Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
বখতিয়ারী সম্প্রদায়: শত প্রতিকূলতাতেও যাযাবর জীবনকেই সঙ্গী করেছেন যারা!

ফিচার

এনায়েত আসাদী ও ভিকি হ্যালেট, এনপিআর
10 October, 2022, 07:50 pm
Last modified: 10 October, 2022, 08:21 pm

Related News

  • বিদ্যুৎ অবকাঠামোতে হামলা স্থগিতের ঘোষণার পরদিনই ইরানের গ্যাস স্থাপনা ও পাইপলাইনে হামলা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের
  • ইসরায়েলজুড়ে ইরানের তীব্র ক্ষেপণাস্ত্র হামলা, আহত একাধিক, ব্যাপক ক্ষয়ক্ষতি
  • ইসরায়েলের আয়রন ডোম ভেদ করছে ইরানের ক্লাস্টার বোমা; বাড়ছে হতাহত ও ক্ষয়ক্ষতি
  • আলোচনার দাবি অস্বীকার ইরানের, সরবরাহ-উদ্বেগে কমেও ফের কিছুটা বাড়ল তেলের দাম
  • ইরানের ক্ষেপণাস্ত্র কি ইউরোপে পৌঁছতে পারে?

বখতিয়ারী সম্প্রদায়: শত প্রতিকূলতাতেও যাযাবর জীবনকেই সঙ্গী করেছেন যারা!

একটিমাত্র নামে নিজের পরিচয় দিয়ে বখতিয়ারী রোস্তম বলেন, "আমার বয়স এখন ৪০ বছর। আমি এই জীবনযাপনেই অভ্যস্ত, অন্য কোনোভাবে আমি বেঁচে থাকতে পারবো না। পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ানো, পশু চরানো আর ছাগলের ঘণ্টির শব্দই আমার কাছে আনন্দের। ছেলেবেলা থেকেই আমি এসব কাজ করে আসছি এবং আমার সন্তানদেরও আমি এগুলো (জীবনধারণের পন্থা) শেখাবো।"
এনায়েত আসাদী ও ভিকি হ্যালেট, এনপিআর
10 October, 2022, 07:50 pm
Last modified: 10 October, 2022, 08:21 pm
বিয়েতে স্বামীর কাছ থেকে উপহার হিসেবে পাওয়া বন্দুক হাতে দাঁড়িয়ে আছেন ফাতিমা (৩৫)। ইরানের বখতিয়ারী সম্প্রদায়ের অনেকের কাছেই রয়েছে এমন একাধিক অস্ত্র-হাতিয়ার। আত্মরক্ষা ও নিজেদের গবাদি পশুকে চোর ও বন্যপ্রাণীর হাত থেকে বাঁচাতে এসব অস্ত্র ব্যবহার করেন তারা। ফাতিমা নিজেও বন্দুক চালানো ও ঘোড়ায় চড়ায় পারদর্শী। ছবি: এনায়েত আসাদী/এনপিআর

ইরানের জাগরোস পাহাড়ে বসতি স্থাপনকারী বখতিয়ারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আদি নিবাস ঠিক কোথায় ছিল তা আজও কেউ জানে না। কিন্তু বিগত কয়েক হাজার বছর ধরে ইরানের পশ্চিম ও দক্ষিণপশ্চিমাঞ্চলের এই বিস্তীর্ণ ভূমিতেই তাদের শেকড় প্রোথিত রয়েছে... ঠিক যেমনটা রয়েছে দেশীয় ওক গাছের, যেগুলো তাদের টিকে থাকার একটি প্রধান উৎস। আধুনিক সভ্যতার ডামাডোলের মুখে আজও নিজেদের হাজার বছর পুরনো প্রথা ও রীতিনীতি আঁকড়ে ধরে বেঁচে আছে এই যাযাবর সম্প্রদায়।    

গ্রীষ্মকাল ও বসন্তকালটা জাগরোস পাহাড়ে কাটায় ১৪ বছর বয়সী ফেরেশতের (ছবিতে) পরিবার। বছরজুড়ে মাইলের পর মাইল রুক্ষ পথে, চারণভূমি থেকে চারণভূমিতে ভ্রমণ করতে থাকে ফেরেশতে। এছাড়াও রয়েছে গ্রীষ্মকালীন ডেরা থেকে শীতকালীন ডেরায় পৌছানোর জন্য ১০ ঘণ্টার যাত্রা। যাযাবর জীবন মন্দ লাগে না ফেরেশতের, কারণ সে বুঝে গেছে যে এই পরিস্থিতি মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তার। ছবি: এনায়েত আসাদী/এনপিআর

