Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
না ছিল রেডিও, না টেলিগ্রাফ: ১০০ বছর আগেও সৌদি আরবে যেভাবে ঈদের ঘোষণা দেওয়া হতো

ফিচার

টিবিএস ডেস্ক
03 May, 2022, 12:30 am
Last modified: 03 May, 2022, 12:50 am

Related News

  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী
  • ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

না ছিল রেডিও, না টেলিগ্রাফ: ১০০ বছর আগেও সৌদি আরবে যেভাবে ঈদের ঘোষণা দেওয়া হতো

আজকাল ঈদের বাঁকা চাঁদ দেখতে মানুষ টেলিস্কোপ ব্যবহার করছে, সুদূর অতীতে এমন যন্ত্র সহজলভ্য না থাকায় দূরের আকাশ দেখাও যেত না।
টিবিএস ডেস্ক
03 May, 2022, 12:30 am
Last modified: 03 May, 2022, 12:50 am
সংগৃহীত ছবি

সৌদি আরব বিশ্বের বৃহত্তম তেল অর্থনীতি। জ্বালানি সম্পদের প্রাচুর্যে আজ দেশটি জুড়ে প্রযুক্তির ছড়াছড়ি। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে আজ সহজেই জানানো যায় ঈদের দিনক্ষণ। টেলিভিশন, রেডিওসহ ডিজিটাল মাধ্যমে আজ শুধু সৌদি আরবে নয়, বিশ্বব্যাপী কোটি কোটি মুসলমান পায় সিয়াম সাধনার মাস শেষে খুশির ঈদের বার্তা।

কিন্তু, ১০০ বছর আগে বিষয়টি এত সহজ ছিল না। মরুরাজ্য সৌদিতে তখন ঈদের চাঁদ দেখার চূড়ান্ত ঘোষণাটি দিতেন মক্কার গ্র্যান্ড বা সর্বোচ্চ মুফতি। টেলিগ্রাফের লাইন তখনও দেখেনি ইসলাম ধর্মের জন্মভূমির বাসিন্দারা। একমাত্র উপায় ছিল উট সওয়ার বার্তা বাহকের দল। তারাই মক্কা থেকে সর্বোচ্চ মুফতির ঈদ ঘোষণা নিয়ে ছুটতো দিকে দিকে। যাত্রাপথে যেসব গ্রাম পড়তো সেখানে যত বেশি সম্ভব পরিবারকে শুভ সংবাদটি জানিয়ে আবার বাহন নিয়ে ছুটতো রুদ্ধশ্বাসে।

এই ব্যবস্থার কারণে প্রায়ই দেখা যেত, একেক গ্রাম একেক দিনে ঈদ উদযাপন করছে। বিস্মৃত সে দিনগুলোর কথা এভাবেই জানিয়েছে সৌদি গণমাধ্যম আল আরাবিয়ায় প্রকাশিত এক প্রতিবেদন। 

জ্যোতির্বিদ খালিদ আল-জাক গণমাধ্যমটিকে বলেন, "অতীতে প্রতিটি গ্রামে নিজস্ব সময়ে পালিত হতো ঈদ। কোনো কোনো ক্ষেত্রে ঈদ পালনে এক গ্রামের সাথে অন্যটির ৪ দিনের বেশি পার্থক্য দেখা যেত।"
তিনি আরেকটু ব্যাখ্যা করে বলেন, "কখনো কখনো ঈদ আসতো গ্রীষ্মকালে, তখন মরুভূমির উত্তপ্ত বালুকারাশি পাড়ি দেওয়া উটসওয়ার বার্তাবাহকের জন্য আরও কষ্টের হয়ে উঠতো।"

"রেডিও আসার পর দিনের ব্যবধান কমে যায়। অবশ্য তখন রেডিও ছিল খুব কম মানুষের কাছে। বেতারে ঈদ ঘোষণা শুধু প্রধান প্রধান জনপদে পৌঁছানো যেত। সেখান থেকে তা আবার আগের মতো করে দূরতম গ্রাম ও বসতিতে পৌঁছে দিত উট সওয়ারীরা।"

"শাওয়ালের বাঁকা চাঁদ দেখা নিয়ে বিপত্তি ছিল চিরকাল। তবে দুর্গম অঞ্চলে ভরসা ছিলেন মুতাওয়া (ধর্মীয় নেতারা)। তারাই রমজানের দিনের হিসাব রাখতেন এবং অনেক সময় সে অনুসারেও ঈদ ঘোষণা করতেন"- যোগ করেন জাক।

