Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
অপ্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দেবেন না: চিকিৎসকদের প্রতি রাষ্ট্রপতি

বাংলাদেশ

ইউএনবি
19 December, 2019, 08:00 pm
Last modified: 19 December, 2019, 08:07 pm

Related News

  • বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
  • দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
  • দেশে জ্বালানি সংকট সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে: রাষ্ট্রপতি
  • সরকার গ্যাস, বিদ্যুৎ দিচ্ছে না বলেই আমাদের লংমার্চ: শফিকুর রহমান
  • আকস্মিকভাবে নৈশভোজ এড়িয়ে ভারত সফর থেকে দ্রুত ফেরার পর শি জিনপিংয়ের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন

অপ্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দেবেন না: চিকিৎসকদের প্রতি রাষ্ট্রপতি

বাজারে যাতে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ আসতে না পারে সে বিষয়ে চিকিৎসকদের খেয়াল রাখার তাগিদ দেন রাষ্ট্রপতি
ইউএনবি
19 December, 2019, 08:00 pm
Last modified: 19 December, 2019, 08:07 pm
বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি আয়োজিত আন্তর্জাতিক কার্ডিওভাসকুলার কনফারেন্স ‘বাংলাকার্ডিও-২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ছবি: পিআইডি

রোগীদের অপ্রয়োজনীয় ও অযথা স্বাস্থ্য পরীক্ষা দিয়ে অতিরিক্ত অর্থলাভের প্রবণতার সমালোচনা করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ ধরনের চর্চা থেকে চিকিৎসকদের বিরত থাকতে আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘প্রায়ই বিভিন্ন গণমাধ্যমে ভুল চিকিৎসা ও রোগীকে হয়রানি করে অতিরিক্ত অর্থ আদায়ের খবর বের হয়। রাজধানীর নামীদামি ক্লিনিক থেকে শুরু করে মফস্বলের কিছু ক্লিনিক এ অপকর্মের সাথে জড়িত। যার জন্য কিছু চিকিৎসকের অপকর্মের দায় পুরো চিকিৎসক সমাজের ওপর পড়ে।’

বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি আয়োজিত আন্তর্জাতিক কার্ডিওভাসকুলার কনফারেন্স ‘বাংলাকার্ডিও-২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

‘অপকর্মের ফলে চিকিৎসক ও রোগীর আস্থার সম্পর্কে ফাটল ধরে। এসব ব্যাপারে আপনাদের সজাগ থাকতে হবে এবং দোষী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে,’ বলেন তিনি।

বাজারে যাতে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ আসতে না পারে সে বিষয়ে চিকিৎসকদের খেয়াল রাখার তাগিদ দেন রাষ্ট্রপতি। সেই সাথে তিনি দেশে আধুনিক ও প্রযুক্তিনির্ভর চিকিৎসা ব্যবস্থা চালুর জন্য দক্ষ ও প্রশিক্ষিত চিকিৎসক গড়ে তোলার প্রতি জোর দেন।

সরকার দেশে আধুনিক চিকিৎসা প্রবর্তনে সম্ভাব্য সব পদক্ষেপ নিচ্ছে জানিয়ে তিনি বলেন, সারা দেশের হাসপাতালগুলোতে আধুনিক ও উন্নত যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে।

‘কিন্তু দুঃখজনক হলেও সত্য যে অনেক সময় হাসপাতালে সরবরাহকৃত যন্ত্রপাতি ব্যবহার করার মতো জনবল থাকে না। থাকলেও প্রয়োজনীয় প্রশিক্ষণ, দক্ষতা ও অভিজ্ঞতার অভাবে যন্ত্রপাতির সঠিক ব্যবহার হচ্ছে না। ফলে একদিকে জনগণের টাকার অপচয় হচ্ছে অন্যদিকে মানুষ কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। এ বিষয়ে নজর দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই,’ বলেন তিনি।

এছাড়া, রাষ্ট্রপতি চিকিৎসা সামগ্রী কেনাকাটায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি বলে মত দেন।

আবদুল হামিদ বলেন, ‘চিকিৎসক হিসেবে আজকে আপনাদের যে অবস্থান তাতে আপনাদের মা-বাবা ও অভিভাবকদের পাশাপাশি এ দেশের সাধারণ মানুষের অনেক অবদান রয়েছে। তাই তাদের কথা ভুলবেন না।’

সারা বিশ্বের মতো বাংলাদেশেও হৃদরোগ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এবং তা এ দেশে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হিসাবে দাঁড়িয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘এ ঘাতক রোগের হাত থেকে আমাদের স্বজনকে-জনসাধারণকে রক্ষা করতে এখনই সচেতন হতে হবে। দেশবাসীকে এ রোগের কারণ ও প্রতিকার সম্পর্কে জানাতে হবে। হৃদরোগের চিকিৎসা যেহেতু ব্যয়বহুল, তাই প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করতে হবে।’

বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি দেশে হৃদরোগ চিকিৎসায় দক্ষ ও প্রশিক্ষিত জনবল গড়ে তুলতে সর্বোপরি দেশে হৃদরোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার কাজে প্রশংসনীয় ভূমিকা রাখছে জানিয়ে তিনি বলেন, সেমিনার-সিম্পোজিয়াম-প্রশিক্ষণ কর্মশালা এবং বাংলাকার্ডিওর মতো আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের মাধ্যমে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি এ লক্ষ্যে ইতিবাচক অবদান রেখে যাচ্ছে। তারা ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার আবদুল মালিক (অব.), বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সভাপতি অধ্যাপক এ কে এম মহিবুল্লাহ, মহাসচিব অধ্যাপক আবদুল্লাহ আল সাফী মজুমদার, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মীর জামাল উদ্দিন ও যুক্তরাষ্ট্রের আলাবামা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এনসি নান্দা অন্যান্যের মাঝে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরাও এ সময় উপস্থিত ছিলেন।  

Related Topics

টপ নিউজ

রাষ্ট্রপতি / চিকিৎসক / স্বাস্থ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
    দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?
  • ছবি: সংগৃহীত
    ১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী
  • কোলাজ: টিবিএস
    জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
  • দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
  • দেশে জ্বালানি সংকট সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে: রাষ্ট্রপতি
  • সরকার গ্যাস, বিদ্যুৎ দিচ্ছে না বলেই আমাদের লংমার্চ: শফিকুর রহমান
  • আকস্মিকভাবে নৈশভোজ এড়িয়ে ভারত সফর থেকে দ্রুত ফেরার পর শি জিনপিংয়ের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী

4
কোলাজ: টিবিএস
অর্থনীতি

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

5
ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন

6
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net