Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
শুরু ইনস্টাগ্রাম ছবির ফোন কাভার দিয়ে, এখন বার্ষিক আয় ৩০০ মিলিয়ন ডলার!

ফিচার

টিবিএস ডেস্ক
22 March, 2023, 05:15 pm
Last modified: 22 March, 2023, 05:33 pm

Related News

  • আন্তঃব্যাংক বাজারে ২০০ মিলিয়ন ডলারের বেশি লেনদেন, ৫ বছরে সর্বোচ্চ 
  • বন্ধ কারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল থেকে দ্রুত ঋণ চান ব্যবসায়ীরা
  • ইউনিক বিজনেস আইডিতে ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামানোর পরিকল্পনা সরকারের
  • নাশকতার তথ্যে জাসদ কার্যালয়ে অভিযান; আটক ২৭ জনের ফোনের ফরেনসিক হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মহাকাশ তুমি কার?

শুরু ইনস্টাগ্রাম ছবির ফোন কাভার দিয়ে, এখন বার্ষিক আয় ৩০০ মিলিয়ন ডলার!

সাধারণ ফোনের কেসের ব্যবসা কেসটিফাইকে মাল্টিমিলিয়ন ডলারের একটি ব্র্যান্ডে পরিণত করার মানে হলো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রভাবকে কাজে লাগানো।
টিবিএস ডেস্ক
22 March, 2023, 05:15 pm
Last modified: 22 March, 2023, 05:33 pm
ছবি: সিএনবিসি

২০১১ সালে একদিন ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে নতুন এক আইডিয়া আসে ওয়েসলি এনজির মাথায়। তখন সবেমাত্র নেটিজেনদের মধ্যে জনপ্রিয় হতে শুরু করেছে ইনস্টাগ্রাম। নিজেদের ফোনের ছবি ইনস্টাগ্রামে আপলোড করার দিকে সবারই ঝোঁক। এমনই এক সময়ে ওয়েসলি ভাবলেন, ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিই মানুষের ফোনের কেস বা কাভারে সেঁটে দিতে পারলে কেমন হয়?

আর এই ধারণা থেকেই হংকংভিত্তিক টেক অ্যাক্সেসরিজ প্রতিষ্ঠান কেসটিফাই এর পথচলা শুরু। ১২ বছর আগে ইনস্টাগ্রামের ছবি থেকে অনুপ্রেরণা নিয়ে এ প্রতিষ্ঠানটি চালু করেন ওয়েসলি এনজি এবং তার আরেক সঙ্গী রোনাল্ড ইয়ুং। সেই থেকে এখন পর্যন্ত প্রায় ১২ মিলিয়ন ফোনের কেস বিক্রি করেছেন তারা। ওয়েসলি-রোনাল্ড জানিয়েছেন, গত বছর তাদের প্রতিষ্ঠানের বার্ষিক আয় ছিল ৩০০ মিলিয়ন ডলার!

সিএনবিসি'কে কেসটিফাই-এর সিইও, ৪২ বছর বয়সী ওয়েসলি বলেন, "আমার মনে হয় আমরাই একেবারে শুরুর দিকের একটি ব্র্যান্ড, যাদের জন্ম হয়েছে ইনস্টাগ্রাম থেকে... আমরা আসলে এই প্ল্যাটফর্ম থেকেই বেড়ে উঠেছি।"

কেসটিফাই এর সিইও ওয়েসলি এনজি। ছবি: সংগৃহীত

সাধারণ ফোনের কেসের ব্যবসা কেসটিফাইকে মাল্টিমিলিয়ন ডলারের একটি ব্র্যান্ডে পরিণত করার মানে হলো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রভাবকে কাজে লাগানো। শুরুর দিকে ওয়েসলি যেসব একাউন্টেরই দেখতেন অনেক বেশি ফলোয়ার রয়েছে, তাদেরকে ম্যাসেজ পাঠাতেন যে তারা নিজেদের কোনো ছবি দিয়ে কাস্টমাইজড ফোনের কাভার বানাতে চান কিনা।

"আমরা দেখলাম যে এই মানুষগুলো যদি আমাদের পণ্য কেনে এবং পছন্দ করে, তাহলে তারা অবশ্যই সেটা তাদের ফলোয়ারদের সঙ্গে শেয়ার করবে। আমরা একদম প্রথম দিন থেকেই ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার কৌশল অবলম্বন করে আসছি। আর এটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ", বলেন ওয়েসলি।

কেসটিফাই এর ব্যবসার আংশিক সফলতা এসেছে 'সময়োপযোগীতা' থেকে। পণ্যের প্রচারণা চালানোর জন্য খুব বেশি বাজেট নেই- এমন ব্র্যান্ডগুলোর মধ্যে এখন কেসটিফাই এর ইনফ্লুয়েন্সার কৌশল বেশ জনপ্রিয়।

