Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
প্রথম প্রেম আমাদের ওপর আজীবনের জন্য যে প্রভাব রেখে যায়

ফিচার

টিবিএস ডেস্ক
02 April, 2022, 10:10 pm
Last modified: 03 April, 2022, 02:59 pm

Related News

  • বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ: পল কাপুর
  • বসন্তের ছুটিতে শিক্ষার্থীদের ‘প্রেমে পড়ার’ পরামর্শ দিল চীনের বিশ্ববিদ্যালয়
  • এপস্টিন ফাইলস: ক্লিনটন পরিবারে যতটা প্রভাব ছিল গিলেইন ম্যাক্সওয়েলের
  • ‘আমি কখনো ভাবিনি এটা আমার সাথে ঘটতে পারে': নিজের নিপীড়নমূলক সম্পর্ক নিয়ে ফাতিমা ভুট্টো
  • ‘মাইক্রো-চিটিং’: অন্যের ছবিতে লাইক দেয়াও কি সঙ্গীর সাথে প্রতারণা?

প্রথম প্রেম আমাদের ওপর আজীবনের জন্য যে প্রভাব রেখে যায়

মন ভাঙার অনুভূতি একটি জটিল আবেগীয় ব্যাপার। কিন্তু প্রথম প্রেম ভেঙে যাওয়ার পর মনে যে আঘাত লাগে, তার সাথে আর কোনো ভগ্নহৃদয়ের তুলনাই চলে না। প্রথম প্রেম এত সহজে ভোলা যায় না কেন?
টিবিএস ডেস্ক
02 April, 2022, 10:10 pm
Last modified: 03 April, 2022, 02:59 pm
ছবি: অ্যাডোবি স্টক

প্রেম কি নিতান্তই আবেগীয় কোনো বস্তু?  আবেগ ছাড়া আর কোনোভাবে কি দেখা যায় প্রেমকে? আপনার-আমার কাছে প্রেম কেবল মানবমনের আবেগের আদানপ্রদান হলেও বিজ্ঞান বলছে প্রেম কোনো আবেগ নয়, বরং এটি মূলত একধরনের মোটিভেশন প্রক্রিয়া।

২০০৫ সালে জীবতাত্ত্বিক-নৃতত্ত্ববিদ হেলেন ফিশার এক গবেষণায় এমনটাই প্রমাণ করেছেন। রোমান্টিক প্রেমে মত্ত, এমন মানুষদের মস্তিষ্ক ফাংশনাল ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং (এফএমআরআই) পদ্ধতিতে পরীক্ষা করে ফিশার ও আরও কয়েকজন বিজ্ঞানী এমন তথ্যই খুঁজে পেয়েছেন।

আপনি যখন প্রেমে পড়েন, তখন আপনার মাথার ভেতর কী ঘটে, এমনটা কখনো ভেবেছেন? ২০১৭ সালে হার্ভার্ড মেডিক্যাল স্কুলের বিজ্ঞানীরা আরেকটি গবেষণায় এ প্রশ্নগুলোর উত্তরই খোঁজার চেষ্টা করেছেন।

প্রেমে পড়লে মস্তিষ্কে অক্সিটোসিন হরমোন ক্ষরণ হয়। এ হরমোনকে 'লাভ হরমোন'ও বলা হয়। মানবমনে অনুরাগ ও অন্তরঙ্গতার অনুভূতি সৃষ্টি করে এ হরমোন।

প্রেমের ক্ষমতা কেবল একটি হরমোনেই সীমাবদ্ধ নয়। ভালোবাসার কারণে মস্তিষ্কে ডোপামিন, নোরাপেনাফ্রিন, সেরোটৌনিন ইত্যাদি হরমোনের নিঃসরণ ঘটে। ডোপামিন মস্তিষ্কে 'প্রেরণা' বা 'পুরস্কার'-এর অনুভূতি সৃষ্টি করে। এর ফলে আমরা প্রেমে আসক্ত হয়ে পড়ি। নিজেদের প্রেম থেকে কিছু না কিছু পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের মধ্যে তীব্র হয়।

ওদিকে নোরাপেনাফ্রিন হরমোনও কিছুটা ডোপামিনের মতো কাজ করে। আমরা যখন কারও প্রতি মুগ্ধ হই বা প্রেমের প্রাথমিক পর্যায়ে থাকি, তখন নোরাপেনাফ্রিন আমাদের মনকে অস্থির করে তোলে। সেজন্যই মানুষ প্রথম প্রেমে পড়লে দিন-দুনিয়া ভুলে গিয়ে কেবল নিজের প্রিয়জনের কথা চিন্তা করতে থাকে।

