Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
বিয়ের মরসুম: কোথায় গেলে পাবেন বিয়ের সব সাজসজ্জা ভাড়ায়

ফিচার

শেহেরীন আমিন সুপ্তি
13 December, 2021, 05:00 pm
Last modified: 15 December, 2021, 03:30 pm

Related News

  • দেশি কিউপিড: ডেটিং অ্যাপের যুগে পাত্র-পাত্রীদের ডিজিটাল ঘটক
  • পুতিন-ঘনিষ্ঠ রুশ ধনকুবেরের খরচে ট্রাম্প জুনিয়রের বিয়ের উৎসব; ট্রাম্প বললেন, ‘বড় কোনো বিষয় নয়’
  • মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
  • একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা
  • ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে পণ্ড: কনেপক্ষের দাবি ‘আস্ত খাসি’ নিয়ে বিবাদ, বর বলছেন ১০ গুণ কাবিনের চাপ

বিয়ের মরসুম: কোথায় গেলে পাবেন বিয়ের সব সাজসজ্জা ভাড়ায়

বাড়তি খরচ না করতে চাইলে, না কিনে ভাড়াতেই পেতে পারেন বিয়ের শাড়ি, গয়না, লেহেঙ্গা, ওড়না, শেরওয়ানি, পাগড়ি, তলোয়ারসহ যাবতীয় সামগ্রী।
শেহেরীন আমিন সুপ্তি
13 December, 2021, 05:00 pm
Last modified: 15 December, 2021, 03:30 pm
অতিরিক্ত খরচ না করে বিয়েতে মনমতো সাজসজ্জা করার কার্যকর উপায় হতে পারে বিয়ের সামগ্রী ভাড়ায় নেওয়া। ছবি: টিবিএস

বাঙালির কাছে বিয়ে মানেই জমকালো সাজগোজ। জীবনের অন্যতম স্মরণীয় দিনে বিশেষ সাজ-পোশাকে কেউ কমতি করতে চায় না কখনো। কিন্তু সাধ্যের মধ্যে সবটুকু খায়েশ মেটানোর সুযোগ কয়জনের আর হয়! শুধু একদিনের জন্য এত খরুচে কেনাকাটা করা অপচয়ও বটে। অতিরিক্ত খরচ না করে বিয়েতে মনমতো সাজসজ্জা করার কার্যকর উপায় হতে পারে বিয়ের সামগ্রী ভাড়ায় নেওয়া।

বিয়ের কেনাকাটার জন্য ঢাকায় সবচেয়ে আদর্শ গন্তব্য হলো এলিফ্যান্ট রোড। গায়ে হলুদের ডালা-কুলা থেকে শুরু করে শেরওয়ানি-নাগরা পর্যন্ত সব পাওয়া এলিফ্যান্ট রোডের দোকানগুলোতে। নব্বইয়ের দশক থেকেই এসব দোকানে বিয়ের শেরওয়ানি, পাগড়ি, নাগরা, ওড়না, মালা ভাড়া দেয়ার রীতি শুরু হয়েছে। এলিফ্যান্ট রোডে প্রায় ৫০টির মতো শেরওয়ানির দোকান আছে, সবগুলোতেই বিক্রির পাশাপাশি ভাড়া দেওয়া হয়। একদিনের জন্য বাড়তি খরচ না করে এসব দোকান থকে বিয়ের পোশাক ভাড়া নেয়ার প্রবণতা বাড়ছে সব শ্রেণির ক্রেতার মাঝেই।

এলিফ্যান্ট রোডের 'বিয়ের কেনাকাটা' নামের দোকানের কর্মচারী হৃদয় বলেন, "আমি ১২ বছর ধরে বিয়ের পোশাক বিক্রির সাথে জড়িত আছি, মধ্যবিত্ত-উচ্চবিত্ত সবারই বিয়ের শেরওয়ানি কেনার চেয়ে ভাড়া নেওয়ায় আগ্রহ বেশী।"

নব্বইয়ের দশক থেকেই এলিফ্যান্ট রোডে চল শুরু হয় বিয়ের সামগ্রী ভাড়া দেওয়া। ছবি: টিবিএস

তিন থেকে সাত দিনের জন্য পাগড়ি আর ওড়নাসহ শেরওয়ানির সেট ভাড়া পাওয়া যায় এক থেকে পাঁচ হাজার টাকায়। শেরওয়ানির কাপড় ও ডিজাইনভেদে বিক্রির দামের উপর নির্ভর করে নির্ধারণ করা হয় ভাড়া। পাঁচ থেকে সাত হাজার টাকা দামের শেরওয়ানি সেট ভাড়া দেওয়া হয় এক-দেড় হাজার টাকায়। আর ২০-২৫ হাজার টাকা দামের শেরওয়ানি সেট ভাড়া হয় চার থেকে পাঁচ হাজার টাকা। এই ভাড়ার রেট কিন্তু ফিক্সড না। দোকানদারের সাথে দামাদামি করে ভাড়া কমিয়ে নেওয়ার সুযোগও আছে। কয়েকবার ব্যবহারের পর একটি শেরওয়ানির ভাড়া বেশ কমে যায়। 

