Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
পৃথিবীর প্রথম মুরগি কোথায় পাওয়া গেছে 

ফিচার

টিবিএস ডেস্ক
06 January, 2022, 06:15 pm
Last modified: 06 January, 2022, 06:17 pm

Related News

  • রমজান আর পুরান ঢাকার কাসিদা: হারানো ঐতিহ্য বাঁচিয়ে রাখার লড়াই
  • আজকের এই ফ্রিজের যুগেও যেভাবে টিকে আছে বরফকল 
  • বনজুড়ে নানান ফাঁদ, বিপন্ন বন্যপ্রাণী: যেভাবে সুন্দরবনের চোরাশিকারীদের দমন করছেন এক বন কর্মকর্তা  
  • সিআরপিকে কেন্দ্র করে সাভারে বিকশিত হচ্ছে ফিজিওথেরাপি কেন্দ্রিক নতুন অর্থনীতি
  • ঝড়ের সঙ্গে লড়াই করে চট্টগ্রামের উপকূলীয় পাবলিক লাইব্রেরির ১৬ বছরের পথচলা

পৃথিবীর প্রথম মুরগি কোথায় পাওয়া গেছে 

ঠিক কোথায় প্রথম মুরগি পাওয়া গেছে সেটা জানা জরুরি কারণ তাহলে মানুষ কখন এই পাখিটাকে পোষ মানাতে শুরু করে তা জানা যাবে। আর এটি প্রাগৈতিহাসিক মানুষ সম্পর্কে জানতে আমাদের সহায়ক হবে।
টিবিএস ডেস্ক
06 January, 2022, 06:15 pm
Last modified: 06 January, 2022, 06:17 pm
সারাবিশ্বের বিভিন্ন অঞ্চলের মুরগির ৮৬৩টি জিনোম পরীক্ষা করার পর বিজ্ঞানীরা অবশেষে জানালেন, দক্ষিণ-পূর্ব এশিয়া অর্থাৎ লাওস, মায়ানমার, থাইল্যান্ড আর দক্ষিণ-পশ্চিম চীনের মানুষরাই প্রথম পোষ মানিয়েছে মুরগিকে।

ডিম আগে না মুরগি আগে- উত্তরটা না জানলেও এই প্রশ্ন তো আমরা সবাই জানি। কিন্তু যদি বলি কোথায় আগে মুরগি পাওয়া গেছে, তাহলে কি বলবেন? বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর প্রথম মুরগি পাওয়া গেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার লাওস, থাইল্যান্ড , মায়ানমার ও চীনের কিছু অঞ্চলে।

এর আগের গবেষণাগুলো বলছে, আজ থেকে ৮০৫০ খ্রিষ্টপূর্বাব্দে উত্তর চীনে বা ২০০০ খ্রিষ্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতার আশেপাশে প্রথম গৃহপালিত মুরগি পাওয়া গেছে। অর্থাৎ উত্তর-পশ্চিম ভারত, পাকিস্তান বা চীন- এই তিন দেশের কোথাও প্রথম মুরগি পালা শুরু হয়েছিল বলেই ধারনা করে আসছিলেন গবেষকরা।

কিন্তু সম্প্রতি বিজ্ঞান বিষয়ক সাময়িকী সেল রিসার্চ এ প্রকাশিত এক গবেষণা প্রবন্ধ বলছে অন্য কথা। সারাবিশ্বের বিভিন্ন অঞ্চলের মুরগির ৮৬৩টি জিনোম পরীক্ষা করার পর বিজ্ঞানীরা অবশেষে জানালেন, দক্ষিণ-পূর্ব এশিয়া অর্থাৎ লাওস, মায়ানমার, থাইল্যান্ড আর দক্ষিণ-পশ্চিম চীনের মানুষরাই প্রথম পোষ মানিয়েছে মুরগিকে।

আর এখন বিশ্বের সবচাইতে বেশিসংখ্যক পাখি হয়ে উঠেছে মুরগিই। সারা পৃথিবীতে বর্তমানে প্রায় ২৩০০ কোটি মুরগি আছে।  

ইউনিভার্সিটি অব ক্যালফোর্নিয়ার গবেষক মিং শ্যান ওয়াং সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান,  ঠিক কোথায় প্রথম মুরগি পাওয়া গেছে সেটা জানা জরুরি কারণ তাহলে মানুষ কখন এই পাখিটাকে পোষ মানাতে শুরু করে তা জানা যাবে। আর এটি প্রাগৈতিহাসিক মানুষ সম্পর্কে জানতে আমাদের সহায়ক হবে।  

এর আগের গবেষণাগুলোতে অনেক কম সংখ্যক নমুনা নিয়ে কাজ করা হয়েছিল। তাই সঠিক ফলাফল পাওয়া যায়নি বলেও জানান ওয়াং।

ওয়াংদের গবেষণা বলছে, আধুনিক মুরগি মূলত লাল রঙের বনমোরগের বিবর্তিত রূপ। গ্যালাস গ্যালাস  বা এই লাল বনমোরগের দেখা পাওয়া যায় দক্ষিণ-পশ্চিম চীন, থাইল্যান্ডের উত্তরাঞ্চল আর মায়ানমারে। আজ থেকে ১২ হাজার ৮০০ বছর আগে মূল প্রজাতি থেকে আলাদা হয়ে যায় আজকের গৃহপালিত মুরগি।

কোন ধরণের প্রাকৃতিক পরিবেশ থেকে এরা এসেছে তা নিয়ে কথা বলেন প্রত্নতাত্ত্বিক ও উদ্ভিদবিজ্ঞানী ডরিয়ান ফুলার। তিনি বলেন, মূলত গ্রীষ্মমন্ডলীয় অরণ্য যেখানে বাঁশের আধিক্য আছে, এমন প্রাকৃতিক পরিবেশেই আধুনিক মুরগির পূর্বসূরীরা বেড়ে উঠেছে। আর এমন পরিবেশ দক্ষিণ-পূর্ব এশিয়ায় পাওয়া যায়।   

এই গবেষণাটি আরও একটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এর আগে এত বেশি সংখ্যক জিনোম নিয়ে গবেষণা করা হয়নি। কেননা আগে জিনোম সিকোয়েন্স প্রক্রিয়ায় গবেষণা ছিল অনেক ব্যয়সাপেক্ষ। এখন প্রযুক্তির উদ্ভাবনের সঙ্গে সঙ্গে এর ব্যয় কমে এসেছে। ২ বছর ধরে ৬০ জন গবেষকের অক্লান্ত পরিশ্রমে এই গবেষণাটি করা হয়েছে। 

সূত্র: সিএনএন 

 

Related Topics

টপ নিউজ

পৃথিবীর প্রথম মুরগি / মুরগী / ফিচার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • রমজান আর পুরান ঢাকার কাসিদা: হারানো ঐতিহ্য বাঁচিয়ে রাখার লড়াই
  • আজকের এই ফ্রিজের যুগেও যেভাবে টিকে আছে বরফকল 
  • বনজুড়ে নানান ফাঁদ, বিপন্ন বন্যপ্রাণী: যেভাবে সুন্দরবনের চোরাশিকারীদের দমন করছেন এক বন কর্মকর্তা  
  • সিআরপিকে কেন্দ্র করে সাভারে বিকশিত হচ্ছে ফিজিওথেরাপি কেন্দ্রিক নতুন অর্থনীতি
  • ঝড়ের সঙ্গে লড়াই করে চট্টগ্রামের উপকূলীয় পাবলিক লাইব্রেরির ১৬ বছরের পথচলা

Most Read

1
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

2
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

4
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net