প্রেমে পড়লে অনেক লাজুক বা ভীতু মানুষকেও এমন সব সাহসী কাজ করে ফেলতে দেখা যায়, যা তাদের চারপাশের মানুষকে অবাক করে। এই হঠাৎ পরিবর্তনের পেছনেও নোরাপেনাফ্রিন হরমোনই ইন্ধন যোগায়।

প্রেমের সাথে শরীরের হরমোনের পরিমাণ সবসময় সমানুপাতিক নয়। কোনো কোনো ক্ষেত্রে হরমোন নিঃসৃত না হয়ে কমতেও পারে। এরকম একটি হরমোন হলো কর্টিসল। কর্টিসল একপ্রকার 'স্ট্রেস হরমোন'। অর্থাৎ আমরা যখন মানসিকভাবে চাপবোধ করি, তার পেছনের কারণ হচ্ছে কর্টিসলের ক্ষরণ।

প্রিয়জনের সাথে শারীরিক সম্পর্কের সময় শরীরে কর্টিসল হরমোনের পরিমাণ কমে যায়। এর ফলে সঙ্গমকালে ব্যক্তি পারিপার্শ্বিক চাপের কথা প্রায় ভুলে থাকেন। একইভাবে প্রেমের অনুভূতি হলে শরীরে সেরোটোনিন হরমোনের মাত্রাও হ্রাস পায়।

হার্ভার্ড-এর বিজ্ঞানীদের এ গবেষণাটির ফলাফল হেলেন ফিশারের গবেষণার সাথে সমন্বয় করে বিজ্ঞানীরা এ সিদ্ধান্তে পৌঁছেছেন যে, যেহেতু প্রেম আমাদের মস্তিষ্কে একধরনের রাসায়নিক ফিডব্যাক প্রদান করে, তাই মস্তিষ্কও চায় এ ধরনের ফিডব্যাক নিয়মিত পেতে। মস্তিষ্কের এ চাওয়া পূরণ করতেই মানুষ প্রেমেই মগ্ন থাকতে চায়। অর্থাৎ এ রাসায়নিক ফিডব্যাকটিই প্রেমে পড়ার বা নিরবচ্ছিন্ন প্রেমের অনুভূতি লাভ করার জন্য মোটিভেশন হিসেবে কাজ করে।

প্রথম প্রেমের স্মৃতি দীর্ঘ হয়

মন ভাঙার অনুভূতি একটি জটিল আবেগীয় ব্যাপার। কিন্তু প্রথম প্রেম ভেঙে যাওয়ার পর মনে যে আঘাত লাগে, তার সাথে আর কোনো ভগ্নহৃদয়ের তুলনাই চলে না।

২০১৭ সালে জার্নাল অব পজিটিভ সাইকোলজিতে প্রকাশিত গবেষণা থেকে জানা যাচ্ছে, ৭১ শতাংশ মানুষ সম্পর্ক ভাঙার তিন মাস পর কিছুটা সে ধাক্কা কাটিয়ে ওঠেন। তবে এখানে কাটিয়ে ওঠা বলতে গবেষণায় অংশগ্রহণকারী ব্যক্তিরা 'নিজেদের পুনরায় আবিষ্কার করা' বা 'আগের চেয়ে বেশি ইতিবাচক আবেগীয় অনুভূতি'-কে বুঝিয়েছেন।

অর্থাৎ যেকোনো সম্পর্ক শেষ হওয়ার পরে একটা দীর্ঘ সময় ধরে মানুষ দুঃখ, ক্ষোভ, অপমান, বেদনা ইত্যাদি বোধ করে। কিন্তু মোটামুটি তিন মাস পার হলেই মানুষ নতুন করে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা পায়।

কিন্তু প্রথম প্রেম এত সহজে ভোলা যায় না কেন?

কারণ প্রথমবার প্রেমে পড়লে আমাদের মস্তিষ্কেও প্রথমবারের মতো হরমোনের এক অভূতপূর্ব পরিবর্তন সূচিত হয়। মস্তিষ্কে ইতিবাচক হরমোন বেশি তৈরি হয়, নেতিবাচক হরমোনের মাত্রা হ্রাস পায়।

অনেকগুলো গবেষণার ফলাফল থেকে দেখা যাচ্ছে যে, আমরা যখন প্রেমে পড়ি তখন আমাদের মস্তিষ্কে একধরনের আসক্তির অনুভূতি তৈরি হয়। আর এ ধরনের অনুভূতির ক্ষেত্রে প্রথমবারের ঘটনা খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রথমবার যখন মস্তিষ্ক এ আসক্তির স্বাদ পায়, তখন তা পরেরবারের জন্য ভিত হিসেবে কাজ করে।