ভাড়া নেওয়ার সময় চুক্তিতে নির্দিষ্ট করা দিনের চেয়ে বেশী সময় পর শেরওয়ানি সেট ফেরত দিলে মাঝেমধ্যে অতিরিক্ত টাকা দিতে হয় জরিমানা হিসেবে।  

এলিফ্যান্ট রোডের দোকানগুলোতে পাবেন আপনার মনমতো শেরওয়ানি। ছবি: টিবিএস

ভাড়া নেয়ার সময় ক্রেতার নাম, ঠিকানা, আইডি নং, মোবাইল নম্বর সব রেখে দেওয়া হয় , যেন দরকারে যোগাযোগ করা যায় সহজেই। বেশীরভাগ ক্রেতাই নিজেরাই দায়িত্ববান হয়ে ভাড়া নেয়া জিনিস ফেরত দিয়ে যায়। মাঝেমধ্যে এক দুইজন অসাধু ক্রেতা যে পাওয়া যায় না তা নয়। তারা শেরওয়ানি নিয়ে আর ফেরত দেয় না। এদের কারণে ব্যবসার উদ্যমে ভাটা পড়ে না। দোকানিরা সেটাকে ব্যবসার সাধারণ রিস্ক ফ্যাক্টর হিসেবে ধরেই কাজ করেন।  

পোশাক ভাড়া দিয়ে ফেরত পাবার নিশ্চয়তা রাখার জন্য আছে জামানত নেয়ার ব্যবস্থা। "জামানত নেওয়া থাকলে কাস্টমার নিজের টাকার চিন্তা করে হলেও তাড়াতাড়ি ফেরত দিতে আসে। কারণ শেরওয়ানিটা তো বিয়ের পর আর দরকার লাগে না, জামানতের টাকাটা দরকারি। আমাদের দোকানে এখন পর্যন্ত কেউ ভাড়া নেয়ার পর ফেরত দেয়নি এমন ঘটনা ঘটেনি," বলেন হৃদয়।

করোনায় অনেকদিন বন্ধ থাকলেও বিয়ের মৌসুমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন ব্যবসায়ীরা। ছবি: টিবিএস

ব্যক্তিভেদে তিন-চার হাজার টাকা জামানত নেয়া হয় দোকানগুলোতে। এলিফ্যান্ট রোডের নিউ নবরূপ নামের দোকানের মালিক মোহাম্মাদ আলিম বলেন, "এতদিনের অভিজ্ঞতায় মানুষ দেখেই আমরা বুঝতে পারি কারা জিনিস ভাড়া নেয়ার পর ফেরত দিতে ঝামেলা করতে পারে। তাই মানুষ বুঝে আমরা জামানতের টাকাটা কম-বেশী রাখি"। শেরওয়ানি সেট ফেরত দিতে আসার সময় এই টাকা দিয়ে দেয়া হয় গ্রাহককে। তবে জিনিসের কোনো ক্ষতি হলে ক্ষতিপূরণ হিসেবে জামানতের টাকা পুরোটা বা কিছু অংশ রেখে দেওয়া হয়।  

"শেরওয়ানি ভাড়া দেওয়ার প্রচলনটা এলিফ্যান্ট  রোড থেকে শুরু হলেও এখন মোটামুটি সব এলাকার শেরওয়ানির দোকানগুলোতে ভাড়া দেয়া হয়," বলেন আলিম।

এলিফ্যান্ট রোডে কেনাকাটা করতে আসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দোলা বলেন, "ভাইয়ের বিয়ের শপিং করতে এসেছি। একদিনের জন্য এত টাকা খরচ করে শেরওয়ানির সেট না কিনে ভাড়া নিয়ে নেওয়াটাই সুবিধা আমাদের জন্য।"

করোনাকালে অন্যসব ব্যবসার মতোই অনেকদিন বন্ধ ছিল এলিফ্যান্ট রোডে  বিয়ের সামগ্রী ভাড়া দেওয়ার এই ব্যবসা। এলিফ্যান্ট রোডের তাজমহল নামের দোকানের লিটন বলেন, "করোনায় যে ক্ষতি হলো তা আগামী দুই বছরেও কাটিয়ে ওঠা সম্ভব হবে না। তবে এখন বিয়ের সিজন থাকায় বেশ ভালোই চলছে ব্যবসা।"