কেসটিফাই এর দুর্দান্ত গতিতে এগিয়ে চলা অনেক বিখ্যাত তারকাদেরও দৃষ্টি আকর্ষণ করেছে। সাম্প্রতিক সময়ে কাইলি জেনারের মতো তারকাদের পোস্টেও জায়গা করে নিয়েছে কেসটিফাই। ড্রেক এবং অলিভিয়া রদ্রিগোর করা ডিজাইন বিক্রি করছে কেসটিফাই এবং সেই সঙ্গে ডিজনি, নাসা এবং সেইন্ট লরেন্ট এর মতো গ্লোবাল ব্র্যান্ডগুলোর সঙ্গেও অংশীদারিত্ব বজায় রেখেছে।

ছবি: কেসটিফাই

কিন্তু এত বড় বড় সব ব্র্যান্ড ও তারকাদের সঙ্গে যুক্ত থাকার পরেও কেসটিফাই'কে তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হচ্ছে। সাম্প্রতিক সময়ে অনলাইনে কেনাবেচার পরিসর বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন উদ্ভাবন ছাড়া এখানে কোনো ব্র্যান্ডের সফলভাবে টিকে থাকা খুবই কঠিন।

তাই সম্প্রতি এই প্রতিষ্ঠানটি কিছু সিদ্ধান্ত নিয়েছে, যেমন- ইনস্টাগ্রামের ওপর অতিমাত্রায় নির্ভরতা কমানো। প্রতিষ্ঠানটি বলছে, যেকোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নতুন কোনো ট্রেন্ড পাওয়া গেলেই তারা এর সঙ্গে যুক্ত হবে। সে কারণেই 'অ্যাজ সিন অন টিকটক' শিরোনামে নতুন কিছু সংগ্রহ নিয়ে এসেছে তারা।

ওয়েসলি বলেন, "টিকটক আমাদের জন্য স্বভাবতই একটা নতুন সংযোজন।"

এছাড়াও, কেসটিফাই তাদের পণ্যের মধ্যেও বৈচিত্র্য নিয়ে এসেছে। বর্তমানে তারা ফোনের কাভার ছাড়াও আরও অনেক আনুষঙ্গিক জিনিসপত্র বিক্রি করছে। শুধু অনলাইনেই বিক্রি নয়, এর পাশাপাশি তারা সরাসরি দেখে কেনাকাটার ব্যবস্থাও চালু করেছে। ২০১৮ সালে নর্ডস্ট্রম কেসটিফাই এর পণ্য বিক্রি করতো। কিন্তু ২০২০ সালে কেসটিফাই নিজেরাই হংকং এ তাদের প্রথম রিটেইল (খুচরা পণ্য বিক্রির) দোকান চালু করে।

বর্তমানে বিশ্বব্যাপী কেসটিফাই এর ২৫টি 'ব্রিক-অ্যান্ড মর্টার' স্টোর (অনলাইন ব্যবসার পাশাপাশি ছোট দোকান) রয়েছে। তাদের দোকানগুলোর বেশিরভাগই এশিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যে অবস্থিত। কেসটিফাই জানায়, তরুণ-সোশ্যাল মিডিয়াপ্রেমীদের জন্য তাদের ই-কমার্স কার্যক্রম অব্যহত রয়েছে। সেই সঙ্গে দোকান চালু করার মাধ্যমে তারা আরও বড় সংখ্যক গ্রাহককে আকর্ষণ করতে চাইছেন বলেন জানান ওয়েসলি এনজি। তাছাড়া, কেসটিফাই এর পণ্য্যের মান আসলে কেমন তা স্বচক্ষে দেখে-যাচাই করে কেনারও একটি ব্যাপার রয়েছে।

যুক্তরাষ্ট্রে কেসটিফাই এর প্রথম দোকান চালু হয়েছে গত বছর ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারাতে। এই মুহূর্তে তারা আরও কিছু শহরে 'স্টাইল ল্যাব' এর বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। গত মাসেই নিউইয়র্ক সিটিতে তাদের একটি পপ-আপ চালু হয়েছে। স্টাইল ল্যাবে ক্রেতারা তাদের পছন্দমতো ডিজাইন তৈরি করতে পারেন, যেখানে আধাঘণ্টার মধ্যেই তাদের ডিজাইন অনুযায়ী ফোনের কাভার বা অন্য কোনো পণ্য বানিয়ে দেওয়া হবে। ওয়েসলির ভাষ্যে, 'এটা তাৎক্ষণিক তুষ্টি দেয়'।

Related Topics

টপ নিউজ

ফোন / কাভার / ব্যবসা / ডলার / ইনস্টাগ্রাম / হংকং / উদ্যোক্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • আন্তঃব্যাংক বাজারে ২০০ মিলিয়ন ডলারের বেশি লেনদেন, ৫ বছরে সর্বোচ্চ 
  • বন্ধ কারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল থেকে দ্রুত ঋণ চান ব্যবসায়ীরা
  • ইউনিক বিজনেস আইডিতে ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামানোর পরিকল্পনা সরকারের
  • নাশকতার তথ্যে জাসদ কার্যালয়ে অভিযান; আটক ২৭ জনের ফোনের ফরেনসিক হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মহাকাশ তুমি কার?

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net