অনেক মানুষই বয়ঃসন্ধির সময় প্রথম প্রেমে পড়েন। সেটা পাক্কা প্রেম না হলেও বয়ঃসন্ধিতেই আমাদের কাউকে ভালো লাগা শুরু হয়। আর এ সময়টাতে আমাদের মস্তিষ্ক বিকাশের পর্যায়ে থাকে।

যদিও প্রথম প্রেমে পড়া সেই হারিয়ে যাওয়া প্রিয়জনের কথা আমরা আবেগের কারণে বারবার মনে করি, কিন্তু এর ছাপটা আমাদের মস্তিষ্কে রেখে যায় ওই হরমোনগুলোই। কারণ মস্তিষ্কের বিকাশের পর্যায়ে ওই হরমোনাল অনুভূতিগুলো এর সেন্সরি এরিয়াতে চিরস্থায়ী হয়ে যায়।

মনস্তত্ত্ববিদ জেফারসন সিঙ্গারের মতে, বেশিরভাগ মানুষ ১৫ থেকে ২৬ বছর বয়সে একধরনের 'মেমরি বাম্প'-এর অভিজ্ঞতা লাভ করেন। এ সময়টাতেই মানুষ বেশিরভাগ প্রথম অভিজ্ঞতাগুলো যেমন প্রথম গাড়ি চালানো, প্রথমবারের মতো প্রেমে পড়া, প্রথমবার চুমু খাওয়া ইত্যাদি অর্জন করেন।

এই বয়সে মানুষের মস্তিষ্ক সবচেয়ে সচল ও কর্মক্ষম থাকে। তাই মানুষ এ সময়ে যা যা অনুভূতি লাভ করে, তা জীবনের পরেভাগে তাদের ওপর দারুণ প্রভাব ফেলে।

সিঙ্গার বলেন, 'আমরা চাইলেই এ অভিজ্ঞতাগুলোর কথা আবার চিন্তা করতে পারি, কল্পনা করতে পারি, পুনরায় পেতেও পারি।'

এ ধারণাটি সমর্থন করেন এমআইটি'র বিজ্ঞানীরাও। তাদের ব্যাখ্যা অনুযায়ী ১৮ বছর বয়সেই মানব মস্তিষ্কের সামগ্রিক প্রক্রিয়াকরণ ক্ষমতা ও স্মৃতির বিস্তৃতায়ন সর্বোচ্চ মাত্রায় পৌঁছে।

প্রথম প্রেম আমাদের মনস্তাত্ত্বিকভাবেও আক্রান্ত করে। নিউ ইয়ের্কের কাপল থেরাপিস্ট ডক্টর নিলু দার্দাস্তির মতে, আমাদের প্রথম প্রেমের অনুভূতির কথা মাথায় রেখেই আমরা পরবর্তী জীবনে নতুন প্রেমের সন্ধান করি। সোজা কথায়, রোমান্টিক প্রেম বিষয়ক আমাদের ধারণা আমাদের প্রথম প্রেমের অভিজ্ঞতার দ্বারা প্রভাবিত হয়।

মানব মস্তিষ্কের ওপর ভালোবাসার প্রভাব নিয়ে আরও অনেক গবেষণার প্রয়োজন। তবে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী এ কথা নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে, কেবল সম্পর্ক চলাকালীন সময়েই যে আমরা ভালোবাসার আনুভূতি লাভ করি তা নয়, এ অনুভূতি পরবর্তী জীবনেও আমাদের জৈবিক বিষয়ের ওপর প্রভাব রাখে।


  • সূত্র: বিগথিঙ্ক ডটকম

Related Topics

টপ নিউজ

প্রেম / প্রথম প্রেম / সম্পর্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ: পল কাপুর
  • বসন্তের ছুটিতে শিক্ষার্থীদের ‘প্রেমে পড়ার’ পরামর্শ দিল চীনের বিশ্ববিদ্যালয়
  • এপস্টিন ফাইলস: ক্লিনটন পরিবারে যতটা প্রভাব ছিল গিলেইন ম্যাক্সওয়েলের
  • ‘আমি কখনো ভাবিনি এটা আমার সাথে ঘটতে পারে': নিজের নিপীড়নমূলক সম্পর্ক নিয়ে ফাতিমা ভুট্টো
  • ‘মাইক্রো-চিটিং’: অন্যের ছবিতে লাইক দেয়াও কি সঙ্গীর সাথে প্রতারণা?

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net