য প্রতিদিন সিরিয়াল পড়ে  ৭০ থেকে ৮০টি। সেই সিরিয়াল পেতে পাঁচ থেকে ১০ দিন সময় লেগে যাচ্ছে।

চিকিৎসকরা বলছেন, আইসিইউ সুবিধা না পেয়েই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও বেশি রোগীর মৃত্যু হচ্ছে। সময়মত আইসিইউ'র ব্যবস্থা করা গেলে রোগীদের বাঁচানো সম্ভব হতো। আবার রোগীদের ফুসফুস বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হওয়ায় তাদের সুস্থ করে তোলা সম্ভব হচ্ছে না বলে জানান চিকিৎসকরা।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, হাসপাতালের আইসিইউ শয্যার প্রকট সঙ্কট, কিন্তু আইসিইউ'র চাহিদা ব্যাপক। 

"প্রতিদিন ৭০ থেকে ৮০ জনের মতো আইসিইউয়ের জন্য আবেদন করেন। কিন্তু শয্যা রয়েছে মাত্র ১৮ টি। তা-ও ১০টি শয্যা থেকে ১৮ টি শয্যা বাড়ানো হয়েছে। এখন আর আইসিইউ শয্যা বাড়ানোর সুযোগও নেই। বাজেট নেই আবার আইসিইউ শয্যা বাড়ানোর কোনো স্থানও নেই," বলেন তিনি। 

"একারণে যাদের আইসিইউ সুবিধা দিতে পারছি না তাদের জন্য হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলা ব্যবহার করতে হচ্ছে। হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলা ব্যবহার করে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া কোনো উপায় নেই। তবে বেশিরভাগ রোগী ফুসফুস বেশি ক্ষতিগ্রস্ত  হওয়ার পর হাসপাতালে ভর্তি হওয়ায় তাদের বাঁচানো কঠিন হয়ে পড়ছে। উপসর্গ দেখা দেওয়ার পর চিকিৎসা শুরু হলে অনেকে রোগীকেই বাঁচানো সম্ভব হতো," যোগ করেন তিনি। 

রাজশাহী মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. চিন্ময় কান্তি দাস বলেন, "হাসপাতালের বেশিরভাগ রোগীর মৃত্যুর পেছনে একটিই কারণ, ফুসফুসের খারাপ অবস্থার পর হাসপাতালে ভর্তি হওয়া। সঠিক সময়ে করোনা শনাক্তের পর চিকিৎসা নিলে এত রোগী মারা যেত না। কারণ এখন অনেকের ক্ষেত্রেই এমনটা হচ্ছে করোনা আক্রান্ত হওয়ার পর বুঝে উঠতেই পারছে না। অথচ ফুসফুস ততক্ষণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এগুলো আসলে জনসাধারণের অসচেতনতা। এজন্য আমরা সবাইকে পরামর্শ দিচ্ছি যেকোনো জ্বর, সর্দি-কাশি হলেও যাতে পরীক্ষা করান। এতে সংক্রমিত হলো কিনা বোঝা যায় এবং সে অনুযায়ী চিকিৎসা নেওয়া সম্ভব হত। এর ফলে মৃত্যুর সংখ্যা অনেক কমানো সম্ভব।"

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে মৃত্যুর মিছিল থামছেই না। করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে রাজশাহীর আটজন, চাঁপাইনবাবগঞ্জের ছয়জন ও নাটোরের একজন রয়েছেন। এর আগের দিন বৃহস্পতিবার ১২ জন মারা যায়।

মৃত্যুর সাথে সাথে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও বাড়ছে। হাসপাতালে এখন ২৭১ টি শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ২৯৭ জন। অতিরিক্ত রোগীদের করোনা ওয়ার্ডের মেঝেতে ও বারান্দায় থাকতে হচ্ছে। ফলে সেন্ট্রাল অক্সিজেনের সুবিধা পাচ্ছেন না তারা।

হাসপাতালের পরিচালক শামীম ইয়াজদানী জানান, ২৭১ টি শয্যা থাকলেও বারান্দায় আরও শয্যা তৈরি করে দেওয়া হয়েছে। আবার অনেক রোগী ওয়ার্ডের মেঝেতে বিছানা করে দিলে সেখানে থাকছেন। তাদের সেন্ট্রাল অক্সিজেন দেওয়া সম্ভব না হলেও অক্সিজেন কনসেনট্রেটরের মাধ্যমে অক্সিজেন দেওয়া হচ্ছে। ফলে সমস্যা হচ্ছে না।

এদিকে রাজশাহীর দুইটি পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করে ১৪৩ জন নতুন শনাক্ত হয়েছেন। করোনা সংক্রমণের হার ৩৯.০৭ শতাংশ।

করোনার সংক্রমণ বাড়ায় রাজশাহী সিটি করপোরেশন এলাকায় শুক্রবার বিকেল থেকে সাতদিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। এই লকডাউন চলবে আগামী ১৭ জুন পর্যন্ত।

লকডাউনে দোকানপাট, শপিংমল, বাজার, গণপরিবহন বন্ধ রয়েছে।চিকিৎসা সংশ্লিষ্ট ও পন্যবাহি যানবাহন ছাড়া ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানিয়েছেন, মহানগর পুলিশের ১২ থানার পাশাপাশি লকডাউন বাস্তবায়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।কোনোভাবেই মহানগরে কাউকে প্রবেশ করতে এবং মহানগর থেকে বাইরে বের হতে দেওয়া হবে না।
 

Related Topics

টপ নিউজ

রামেক / রামেক হাসপাতাল / করোনা / কোভিড-১৯ / সংক্রমণ বৃদ্ধি / রাজশাহী / করোনায় মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • রাজশাহীতে শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতাল পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতে সংসদে যাবো: নাহিদ ইসলাম 
  • রাজশাহীর বাঘায় সিএনজি–ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
  • রাজশাহীর পুঠিয়ায় ডাকাত সন্দেহে ৮ জনকে গণপিটুনি, নিহত ১; কর্ণহারে আরেক শিশুর মরদেহ উদ্ধার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net