Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
তেলাপোকা পিষে ফেলার স্বাস্থ্যঝুঁকি কী?

ফিচার

টিবিএস ডেস্ক
22 October, 2022, 04:05 pm
Last modified: 22 October, 2022, 10:52 pm

Related News

  • কোরিয়ায় তেলাপোকা মারতে গিয়ে অ্যাপার্টমেন্টে আগুন দিলেন তরুণী, জানালা দিয়ে লাফিয়ে প্রতিবেশীর মৃত্যু
  • তীব্র গরমে ২০২৪ সালে বাংলাদেশের ক্ষতি ১.৭৮ বিলিয়ন ডলার: বিশ্বব্যাংকের প্রতিবেদন
  • দিনে মাত্র সাত হাজার ধাপ হেঁটেই স্বাস্থ্যঝুঁকি কমানো সম্ভব: গবেষণা
  • রেড মিট কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?
  • মদের বোতলে ক্যান্সার সতর্কতামূলক লেবেল সংযোজন করার সুপারিশ মার্কিন শীর্ষ চিকিৎসকদের

তেলাপোকা পিষে ফেলার স্বাস্থ্যঝুঁকি কী?

বিজ্ঞান সতর্কবার্তা দিচ্ছে তেলাপোকা পা পিষে ফেলা মানুষের শরীরে ক্ষতিকারক পার্শ্বপ্রতিক্রিয়ার উদ্রেক করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) বলছে পিষে ফেলার পর তেলাপোকা থেকে বেড়িয়ে আসা অন্ত্রগুলো পরিবেশে কিছু ক্ষতিকারক ব্যাক্টেরিয়া ছড়িয়ে দিতে পারে।
টিবিএস ডেস্ক
22 October, 2022, 04:05 pm
Last modified: 22 October, 2022, 10:52 pm

বাড়িতে তেলাপোকা দেখার সাথে সাথে কী করেন? নিশ্চয় পায়ের তলায় পিষে মেরে ফেলতে উদ্যত হন। সাধারণত আমরা এটাই করে থাকি। কিন্তু জানেন কি এটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে?

বিজ্ঞান সতর্কবার্তা দিচ্ছে তেলাপোকা পা পিষে ফেলা মানুষের শরীরে ক্ষতিকারক পার্শ্বপ্রতিক্রিয়ার উদ্রেক করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) বলছে পিষে ফেলার পর তেলাপোকা থেকে বেড়িয়ে আসা অন্ত্রগুলো পরিবেশে কিছু ক্ষতিকারক ব্যাক্টেরিয়া ছড়িয়ে দিতে পারে।

এই ব্যাক্টেরিয়াগুলো নিঃশ্বাসের সাথে দেহে চলে গেলে অ্যাজমা ও অ্যালার্জির সমস্যা সৃষ্টি করতে পারে। তাই পিষে ফেলা তেলাপোকার আশেপাশে থাকলে শ্বাস-প্রশ্বাসে সতর্ক হোন।

রোগ বহন করতে পারে তেলাপোকা

ডব্লিওএইচও সহ অন্যান্য সংস্থাগুলো তেলাপোকা বহন করতে পারে এমন রোগ সম্পর্কে বিশেষ গুরুত্বারোপ করেছে।

স্যালমোনেলা এবং অন্যান্য জীবাণু

তেলাপোকা পিষে গেলে মানুষের দেহে স্যালমোনেলা, স্ট্রেপটোকোচি এবং স্ট্যাফিলোকোচির মতো ব্যাক্টেরিয়া জীবাণু সংক্রমণ করতে পারে। এই ব্যাক্টেরিয়াগুলো অন্ত্রে বাস করে ডায়েরিয়া, কলেরা, টাইফয়েড এবং আমাশয়সহ নানা রোগ সৃষ্টি করতে পারে।

কেবল একটা তাজা ক্ষত!

তেলাপোকা পা পিষে ফেলার পর আমরা অনেকেই ভাবি, 'যাক, বাঁচা গেল!' কিন্তু তা সত্যি নয়, সমস্যা এখনো রয়ে গেছে। কারণ তেলাপোকা তাজা ক্ষত নিয়েও জীবিত থাকতে পারে।

মৃত তেলাপোকাকে কী করতে হবে?

