Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
ব্যালকনিতে ফুলের টবে ঘুঘুর বাসা, ডিম ফুটে বাচ্চা ওঠার অপেক্ষায়

ফিচার

আতিকুর রহমান আপেল
21 November, 2024, 11:00 am
Last modified: 24 November, 2024, 02:47 pm

Related News

  • কোকিল কেন ডাকে?
  • ‘অশুভ’ তকমা ঘুচিয়ে জাতীয় সম্পদ: যেভাবে নারী বাহিনীর হাত ধরে বিলুপ্তির মুখ থেকে ফিরল হাড়গিলা পাখি
  • সুন্দরী এক পাখির গল্প
  • ভরা মৌসুমেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কমেছে পরিযায়ী পাখির উপস্থিতি
  • অর্থনীতিতে বাংলার পাখিরা

ব্যালকনিতে ফুলের টবে ঘুঘুর বাসা, ডিম ফুটে বাচ্চা ওঠার অপেক্ষায়

আতিকুর রহমান আপেল
21 November, 2024, 11:00 am
Last modified: 24 November, 2024, 02:47 pm
ছবি: জাওয়াদ

আমার বাসার চারপাশে গাছপালায় অসংখ্য বুনো পাখির মেলা বসে। ছাদে পোষা কবুতরের ঘর। কবুতরকে খাবার দিলে কয়েক জোড়া ঘুঘু পাখি মিশে থাকে কবুতরের সাথে, যেন তারাও পোষ্য। বাড়ির আম গাছ, করমচা গাছে বেশ কয়েকবার বাসা বেঁধেছে—ডিম, বাচ্চা সব হয়েছে। সেসব ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে। কখন ডিম ফুটে বাচ্চাগুলো উড়ে যেত আমরা খুব একটা জানতেও পারতাম না।

আমার নয় বছরের ছেলে জাওয়াদ। ও দেখে, একটা ঘুঘু পাখি বারান্দার গ্রিলে বসে মধুর সুরে ডাকাডাকি করছে। বারান্দার গ্রিল তার বেশ পছন্দের জায়গা হয়ে উঠেছে। 

ছবি: জাওয়াদ

জাওয়াদ স্কুল নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু একটা পাগলাটে পাখিপ্রেমিক ও। স্কুলে বসেই মাঝে মাঝে পাখির কথা মনে করে অন্যমনস্ক হয়ে ওঠে। চোখের পাতায় ঘুঘু পাখির বাসা, ডিম, বাচ্চা খেলা করে।

১০ নভেম্বর। জাওয়াদ হঠাৎ দৌড়ে এসে চিৎকার, চেঁচামেচি, আনন্দ-উল্লাসে বাড়ি মাথায় তুলে নিল। 'আমাদের ঘুঘু পাখি আইসপ্লান্ট ফুলের টবে বাসা বেঁধেছে।' 

ছবি: জাওয়াদ

পরের দিন একটা ডিম, তারপর আরও একটা। জাওয়াদের সাথে সাথে পুরো বাড়িতে নতুন এক আনন্দ। 

এখন রীতিমতো টবের বাসায় ডিমে তা দিয়ে যাচ্ছে। অন্যদিকে টবের গাছের করুণ দশা, পানি দিতে পারছি না, যত্ন নেওয়ার কোন সুযোগ নেই। জলহীন শুকনো পাতাগুলো ঝরে পড়ছে বারান্দায়। তাতে কী, জাওয়াদের একটাই চিন্তা আর ক্ষণ গণনা—কবে বাচ্চা ফুটবে? 

ছবি: জাওয়াদ

ক্যামেরায় ছবি ধরে রেখেছে জাওয়াদ। একদম কাছে গিয়ে বসে থাকে। কিন্তু মা পাখিটা জাওয়াদকে ভয় পায় না কেন? বাচ্চারা কি ওর দেয়া খাবার খাবে? ওরা কি বড় হয়েও এখানেই থাকবে? ওদের ধরে কি খাঁচায় রাখব? নাকি হঠাৎ এক দুপুরে কাউকে কিছু না জানিয়ে উড়ে যাবে ওই উঁচু গাছের ডালে? …নানা প্রশ্ন ঘুরপাক খায় মনে।


  • আতিকুর রহমান আপেল: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক; ডেমরা, ফরিদপুর, পাবনা

Related Topics

টপ নিউজ

পাখি / ঘুঘু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা
  • ফাইল ছবি: রয়টার্স
    ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত
  • মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
    ‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!
  • ২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
    যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের

Related News

  • কোকিল কেন ডাকে?
  • ‘অশুভ’ তকমা ঘুচিয়ে জাতীয় সম্পদ: যেভাবে নারী বাহিনীর হাত ধরে বিলুপ্তির মুখ থেকে ফিরল হাড়গিলা পাখি
  • সুন্দরী এক পাখির গল্প
  • ভরা মৌসুমেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কমেছে পরিযায়ী পাখির উপস্থিতি
  • অর্থনীতিতে বাংলার পাখিরা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

2
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

3
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত

5
মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!

6
২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net