Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 09, 2026
সর্বোচ্চ কত বছর বয়সেও বাবা হওয়া যায়?

ফিচার

টিবিএস ডেস্ক
04 June, 2023, 01:35 pm
Last modified: 04 June, 2023, 01:37 pm

Related News

  • ‘বার্ধক্য কোনো ধ্বংসাত্মক ব্যাপার নয়’: যেভাবে বয়স নিয়ে ভুল ধারণা দূর করলে মিলতে পারে দীর্ঘায়ু
  • বয়স বাড়ছে, কিন্তু আপনি কতটা ফিট? জানুন ৪ সহজ উপায়ে
  • সংক্ষিপ্ত কর্মদিবস, ঘুমঘুম চোখ: ট্রাম্প কি বয়সের কাছে হার মানছেন?
  • বার্ধক্য কখন শুরু হয়? বিজ্ঞান বলছে, আপনার ধারণার চেয়েও দেরিতে
  • ‘১৮০ সন্তানের বাবা’ দাবি করা শুক্রাণু দাতার পিতৃত্বের অধিকার খারিজ

সর্বোচ্চ কত বছর বয়সেও বাবা হওয়া যায়?

উটাহ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেছেন, বেশি বয়সের মাতৃত্বের মতোই– বেশি বয়সের পিতৃত্বের সাথেও সন্তানের দুর্বল স্বাস্থ্যের সংশ্লিষ্টতা দিন দিন আরো স্পষ্ট হচ্ছে।
টিবিএস ডেস্ক
04 June, 2023, 01:35 pm
Last modified: 04 June, 2023, 01:37 pm
বাম থেকে - আল পাচিনো এবং রবার্ট ডি নিরো। ছবি: বিবিসি

আধুনিক আর্থ-সামাজিক বাস্তবতায় দিন দিন বাড়ছে বয়স্ক বাবাদের সংখ্যা। কারণ, আরো দেরীতে জীবনসঙ্গীর সাথে গাঁটছড়া বাঁধছেন পুরুষরা। ফলে সন্তানের মুখ দেখতে হচ্ছে বেশি বয়সে। বিবিসি অবলম্বনে। 

এই সপ্তাহে বাবা হয়েছেন হলিউডের বিখ্যাত দুই অভিনেতা। এদের মধ্যে প্রথমজন হলেন– গডফাদার'খ্যাত অভিনেতা আল পাচিনো (৮৩)। অভিনেতার এজেন্ট জানান, আল-পাচিনোর ২৯ বছরের প্রেমিকা নূর আলফালাহ বর্তমানে ৮ মাসের গর্ভবতী। অর্থাৎ খুব শিগগিরই সন্তানের মুখ দেখবেন এই যুগল। 

দ্বিতীয়জন হচ্ছেন, ৭৯ বছরের দুবারের অস্কারজয়ী রবার্ট ডি নিরো। গত মাসেই তিনি সপ্তম সন্তানের বাবা হতে চলেছেন বলে জানান। 

এই অভিনেতারা স্রেফ উদাহরণ। বিখ্যাত অনেক অভিনেতা, গায়ক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও বেশি বয়সে বাবা হওয়ার ঘটনা একেবারে কম নয়। আসলে অনেক বছর ধরেই বাবা হওয়ার গড় বয়সটা ক্রমেই বেড়ে চলেছে। যুক্তরাষ্ট্রে এই বয়সটা ১৯৭২ থেকে ২০১৫ সালের মধ্যে বেড়েছে সাড়ে ৩ বছর। সে হিসাবে, গড়ে ৩০.৯ বছর বয়সে বাবা হচ্ছেন মার্কিন পুরুষরা। আর ৯ শতাংশ ৪০ বছর বয়সে দেখছেন প্রথম সন্তানের মুখ।  

৮৩ বছর বয়সে চতুর্থ সন্তানের বাবা হতে যাচ্ছেন আল পাচিনো

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস- এর মতে, সবচেয়ে বেশি বয়সে বাবা হন ৯২ বছরের একজন। তবে অনেক সময়েই লোকমুখে তার চেয়েও বেশি বয়সে কারো কারো বাবা হওয়ার কথা শোনা যায়। তবে বৃদ্ধ হয়ে বাবা হওয়ার বেশকিছু ঝুঁকিও আছে।   

বেশি বয়সের পিতৃত্ব নিয়ে একটি বিস্তৃত গবেষণা করেন যুক্তরাষ্ট্রের উটাহ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। অন্যান্য প্রতিষ্ঠানও যুক্ত ছিল বৈজ্ঞানিক অনুসন্ধানে। ২০২২ সালের ডিসেম্বরে বেশি বয়সে বাবা হওয়ার সাথে উর্বরতা, মায়েদের গর্ভধারণকালীন সমস্যা ও শিশুস্বাস্থ্যে তার প্রভাব নিয়ে করা গবেষণাটি প্রকাশিত হয়। 

গবেষণায় দেখা গেছে, চল্লিশ বা পঞ্চাশের কোঠায় পা রাখা পুরুষদের শুক্রাণু সংখ্যায় যেমন কম; তেমনি উর্বরতায় ও পরিবর্তন ঘটানোর দিক থেকেও বেশ নিম্নমানের।