'সাজঘর ওয়েডিং গ্যালারি'-র শো-রুম। ছবি: সাজঘর ইভেন্ট ম্যানেজমেন্ট

ছেলেদের বিয়ের সাজপোশাক ভাড়া নেওয়ার প্রথা এতদিনে বেশ জনপ্রিয় হয়ে গেলেও মেয়েদের বিয়ের পোশাক ভাড়া দেওয়ার রীতি এখনো খুব পরিচিত না। তবে সম্প্রতি শুরু হওয়া নানা উদ্যোগ মেয়েদের জামা-কাপড়-গয়না ভাড়া দেওয়ার ব্যবস্থা শুরু করেছে। তেমনি এক উদ্যোগ সাজঘর ওয়েডিং গ্যালারি। অনলাইন কার্যক্রমের পাশাপাশি ঢাকার শনির আখড়ায় শোরুম আছে তাদের।

সাজঘর ওয়েডিং গ্যালারির কর্ণধার খলিল পাটওয়ারী জানান তারা বিয়ের শাড়ি, গয়না, লেহেঙ্গা, ওড়না, শেরওয়ানি, পাগড়ি, তলোয়ার ইত্যাদি যাবতীয় জিনিস ভাড়া দিয়ে থাকেন। "আগে বাংলাদেশের বিয়েতে কনেরা শাড়ি পরতো বেশীরভাগ সময়। শাড়িটা সহজেই কেনা যেত। তাই ভাড়া দেয়ার চল ছিল না তেমন। এখন বিয়েতে লেহেঙ্গা পরায় অনেকের আগ্রহ তৈরি হচ্ছে। বিয়ের লেহেঙ্গার দাম অনেক বেশী। এটা একবার পরার পর আর পরা হয়না সাধারণত। তাই ভাড়া নেওয়ার ব্যবস্থা থাকলে অনেকেই অপচয় না করে কম টাকায় নিজেদের ইচ্ছাপূরণ করতে পারেন," বলেন খলিল।

লেহেঙ্গার কাপড় ও কাজভেদে নির্ধারিত হয় ভাড়া। ছবি: সাজঘর ইভেন্ট ম্যানেজমেন্ট

তিন থেকে পাঁচ দিনের জন্য লেহেঙ্গার ভাড়া নেয়া হয়  দুই থেকে ২০ হাজার টাকা পর্যন্ত। লেহেঙ্গার কাপড়, কাজের মান ও দামভেদে ভাড়ার হেরফের হয়। ভাড়া দেওয়ার সময় পরিচিত মানুষ না হলে জামানত হিসেবে চার-পাঁচ হাজার টাকা জমা রাখতে হয়। অনলাইনে তাদের কাছ থেকে সারাদেশের মানুষ শেরওয়ানি-লেহেঙ্গা ভাড়া নিয়ে থাকেন।  

'বেন্ড দ্য ট্রেন্ড' নামের আরেক প্রতিষ্ঠানেও ভাড়া পাওয়া যায় মেয়েদের বিয়ের পোশাক। তারা গয়না, শাড়ি, লেহেঙ্গা, গাউনসহ সব ধরনের পোশাক ভাড়া দিয়ে থাকে। ঢাকায় মোহাম্মাদপুরে তাদের শোরুমও আছে।  

ভাড়া পাওয়া যায় বিয়ের গয়নাও। ছবি: সংগৃহীত

এছাড়াও ইদানীং বিভিন্ন ফেসবুক গ্রুপও গড়ে উঠছে বিয়ের পোশাক ভাড়া দেওয়ার চর্চাকে কেন্দ্র করে।

করোনাকালে লক্ষণীয়ভাবে হ্রাস পেয়েছে বিয়েতে অহেতুক খরচ করার প্রবণতা। অপচয় না করে কীভাবে নিজের বিশেষ দিনকে স্মরণীয় করে রাখা যায় তার চেষ্টা করে এখন সব পরিবার। ভারি পোশাক-গয়না না কিনে ভাড়া নিয়ে নিলে বিয়ের বাজেট অনেকটাই কমিয়ে আনা যায়। বিশেষ করে মধ্যবিত্ত বিয়েতে সাধ ও সাধ্যের মেলবন্ধন করতে ভাড়ায় বিয়ের পোশাক নেওয়ার জুড়ি নেই। 

Related Topics

টপ নিউজ

বিয়ে / এলিফ্যান্ট রোড / শাড়ি / সাজসজ্জা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ছবি: বলিউড হাঙ্গামা
    চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
    ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    ৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

Related News

  • দেশি কিউপিড: ডেটিং অ্যাপের যুগে পাত্র-পাত্রীদের ডিজিটাল ঘটক
  • পুতিন-ঘনিষ্ঠ রুশ ধনকুবেরের খরচে ট্রাম্প জুনিয়রের বিয়ের উৎসব; ট্রাম্প বললেন, ‘বড় কোনো বিষয় নয়’
  • মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
  • একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা
  • ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে পণ্ড: কনেপক্ষের দাবি ‘আস্ত খাসি’ নিয়ে বিবাদ, বর বলছেন ১০ গুণ কাবিনের চাপ

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ছবি: বলিউড হাঙ্গামা
বিনোদন

চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

5
ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
বাংলাদেশ

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net