আজকাল ঈদের বাঁকা চাঁদ দেখতে মানুষ টেলিস্কোপ ব্যবহার করছে, সুদূর অতীতে এমন যন্ত্র সহজলভ্য না থাকায় দূরের আকাশ দেখাও যেত না।

পুরো বিশ্বের ইসলাম ধর্মের অনুসারীরা, ঈদের চাঁদ দেখা যাওয়ার আগপর্যন্ত রমজানের রোজা পালন করেন। আর চাঁদ দেখা দিলেই বোঝা যায় রমজান শেষ হয়েছে, শুরু হয়েছে নতুন চন্দ্র মাস- শাওয়াল। এই শাওয়ালের প্রথম দিনই মুসলমানরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন। চাঁদ দেখার পার্থক্যের কারণে বিশ্বের একেক দেশে নিজস্ব আঙ্গিকে ঈদ পালনের সংস্কৃতিও গড়ে ওঠে। 

জাক আরও জানান, সৌদি আরবে প্রথম রেডিও ব্যবহারের অনুমতি ঈদের সংবাদ প্রচারের জন্যই দেওয়া হয়েছিল। পরবর্তীতে এটি কর্তৃপক্ষের কাছে গণযোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে ওঠে।

সাহাবী সৌদি এরাবিয়ান হেরিটেজ সংস্থার গবেষক সুলাইমান আল-ফায়েজের বরাতে আল আলাবিয়া জানায়, এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে ঈদ পালনের পার্থক্য নিয়ে অনেক গল্প প্রচলিত আছে সৌদি লোককথায়। এমনই একটি গল্প আছে টেলিগ্রাফ যখন প্রথম আসে সেই সময়ের একটি মজার ঘটনা নিয়ে। 

গল্পটি সৌদির কাশিম অঞ্চলের। আল-ফায়েজ বলেন, ওই সময় ঈদের নির্দিষ্ট দিনতারিখ জানতে কাছের নিকটবর্তী মফস্বলে নিজেদের দূত পাঠায় একটি গ্রামের বাসিন্দারা। দূত সেখানে এসে দেখলেন মানুষ ঈদ উদযাপন করছে। তিনিও তাদের সাথে আনন্দ-উচ্ছ্বাসে যোগ দেন, ভুলে যান নিজের গ্রামে খবরটি পৌঁছে দেওয়ার তাগিদ। 

অবশেষে সেই দূত পরের দিন নিজের গ্রামে ফিরে আসেন এবং দেখেন মানুষ তখনও রোজা পালন করছে। সবাইকে সব কথা খুলে বলার পর, সেবছর দূত মহাশয়কে ঈদের প্রথম দিন দুই দুইবার পালন করতে হয়।


  • সূত্র: আল আরাবিয়া অবলম্বনে  
     

 

Related Topics

টপ নিউজ

ঈদ উদযাপন / চাঁদ দেখা / ঈদের ঘোষণা / সৌদি আরব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি
  • এই ছবিটি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে এবং সিএনএন-এর জিওলোকেশন অনুযায়ী এটি ইসফাহান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২০২৬ সালের ৫ এপ্রিল কয়েকটি বিধ্বস্ত বিমান ধ্বংসাবশেষের দৃশ্য বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ছবিতে দেখা বিমানগুলো ইরানি বাহিনী ভূপাতিত করেছে। ছবি: আইআরজিসি
    ‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোনের ঝাঁক—ইরান থেকে বেঁচে ফেরা মার্কিন পাইলটের বর্ণনা
  • ছবি: সংগৃহীত
    পেনশন প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করল সরকার
  • ছবি: সংগৃহীত
    মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

Related News

  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী
  • ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

2
এই ছবিটি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে এবং সিএনএন-এর জিওলোকেশন অনুযায়ী এটি ইসফাহান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২০২৬ সালের ৫ এপ্রিল কয়েকটি বিধ্বস্ত বিমান ধ্বংসাবশেষের দৃশ্য বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ছবিতে দেখা বিমানগুলো ইরানি বাহিনী ভূপাতিত করেছে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোনের ঝাঁক—ইরান থেকে বেঁচে ফেরা মার্কিন পাইলটের বর্ণনা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পেনশন প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করল সরকার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net