"অর্থাৎ এই পুরুষদের শুধু অনুর্বরতার ঝুঁকি বেশি তাই-ই নয়, তাদের শুক্রাণুতে গর্ভধারণকারী মায়েদের গর্ভাবস্থায় সন্তান নষ্ট হওয়ার ঝুঁকিও থাকে"- গবেষণায় উল্লেখ করেন বিজ্ঞানীরা। অন্যান্য কিছু গবেষণায় দেখা গেছে, যেসব পুরুষের বয়স বেশি তাদের স্ত্রীদের মিসক্যারেজ বা গর্ভপাতের ঘটনা বেশি ঘটে।      

সন্তান জন্মের পর নানান অসুখ-বিসুখের ঝুঁকিও থাকে এক্ষেত্রে। তাছাড়া, ১৯৫০ এর দশক থেকেই বিজ্ঞান জানে, বয়স্ক পিতার সন্তানদের জেনেটিক ত্রুটি থাকতে পারে। পরবর্তীকালে, শিশুর আরো নানান শারীরিক সমস্যার সাথে তার বাবার বেশি বয়সের যোগসূত্র থাকার তথ্যপ্রমাণ সামনে এসেছে। 

উটাহ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেছেন, "বেশি বয়সের মাতৃত্বের মতোই– বেশি বয়সের পিতৃত্বের সাথেও সন্তানের দুর্বল স্বাস্থ্যের সংশ্লিষ্টতা দিন দিন আরো স্পষ্ট হচ্ছে।"

যেমন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখেছেন, বেশি বয়সে যারা বাবা হন, তাদের সন্তানদের জন্মকালীন ওজন তুলনামূলকভাবে কম হয়। এছাড়া, এই নবজাতকদের খিঁচুনির মতো সমস্যা হতে পারে। শিশুর নানান ধরনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়ে। হৃদযন্ত্রে ত্রুটি নিয়েও জন্মাতে পারে সন্তান।

মা ও সন্তানের স্বাস্থ্যগত এসব সমস্যার যোগসূত্র নিয়ে অনেক গবেষণা হলেও, কীভাবে তা বয়সের কারণেই বেশি হচ্ছে সেই প্রক্রিয়াটা স্পষ্টভাবে জানা যায়নি। এক্ষেত্রে জীবনযাপনের ধরন  ও পরিবেশগত দূষণের মতোন অন্যান্য অনুঘটকের ভূমিকা রয়েছে বলে মনে করেন গবেষকরা।

তবে গবেষকরা দেখেছেন, পুরুষের বয়স বাড়ার সাথে সাথে তাদের শুক্রাণুতে অভিযোজন বা ডিএনএ'র ক্ষতি করে এমন বৈশিষ্ট্য যোগ হতে থাকে, যা তাদের থেকে পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়াতে পারে। 

উর্বরতা বা সন্তান ধারণের বিষয়ে চিকিৎসক ও বিজ্ঞানীদের প্রথাগত ধ্যান-ধারণায় পরিবর্তনের সূচনা করেছে এসব গবেষণা। যেমন আগে গর্ভধারণের সমস্যা হলে– চিকিসৎকরা নারীর বয়স ও তার উর্বরতার দিকে বেশি মনোযোগ দিতেন।  কিন্তু, এখন এটাও জানা যাচ্ছে যে, পুরুষের উর্বরতা তুলনামূলকভাবে ধীরে ধীরে কমলেও– তাদের বয়সটাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।  

৮৩ বছরে বাবা হচ্ছেন আল পাচিনো! শুভকামনা জানালেন ৭৯ বছরে বাবা হওয়া ডি নিরো

আল পাচিনা বা রবার্ট ডি নিরোর মতো সত্তোরোর্ধ বয়োজ্যেষ্ঠদের বাবা হওয়ার ঘটনা যদিও ঘটে কদাচিৎ। কিন্তু, তাতে এটাও প্রমাণ হয়, পিতা শুধু তরুণরাই হতে পারে- সে ধারণা ঠিক নয়। যেমন যুক্তরাষ্ট্রে ৪৫-৪৯ বছর বয়সীদের বাবা হওয়ার ঘটনা বেড়েছে ৫২ শতাংশ। বিশ্বের অন্যান্য দেশেও বাবা হওয়ার বয়স বাড়ছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে নিঃসন্দেহে বলা যায়, চিকিৎসা বিজ্ঞানকেই খুঁজতে হবে মা ও শিশুর ওপর এর নেতিবাচক প্রভাব সমাধানের উপায়।     

Related Topics

টপ নিউজ

পিতৃত্ব / বয়স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • ‘বার্ধক্য কোনো ধ্বংসাত্মক ব্যাপার নয়’: যেভাবে বয়স নিয়ে ভুল ধারণা দূর করলে মিলতে পারে দীর্ঘায়ু
  • বয়স বাড়ছে, কিন্তু আপনি কতটা ফিট? জানুন ৪ সহজ উপায়ে
  • সংক্ষিপ্ত কর্মদিবস, ঘুমঘুম চোখ: ট্রাম্প কি বয়সের কাছে হার মানছেন?
  • বার্ধক্য কখন শুরু হয়? বিজ্ঞান বলছে, আপনার ধারণার চেয়েও দেরিতে
  • ‘১৮০ সন্তানের বাবা’ দাবি করা শুক্রাণু দাতার পিতৃত্বের অধিকার খারিজ

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net