Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

২ হাজার বছর ধরে জমা হিমবাহ গলতে লেগেছে মাত্র ২৫ বছর!

অভিযানের নেতা এবং মেইন বিশ্ববিদ্যালয়ের জলবায়ু পরিবর্তন ইনস্টিটিউটের পরিচালক পল মায়েস্কি জানান, ১৯৯০ এর দশক থেকে শুরু করে মানব-সৃষ্ট কারণেই এসব হিমবাহ গলে যাওয়ার হার বাড়ছে।
২ হাজার বছর ধরে জমা হিমবাহ গলতে লেগেছে মাত্র ২৫ বছর!

ফিচার

টিবিএস ডেস্ক
04 February, 2022, 02:20 pm
Last modified: 04 February, 2022, 08:37 pm

Related News

  • পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা
  • জলবায়ু পরিবর্তনে তীব্র গরমের ঝুঁকিতে মালয়েশিয়ার তরুণরা; বাড়ছে ত্বকের সমস্যা, তাপজনিত অসুস্থতা
  • এভারেস্টে ৩০ বছর ধরে জমে আছে ‘গ্রিন বুটস’-এর মরদেহ, পরিবারের কাছে ফিরিয়ে দিতে চায় ভারত
  • সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
  • মরুভূমির জাহাজও এখন অসহায়: তীব্র গরমে মারা পড়ছে আফ্রিকার উট

জলবায়ুর ক্রমাগত পরিবর্তনের ফলে বিশ্বের উচ্চতম পর্বতের সর্বোচ্চ হিমবাহটি (গ্লেসিয়ার) স্বাভাবিকের চেয়েও দ্রুত গলে যাচ্ছে। এভারেস্টের দক্ষিণ কোলে ২ হাজার বছর ধরে যে হিমবাহ তৈরি হয়েছে তা মাত্র ২৫ বছরের মধ্যেই গলে গেছে বলে জানা গেছে এক গবেষণায়।

যে সময়ে এই হিমবাহ তৈরি হয়েছে, তার চেয়েও ৮০ গুণ দ্রুত সময়ে তা গলে যাচ্ছে।

গবেষণার ফলাফলগুলো মূলত একটি মানব-প্রভাবিত জলবায়ু পরিবর্তনের ভয়াবহতাই তুলে ধরে। এভারেস্টের হিমবাহ দ্রুত গলে যাওয়া জলবায়ুতে আরও খারাপ প্রভাব ফেলতে পারে। ঘন ঘন তুষারপাত থেকে শুরু করে ১.৬ বিলিয়ন মানুষের পানির উৎসগুলো শুকিয়ে যাওয়াসহ আরও ভয়াবহ প্রভাব পড়তে পারে।

ছবি- বিবিসি

নেচার পোর্টফোলিও জার্নাল ক্লাইমেট অ্যান্ড অ্যাটমোস্ফেরিক সায়েন্সে প্রকাশিত প্রতিবেদনে গবেষকেরা যুক্তি দিয়েছেন, হিমবাহ গলে যাওয়ার বিষয়টি ব্যাপকভাবে অধ্যয়ন করা হলেও, গ্রহের সর্বোচ্চ বিন্দুতে হিমবাহ গলে যাওয়া নিয়ে তেমন আলোচনা হয় নি।

মেইন বিশ্ববিদ্যালয়ের ছয়জনসহ বিজ্ঞানী এবং পর্বতারোহীদের একটি দল ২০১৯ সালে এভারেস্টের হিমবাহ পরিদর্শন করে।

১০ মিটার দীর্ঘ (প্রায় ৩২ ফুট) বরফের কোর থেকে নমুনা সংগ্রহ করেছিল তারা। ডেটা সংগ্রহ করতে বিশ্বের দুটি সর্বোচ্চ স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন ইনস্টল করে এই দল। তাদের অনুসন্ধানের মূল লক্ষ্য ছিল, পৃথিবীর সর্বোচ্চ অবস্থানে থাকা হিমবাহগুলো কি আদৌ মানব-প্রভাবিত জলবায়ু পরিবর্তন দ্বারা প্রভাবিত, সেটি বিশ্লেষণ করা।

অভিযানের নেতা এবং মেইন বিশ্ববিদ্যালয়ের জলবায়ু পরিবর্তন ইনস্টিটিউটের পরিচালক পল মায়েস্কি জানান, ১৯৯০ এর দশক থেকে শুরু করে মানব-সৃষ্ট কারণেই এসব হিমবাহ গলে যাওয়ার হার বাড়ছে।

