Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
এক হাত বনাম এক পা-এর ক্রিকেটযুদ্ধ

ফিচার

টিবিএস ডেস্ক
21 December, 2021, 02:15 pm
Last modified: 21 December, 2021, 07:43 pm

Related News

  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • ‘ভালো অভিনয় করছে’; ‘ওভার অ্যাক্টিংয়ের জন্য ৫০ পয়সা কাটা’: রিজওয়ানকে স্লেজিং টাইগারদের

এক হাত বনাম এক পা-এর ক্রিকেটযুদ্ধ

ম্যাচে অংশগ্রহণকারী দুটি দলের মধ্যে এক দলের খেলোয়াড়দের ছিল না এক হাত, আরেক দলের খেলোয়াড়দের ছিল না এক পা।
টিবিএস ডেস্ক
21 December, 2021, 02:15 pm
Last modified: 21 December, 2021, 07:43 pm
ছবি: অ্যামিউজিং প্ল্যানেট

১৮৬১ সালে ইংরেজ লেখক ও সমালোচক চার্লস ডিকেন্স তার সাময়িকী 'অল দ্য ইয়ার রাউন্ড'এ একটি বিশেষ ধরনের ক্রিকেট ম্যাচ নিয়ে প্রতিবেদন লিখেন। ম্যাচে অংশগ্রহণকারী দুটি দলের মধ্যে এক দলের খেলোয়াড়দের ছিল না এক হাত, আরেক দলের খেলোয়াড়দের ছিল না এক পা। পেকহাম রাই-তে রোজমেরি ব্রাঞ্চ ট্যাভার্নের মাঠে খেলা হয় ম্যাচটি।

ডিকেন্স তার প্রতিবেদনে লিখেন, "এক পায়ের খেলোয়াড়েরা ব্যাট হাতে বেশ ভালোই পারফর্ম করে। ছিল, কিন্তু ফিল্ডিংয়ের ক্ষেত্রে মার খেয়েছে তারা। তাদের খেলা দেখাও ছিল অন্যরকম এক অনুভূতি। একদিকে তারা ক্রাচ এবং কাঠের পায়ের সাহায্যে দৌড়ে বল করছিলো, অন্যদিকে বাকিরা হুক এবং স্টাম্পের সাহায্যে এক উইকেট থেকে আরেক উইকেটে ১ ও ২ রানের জন্য দৌড়াচ্ছিল।"

এ খেলায় জয়ী হন এক-হাতের খেলোয়াড়েরা। খেলার দৃশ্যটিকে 'বেদনাদায়কভাবে বিস্ময়কর এবং হাস্যকরভাবে ভয়ঙ্কর' হিসাবে বর্ণনা করলেও তিনি বলেন, খেলোয়াড়দের শারীরিক দুর্বলতা থাকা সত্ত্বেও দর্শকেরা বেশ আগ্রহের সাথে খেলা দেখতে আসেন।

ডিকেন্স যে ম্যাচ নিয়ে প্রতিবেদন করেন, সেটি আদতে গ্রিনউইচ পেনশনপ্রাপ্তদের সুবিধার জন্য অনুষ্ঠিত হয়েছিল। রয়্যাল নেভি থেকে পেনশনপ্রাপ্ত নাবিক এবং গ্রিনউইচের রয়্যাল হসপিটাল ফর সিমেনের বাসিন্দা ছিলেন খেলায় অংশগ্রহণকারীরা। দায়িত্ব পালনরত অবস্থায় অঙ্গপ্রত্যঙ্গ হারান এই নাবিকরা।

তবে, এ ধরনের ম্যাচ এর আগেও অনুষ্ঠিত হয়। ১৭৬৬ সালে ব্ল্যাকহিথে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে ম্যাচ খেলেন খেলোয়াড়েরা।

এরপর ১৭৯৬ সালে ওয়ালওয়ার্থের আরামস নিউ গ্রাউন্ডে একই ধাঁচের আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচের বিজয়ীদের জন্য তৎকালীন এক হাজার গিনির পুরস্কার বরাদ্দ ছিল। এমনকি সেই ম্যাচের বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল।

ঐ ম্যাচে এক পায়ের খেলোয়াড়দের দলটি প্রথমে ব্যাট করে ৯৩ রান করে। এরপর এক-হাতি দলটি দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৪৩ রান করে। সেসময়ই দর্শকদের মধ্যে প্রচণ্ড হট্টগোল শুরু হয়। কেউ কেউ গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে।

পরবর্তী ইনিংসে এক-পায়ের দল মাঠে নেমে ছয় উইকেট হারিয়ে আরও ৬০ রান করে। মোট ১৫৩ রান করে দলটি। সেই ম্যাচে ১১১ রানের ব্যবধানে জিতে যায় এক-পায়ের খেলোয়াড়রা।

১৮১১ সালে ওয়ালওয়ার্থে আরও একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচেও বিজয়ীদের জন্য বরাদ্দ ছিল ১ হাজার গিনির পুরস্কার। পরবর্তীতে ১৮৪১ থেকে ১৮৬৮ পর্যন্ত এরকম আরও ৫ট ম্যাচের বর্ণনা পাওয়া যায়।

  • সূত্র: অ্যামিউজিং প্ল্যানেট 
     

Related Topics

টপ নিউজ

ক্রিকেট / ক্রিকেট প্রতিভা / ইতিহাসগড়া ব্যাট / ম্যাচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • ‘ভালো অভিনয় করছে’; ‘ওভার অ্যাক্টিংয়ের জন্য ৫০ পয়সা কাটা’: রিজওয়ানকে স্লেজিং টাইগারদের

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net