Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
মহাশূন্যের খাওয়া-দাওয়া: পুষ্টি বড়ি থেকে সালাদ

ফিচার

টিবিএস ডেস্ক
25 December, 2021, 05:25 pm
Last modified: 25 December, 2021, 05:46 pm

Related News

  • অ্যাপোলো ১৩-এর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস: মানুষ নিয়ে সর্বোচ্চ দূরত্ব পাড়ি দিল আর্টেমিস ২ 
  • রমজান আর পুরান ঢাকার কাসিদা: হারানো ঐতিহ্য বাঁচিয়ে রাখার লড়াই
  • আজকের এই ফ্রিজের যুগেও যেভাবে টিকে আছে বরফকল 
  • বনজুড়ে নানান ফাঁদ, বিপন্ন বন্যপ্রাণী: যেভাবে সুন্দরবনের চোরাশিকারীদের দমন করছেন এক বন কর্মকর্তা  
  • সিআরপিকে কেন্দ্র করে সাভারে বিকশিত হচ্ছে ফিজিওথেরাপি কেন্দ্রিক নতুন অর্থনীতি

মহাশূন্যের খাওয়া-দাওয়া: পুষ্টি বড়ি থেকে সালাদ

ইউরি গ্যাগারিনরা বেঁচে থাকলে এখনকার নভোচারীদের সৌভাগ্য দেখে রীতিমতো হিংসায় জ্বলেপুড়ে যেতেন। সম্প্রতি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে নভোচারীরা মহাশূন্যে জন্মানো কাঁচামরিচ সহযোগে সুস্বাদু টাকো দিয়ে রাতের খাওয়া সেরেছেন।
টিবিএস ডেস্ক
25 December, 2021, 05:25 pm
Last modified: 25 December, 2021, 05:46 pm

প্রথমবার যখন মহাশূন্যে মানুষ পাঠানো হয়, তখন কক্ষপথে খাবার কী করে খাবে সে ব্যাপারে বিজ্ঞানীদের কোনো ধারণাই ছিল না।

বিজ্ঞানীদের মনে তখন ঘুরপাক খাচ্ছিল অজস্র প্রশ্ন। ওজনবিহীন বিমানে থাকা অবস্থায় মানুষ কি খাবার গিলে খেতে পারবে? মাধ্যাকর্ষণ ছাড়া কি হজম প্রক্রিয়া কাজ করে?

তবে বিজ্ঞানীদের এসব ভয় ও আশঙ্কা দূর করেন রাশান নভোচারী ইউরি গ্যাগারিন, ১৯৬১ সালে। সে বছর তিনি সফল্ভাবে মহাশূন্যে গিয়ে গরুর মাংস ও কলিজার কাই চিবিয়ে খান এবং সেই খাবার হজমও করেন। 

ওই বছরই নভোচারী গেরমান তিতভ পৃথিবীর কক্ষপথে চক্কর কাটার সময় বিস্কুট চিবিয়ে খান। এর কয়েক মাস পর মার্কিন নভোচারী জন গ্লেন একটি অ্যালুমিনিয়ামের টিউব থেকে ৮০ ক্যালরি আপেলের সস চুষে খান।

তবে গ্যাগারিন, গ্লেন, তিতভরা আজ বেঁচে থাকলে এখনকার নভোচারীদের সৌভাগ্য দেখে রীতিমতো হিংসায় জ্বলেপুড়ে যেতেন। সম্প্রতি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে নভোচারীরা মহাশূন্যে জন্মানো কাঁচামরিচ সহযোগে সুস্বাদু টাকো দিয়ে রাতের খাওয়া সেরেছেন।

মহাশূন্যের আদর্শ খাবার হয় পুষ্টিকর এবং পরিমাণে কম। শূন্য অভিকর্ষজ ত্বরণে বেঁচে থাকার জন্য মানবদেহের প্রচুর ক্যালরি প্রয়োজন হয়। এমন অবস্থায় প্রতিদিন অন্তত ২ হাজার ৫০০ ক্যালরি শক্তি লাগে।

প্রথম দিকে মহাশূন্যে এমন খাবার দেওয়া হতো যা গিলতে সহজ, বানাতে কষ্ট হয় কম এবং দীর্ঘদিন অক্ষত অবস্থায় টিকে থাকে।

নভোচারীদের বেশি খিদে পায়। তাদের যত খাবারই দেওয়া হোক না কেন, কোনো পরিমাণই যথেষ্ট হবে না।

প্রথম দিকে মহাশূন্যে যে খাবার দেওয়া হতো, তা  ভোজনরসিকদের পছন্দের ছিল না। সে সময় নভোচারীরা অন্তরীক্ষে উড়াল দিতেন টুথপেস্টের মতো খাবার টিউবে ভর্তি করে। তাদের সঙ্গে দেওয়া হতো পুষ্টিকর খাবারে কাই। এসব খাবারের স্বাদ বলতে কিছুই ছিল না। হজমও হতো না সহজে।

জেমিনি প্রোগ্রামের আওতায় পানিশূন্য খাবার দেওয়া হতে থাকে নভোচারীদের সঙ্গে। সেই খাবারের তালিকায় থাকত ফল, সালাদ, মাংস, স্যুপ ও মিষ্টান্ন। খাবার শুকিয়ে ফেললে ওজন অনেক কমে যেত। এগুলোকে ফের পানিপূর্ণ করা যেত, কিন্তু সেটি ছিল বড্ড 'ধীর প্রক্রিয়া'।

অ্যাপোলো প্রোগ্রামের নভোযানে ক্রু-মেম্বাররা বিকিরত ময়দা দিয়ে তৈরি রুটির স্যান্ডউইচ খেয়েছিলেন। এছাড়াও তাদের ফয়েলের প্যাকেজে করে থার্মোস্ট্যাবিলাইজড খাবার দেওয়া হয়েছিল। এর কল্যাণে ওসব খাবারের স্বাভাবিক আর্দ্রতা বজায় ছিল।

১৯৭০-এর দশকে স্কাইল্যাব স্পেস স্টেশন নিয়ে আসা রান্না করা ও হিমায়িত খাবার। সব খাবার সিল করা অ্যালুমিনিয়ামের ক্যানে আলাদা করে প্যাকেজ করে দেওয়া হয়েছিল।

দুর্ভাগ্যবশত, ওই প্যাকেজিং তেমন কাজে দেয়নি। লম্বা সফরে প্যাকেজিং বড় সমস্যা হয়ে যায়। প্লাস্টিক, ফয়েল ও অন্যান্য মোড়ক খাবার ১৮ মাসের বেশি তাজা রাখতে পারে না।

এই মোড়কের কবল থেকে মুক্তি পাওয়ার দারুণ একটা উপায় হলো মহাকাশযানেই খাবার ফলানো। আইএসএসে চড়া নভোচারীরা ওতে সফল্ভাবে লেটুস, মূলা ও পাতাকপি ফলিয়েছেন।

কাঁচামরিচের পরীক্ষাটিতে সফল হতে দুই বছর লেগেছে। একদিন হয়তো মহাশূন্য আরও বেশি খাবারের প্রয়োজন হতে পারে নভোচারীদের।

অন্তরীক্ষে মুরগি, মাছ, শামুক, নিউটস, সামুদ্রিক আর্চিন লার্ভা ও রেশমপোকা বড় করা যায় কি না সেই সম্ভাবনা খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা।

মার্কিন নভোচারীরা এখনও প্যাকেজ করা, হিমায়িত শুকনো খাবারের ওপর নির্ভরশীল। বিজ্ঞানীরা আরও স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার মহাকাশে পাঠানোর উপায় খোঁজার চেষ্টা করছেন। আশা করা যায় অদূর ভবিষ্যতেই সাফল্য ধরা দেবে তাদের হাতে।

Related Topics

টপ নিউজ

মহাশূন্য / নভোচারী / ফিচার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
    আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ছবি: আইএইএ
    পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Related News

  • অ্যাপোলো ১৩-এর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস: মানুষ নিয়ে সর্বোচ্চ দূরত্ব পাড়ি দিল আর্টেমিস ২ 
  • রমজান আর পুরান ঢাকার কাসিদা: হারানো ঐতিহ্য বাঁচিয়ে রাখার লড়াই
  • আজকের এই ফ্রিজের যুগেও যেভাবে টিকে আছে বরফকল 
  • বনজুড়ে নানান ফাঁদ, বিপন্ন বন্যপ্রাণী: যেভাবে সুন্দরবনের চোরাশিকারীদের দমন করছেন এক বন কর্মকর্তা  
  • সিআরপিকে কেন্দ্র করে সাভারে বিকশিত হচ্ছে ফিজিওথেরাপি কেন্দ্রিক নতুন অর্থনীতি

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

3
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

4
মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
আন্তর্জাতিক

আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

6
ছবি: আইএইএ
আন্তর্জাতিক

পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net