ছবি- সংগৃহীত

গবেষকরা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে যে কেবল হিমবাহ গলে যাচ্ছে তা নয়; বরং এর ফলে তুষার আচ্ছাদিত পৃষ্ঠ যে ভারসাম্য রক্ষা করে সেটিও নষ্ট হচ্ছে।

গবেষণায় দেখা গেছে , একবার হিমবাহের বরফ উন্মুক্ত হয়ে গেলে, এটি শতাব্দীর এক চতুর্থাংশ সময়ে প্রায় ৫৫ মিটার (১৮০ ফুট) বরফ হারিয়েছে।

গবেষকরা লক্ষ্য করেন, হিমবাহটি তুষারপ্যাক থেকে বরফে রূপান্তরিত হয়েছে। ১৯৫০ এর দশকের দিকে এটি ঘটতে পারে বলে তাদের ধারণা। কিন্তু বরফের আসল ক্ষতি হয়েছে ১৯৯০ এর দশক থেকে।

ছবি- সংগৃহীত

বরফের এই রূপান্তরের ফলে, হিমবাহটি সূর্য থেকে তাপ বিকিরণ করতে পারে না, ফলে তা আরও দ্রুত গলে যায়।

মডেল সিমুলেশনের মাধ্যমে দেখা যায়, সৌর বিকিরণের ফলে এই অঞ্চলে বরফ গলে যাওয়া বা বাষ্পীভবনের হার ২০ শতাংশ বেশি। তুষারের আচ্ছাদন বরফে রূপান্তরিত হলেই এটি হয়ে থাকে। এছাড়া, আপেক্ষিক আর্দ্রতার মাত্রা হ্রাস এবং শক্তিশালী বাতাসর কারণেও এটি হয়।

যারা হিমবাহের পানির উপর নির্ভরশীল তাদের উপর বিরূপ প্রভাব পড়া ছাড়াও, হিমবাহ গলনের বর্তমান হার মাউন্ট এভারেস্টে অভিযানকে আরও চ্যালেঞ্জিং করে তুলবে।

ছবি- ডিডব্লিউ

আগামী কয়েক দশকে তুষার এবং বরফের আবরণ আরও পাতলা হবে বলে জানান তারা।

২০১৯ এর অভিযান তিনটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে। সর্বোচ্চ ৮ হাজার ২০ মিটার উচ্চতা থেকে বরফের কোর আহরণ, ৮ হাজার ৪৪০ মিটার উচ্চতায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া (সম্ভবত মানুষের পোশাক বা তাঁবু থেকে পাওয়া গেছে এটি) এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ৪৩০ মিটার উচ্চতায় একটি আবহাওয়া স্টেশন স্থাপনের মাধ্যমে রেকর্ড গড়েছে তারা।

সূত্র- সিএনএন 
 
Related Topics

টপ নিউজ

হিমবাহ / হিমবাহ ক্ষয় / এভারেস্ট / মাউন্ট এভারেস্ট / বরফ / জলবায়ু পরিবর্তন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা
  • নেপালের রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের বাইরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে নেপাল সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যাচ্ছে; ২ সেপ্টেম্বর প্রাপ্ত একটি হ্যান্ডআউট ছবিতে এটি ধারণ করা হয়। (ছবি: নেপাল আর্মি/হ্যান্ডআউট/রয়টার্স)
    নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ
  • ছবি: টিবিএস
    বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু
  • ২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
    থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘চোখের সামনেই ভয়াবহ রূপ নিচ্ছে’: ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, রেকর্ড উষ্ণতার সতর্কতা জাতিসংঘের
  • সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

Related News

  • পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা
  • জলবায়ু পরিবর্তনে তীব্র গরমের ঝুঁকিতে মালয়েশিয়ার তরুণরা; বাড়ছে ত্বকের সমস্যা, তাপজনিত অসুস্থতা
  • এভারেস্টে ৩০ বছর ধরে জমে আছে ‘গ্রিন বুটস’-এর মরদেহ, পরিবারের কাছে ফিরিয়ে দিতে চায় ভারত
  • সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
  • মরুভূমির জাহাজও এখন অসহায়: তীব্র গরমে মারা পড়ছে আফ্রিকার উট

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

2
নেপালের রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের বাইরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে নেপাল সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যাচ্ছে; ২ সেপ্টেম্বর প্রাপ্ত একটি হ্যান্ডআউট ছবিতে এটি ধারণ করা হয়। (ছবি: নেপাল আর্মি/হ্যান্ডআউট/রয়টার্স)
আন্তর্জাতিক

নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু

4
২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে

5
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘চোখের সামনেই ভয়াবহ রূপ নিচ্ছে’: ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, রেকর্ড উষ্ণতার সতর্কতা জাতিসংঘের

6
সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab