Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
বিশ্বের সবচেয়ে দামি সবজি 'হপ শুটস', এক কেজির দাম ১০০০ ইউরো! 

ফিচার

টিবিএস ডেস্ক
23 February, 2023, 03:30 pm
Last modified: 23 February, 2023, 03:57 pm

Related News

  • ঈদের আগে এলাচের দাম বাড়ল ৩০০ টাকা, অস্থির মসলা–সবজির বাজার
  • রোজা ঘিরে রাজধানীর বাজারে উত্তাপ, সবজি-মুরগিতে বাড়তি চাপ
  • ফের বাড়ল সবজি ও মুরগির দাম, কিছুটা স্বস্তি ডিম ও মুড়িকাটা পেঁয়াজে
  • আমদানির পরও কমছে না পেঁয়াজের দাম
  • অক্টোবরে অতিবৃষ্টিতে শীতের আগাম ফসল ক্ষতিগ্রস্ত, সবজির দাম বেড়েছে ৩০–৪০%

বিশ্বের সবচেয়ে দামি সবজি 'হপ শুটস', এক কেজির দাম ১০০০ ইউরো! 

হপস নামক এক ধরনের থোকা থোকা ফুলবিশিষ্ট গাছের ডগা 'হপ শুটস' নামে পরিচিত, যার দাম শুনলে আপনার চোখ কপালে উঠবে! হপ শুটস যেমন বিশ্বের সবচেয়ে দামি সবজি, তেমনই এর পুষ্টিগুণও অনেক।
টিবিএস ডেস্ক
23 February, 2023, 03:30 pm
Last modified: 23 February, 2023, 03:57 pm
হপ গাছের ফুল। ছবি: সংগৃহীত

বাজারে সবজি কিনতে গেলে কমবেশি দর কষাকষি করার প্রবণতা আমাদের সবার মধ্যেই আছে। কিন্তু এমন একটি সবজি রয়েছে যা কিনতে গেলে দরাদরি করে হয়তো পেরে উঠবেন না। হপস নামক এক ধরনের থোকা থোকা ফুলবিশিষ্ট গাছের ডগা 'হপ শুটস' নামে পরিচিত, যার দাম শুনলে আপনার চোখ কপালে উঠবে! কারণ এক কেজি হপ শুটসের বাজারমূল্য প্রায় ১০০০ ইউরো এবং এটিই বিশ্বের সবচেয়ে দামি সবজি! 

হপ শুটসের দাম এত বেশি হওয়ার কারণ মূলত এটি উৎপাদন করতে কৃষকদের অত্যন্ত পরিশ্রম করতে হয়। এগুলো অভিন্ন সারিতে জন্মায় না এবং প্রতিটি ফসল তোলার সময় নিচু হয়ে ঝুঁকে ঝুঁকে তুলতে হয়। সেই সাথে ফুলগুলো এত ছোট যে এক ব্যাগ ভর্তি করতে শত শত ফুল তুলতে হয়। সাধারণত, এ গাছের ফুল (হপ কোনস) বিয়ারসহ নানা অ্যালকোহলযুক্ত পানীয় তৈরিতে ব্যবহৃত হয়।

হপ শুটস। ছবি: সংগৃহীত

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সূত্রে জানা যায়, বেলজিয়াম ও হল্যান্ডে এক কেজি হপ শুটস কেনার জন্য গুণতে হবে প্রায় ১০০০ ইউরোরও বেশি (৭২০ পাউন্ড)। আর খেতে কেমন? ডাক অ্যান্ড ওয়াফল-এর প্রধান শেফ ড্যানিয়েল ডোহার্টি জানান, তিনি লন্ডন হপ শুট ফেস্টিভ্যালে গিয়ে হপ শুটস চেখে দেখেছিলেন। তার ভাষ্যে, "কাঁচা অবস্থায় এটা অনেকটা বিছুটি জাতীয় গাছের মতো! মুখে দেওয়ার পর মনে হলো এর ডাটাগুলো কষাটে এবং পাতাগুলো ঘাসের মতো; মুখে নিলে মুখ শুকিয়ে আসে। আমার মনে হয়েছিল আমি খানিকটা বুনো ঝোপঝাড়ের পাতা মুখে দিয়ে ফেলেছি।"

তবে রান্না করা অবস্থায় এর স্বাদের পরিবর্তন ঘটে। পাতাগুলো তখন কিছুটা বাধাকপির মতো রূপ নেয় এবং এক ধরনের হালকা কটু স্বাদ আসে। 'হপ অ্যাসপারাগাস' বলে আখ্যা দেওয়া হলেও, অ্যাসপারাগাসের চেয়ে বরং স্যাম্ফায়ারের (ইউরোপে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে জন্ম নেওয়া এক ধরনের গাছ) সাথেই এটির সাদৃশ্য বেশি।

হপ শুটস সাধারণত শীতপ্রধান অঞ্চলে জন্মায় এবং সর্বোত্তম বৃদ্ধির জন্য অন্তত ৫ থেকে ৬ সপ্তাহ হিমায়িত তাপমাত্রার প্রয়োজন পড়ে। তবে পাঠক জেনে অবাক হবেন যে, মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তারও কম তাপমাত্রায়ও হপ গাছ বেঁচে থাকতে পারে! সে কারণেই এ সবজির দাম আকাশচুম্বী। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, ভারতে প্রথম এই সবজি চাষ করা হয়েছে হিমাচল প্রদেশের লাহাউল অঞ্চলে।

ছবি: সংগৃহীত

হপ শুটসের পুষ্টিগুণ

হপ শুটস যেমন বিশ্বের সবচেয়ে দামি সবজি, তেমনই এর পুষ্টিগুণও অনেক। হপ শুটসকে মনে করা হয় এক ধরনের ভেষজ ঔষধি, যার মধ্যে রয়েছে এসেনশিয়াল অয়েল, ভিটামিন ও খনিজ। হপ শুটসে থাকা ভিটামিন ই, ভিটামিন বি৬ ও ভিটামিন সি'তে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা আমাদের শরীরের রোগ প্রতিরোধী ব্যবস্থাকে (ইমিউন সিস্টেম) আরও সক্রিয় করে তোলে এবং রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা কমিয়ে আনে।

ত্বকের জন্য ভালো

হপ শুটসে থাকা প্রাকৃতিক তেল ও খনিজগুলোর ত্বকের ওপর একটি অ্যান্টি-ইনফ্লেমেটরি প্রভাব রয়েছে এবং সারফেস ব্লাড ভেসেল কমাতে ব্যবহৃত হয়, যার ফলে ত্বকে লালচেভাব ও জ্বালাপোড়া কমাতেও সাহায্য করে।

চুল পড়া হ্রাস করে

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, কিছু গবেষণায় দেখা গেছে চুল ধুতে বিয়ার ব্যবহৃত হয় কারণ এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং হপস, যা চুল পড়া হ্রাস করে ও খুশকি কমায়।

ছবি: সংগৃহীত

ব্যথা উপশম

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, পেশী ও শরীরের ব্যথা কমাতে হপস ব্যবহৃত হয়।

হজমে সাহায্য করে

হপস শরীরের মেটাবলিজমকে (বিপাক) ত্বরাণ্বিত করে এবং খাবার দ্রুত হজম হতে সাহায্য করে।

ইনসমনিয়া কমায় 

কিছু গবেষণায় বলা হয়েছে, হপস সবজিতে প্রচুর এসেনশিয়াল অয়েল থাকায় এটি সুখকর নিদ্রায় সাহায্য করে।

ঋতুস্রাবের ব্যথা প্রশমন

হপসে থাকা এসেনশিয়াল অয়েলে রয়েছে ব্যথা প্রশমনের মতো উপাদা; এবং এর সিডাটিভ ইফেক্ট (উপশমকারী) নারীদের ঋতুস্রাবের ব্যথা কমাতে সাহায্য করে। সিডাটিভ গুণের কারণে এটি শরীরের পেশীগুলোকে আলগা করে এবং ব্যথা কমায়।  

 

Related Topics

টপ নিউজ

হপ গাছ / হপ শুটস / দামি / সবজি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • ঈদের আগে এলাচের দাম বাড়ল ৩০০ টাকা, অস্থির মসলা–সবজির বাজার
  • রোজা ঘিরে রাজধানীর বাজারে উত্তাপ, সবজি-মুরগিতে বাড়তি চাপ
  • ফের বাড়ল সবজি ও মুরগির দাম, কিছুটা স্বস্তি ডিম ও মুড়িকাটা পেঁয়াজে
  • আমদানির পরও কমছে না পেঁয়াজের দাম
  • অক্টোবরে অতিবৃষ্টিতে শীতের আগাম ফসল ক্ষতিগ্রস্ত, সবজির দাম বেড়েছে ৩০–৪০%

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net