তেলাপোকা মেরে ফেলার পরে করণীয় কী? সেখানেই ফেলে রাখবেন নাকি পরে ন্যাপকিন পেপারে মুড়িয়ে ময়লার ঝুড়িতে ফেলবেন?

মনে রাখবেন তেলাপোকা খুব সতর্ক এবং সহনশীল প্রাণী। তারা মৃত ভান করে থাকতে পারে। এরপর বিপদ কেটে গেলে তারা হুটহাট লুকিয়ে পড়ে। এমনকি পিষে ফেলার পরো ভাঙা শরীর নিয়ে তাদের গোপন স্থানে চলে যেতে পারে।

আকার ছোট দেখে এসব পোকামাকড়ের ক্ষমতা কম মনে করবেননা। পতঙ্গবিজ্ঞানীদের মতে, তেলাপোকা গড়ে নিজের ওজনের ৯০০ গুণ পর্যন্ত ভারী জিনিস উত্তোলন করতে পারে।

আবার মৃত তেলাপোকাকে নড়তে চড়তে দেখলে ভয় পাবেননা যেন। কারণ তারা কিন্তু জম্বি তেলাপোকা নয়!

পতঙ্গবিদ এবং কীট নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ রায়ান স্মিথ স্প্যালিশ পত্রিকা এবিসিকে বলেন, তেলাপোকার অভিযোজনক্ষমতা 'অনেক বেশি' এবং তাদের বেঁচে থাকার প্রবৃত্তি অনেক প্রাণীর চেয়ে বেশি।

তেলাপোকার শরীর খুব নমনীয় হয়। যার ফলে দেহের শক্তি পায়ে সঞ্চালন করে বিপজ্জনক পরিস্থিতি থেকে পালাতে দক্ষ এই ছয়পায়ীরা।

সবকিছু বিবেচনা করে তেলাপোকা দেখামাত্র আমাদের মাথায় পা পিষে মারার ধারণা আসলেও, এটি উচিত নয়।

তেলাপোকা খাদ্য ছাড়া অনেক মাস ধরে বেঁচে থাকতে পারে। জখম হয়েও ব্যক্টেরিয়া ছড়াতে পারে। কে জানে হয়তো আপনার রান্নাঘরে থাকা তেলাপোকার কোনো ব্যাক্টেরিয়া আপনার মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে।

তাহলে আমাদের সবচেয়ে উত্তম করণীয় কী? সমাধান হতে পারে ফিউমিগেশন ধোঁয়া)। বাড়ির যেখানেই তেলাপোকা দেখবেন, ফিউমিগেশন পদ্ধতি প্রয়োগ করবেন। এতে করে তেলাপোকা কার্যকরীভাবে মারা যাবে। তবে এক্ষেত্রে অবশ্যই ঘরের দরজা জানালা বন্ধ করে নিতে হবে। 

  • সূত্র: এমএসএন

Related Topics

অফবিট / টপ নিউজ

তেলাপোকা / স্বাস্থ্যঝুঁকি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
  • ছবি: রয়টার্স
    ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে
  • ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
    ‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

Related News

  • কোরিয়ায় তেলাপোকা মারতে গিয়ে অ্যাপার্টমেন্টে আগুন দিলেন তরুণী, জানালা দিয়ে লাফিয়ে প্রতিবেশীর মৃত্যু
  • তীব্র গরমে ২০২৪ সালে বাংলাদেশের ক্ষতি ১.৭৮ বিলিয়ন ডলার: বিশ্বব্যাংকের প্রতিবেদন
  • দিনে মাত্র সাত হাজার ধাপ হেঁটেই স্বাস্থ্যঝুঁকি কমানো সম্ভব: গবেষণা
  • রেড মিট কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?
  • মদের বোতলে ক্যান্সার সতর্কতামূলক লেবেল সংযোজন করার সুপারিশ মার্কিন শীর্ষ চিকিৎসকদের

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

3
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

4
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে

6
ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
আন্তর্জাতিক

‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net