প্রায় এক শতাব্দী আগে এ অঞ্চলে নগরায়ণের ছোঁয়া লাগতে শুরু করে এবং বিগত বছরগুলোতে অধিকাংশ বখতিয়ারী পরিবার এর সাথে মানিয়েও নিয়েছে। অনেকেই ইরানের অভিজাতদের মধ্যে প্রবেশ করে শিক্ষাবিদ, অভিনেতা, রাষ্ট্রদূত ও ক্রীড়াবিদ হয়ে উঠেছে। এমনকি ইরানের জাতীয় ফুটবল লিগেও রয়েছেন একজন বখতিয়ারি বংশোদ্ভূত খেলোয়াড়- গ্রিন বে প্যাকারস'র ডেভিড বখতিয়ারী। 

(ডান থেকে) বার্লি ক্ষেতে কাজ করছেন মার্জিয়া (২২), গোলগোল (২৫) ও সঙ্গী জান (৬০)। শীতকালে তারা এগুলো গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করেন। ঐ সময় আট মাসের গর্ভবতী মার্জিয়া এই ছবির আলোকচিত্রীকে জানিয়েছিলেন, গর্ভাবস্থায় তিনি খানিকটা বমি বমি অনুভব করেন; কিন্তু স্বামী শহরে কাজ করতে গেলে তাকে ওই অবস্থায়ও ক্ষেতে কাজ করতে হয়েছে। ছবি: এনায়েত আসাদী/এনপিআর

কিন্তু তারপরেও কিছু বখতিয়ারী গোষ্ঠী রয়েই গেছে যারা এখনো পশুপালন ও বার্লি উৎপাদনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে এবং প্রতি মৌসুমে বিভিন্ন চারণভূমিতে ঘুরে বেড়ায়। আর এ কাজগুলো প্রজন্ম থেকে প্রজন্ম ধরে করে আসছেন তারা, বলেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর আরব অ্যান্ড ইসলামিক স্টাডিজের আল সালেহ। তিনি বলেন, "তারা (বখতিয়ারীদের) এখনো নিজেদের সেসব পুরনো অভ্যাস, পোশাক-পরিচ্ছদ এবং জীবনধারা বজায় রেখেছে। তারা যদি এভাবে জীবনযাপন না করে তাহলে হয়তো তাদের আর অস্তিত্বই থাকবে না। যারা এখনো ওই অঞ্চলে টিকে আছেন... যদিও সংখ্যাটা দিন দিন হ্রাস পাচ্ছে... তারা নিজস্ব পরিচয় বজায় রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।"

পাহাড়ের ঢালে নিজের বাড়ির কাছে দাঁড়িয়ে আছেন জামিলা (৫০)।

একটিমাত্র নামে নিজের পরিচয় দিয়ে বখতিয়ারী রোস্তম বলেন, "আমার বয়স এখন ৪০ বছর। আমি এই জীবনযাপনেই অভ্যস্ত, অন্য কোনোভাবে আমি বেঁচে থাকতে পারবো না। পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ানো, পশু চরানো আর ছাগলের ঘণ্টির শব্দই আমার কাছে আনন্দের। ছেলেবেলা থেকেই আমি এসব কাজ করে আসছি এবং আমার সন্তানদেরও আমি এগুলো (জীবনধারণের পন্থা) শেখাবো।"

রোস্তম (৪০) ও ফারজানা (৩৭)। ২০২১ সালের জুনে এই ছবি তোলার সময় ফারজানা সাত মাসের গর্ভবতী ছিলেন এবং তাদের ষষ্ঠ সন্তানের আগমনের অপেক্ষা করছিলেন। এই বখতিয়ারি দম্পতির ৯৫টি ছাগল আছে। বন্যপ্রাণীদের হাত থেকে সেগুলোকে সুরক্ষিত রাখতে বাইনোকুলার দিয়ে ছাগলদের উপর নজর রাখেন তারা। ছবি: এনায়েত আসাদী/এনপিআর

বখতিয়ারী সম্প্রদায়ে নারীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা রীতিনীতিগুলো মেনে চলেন এবং পরিবারকে একত্রিত রাখতে সাহায্য করেন। সালেহ বলেন, "তাদের কঠোর জীবনযাপন পদ্ধতির কারণেই নারীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে জড়িত থাকতে হয়। এ সম্প্রদায়ের নারীরা লড়াইয়ে অংশগ্রহণ এবং শারীরিক পরিশ্রম করার পাশাপাশি মা ও স্ত্রীর ভূমিকাও পালন করেন। এখানে নারীদেরকে অনেক শক্তিশালী হতে হয়।" আর এ গল্প বানোয়াট কিছু মোটেও নয়, বখতিয়ারীদের পুরো ইতিহাসজুড়ে এ ধরনের ক্ষমতাবান নারী চরিত্র রয়েছে। উদাহরণস্বরূপ, বিপ্লবী সামরিক কমান্ডার, সরদার বিবি মরিয়ম বখতিয়ারীর কথা উল্লেখ করা যায়, যিনি ১৯০৯ সালে আদিবাসী সম্প্রদায়গুলোকে তেহরান দখল করতে সাহায্য করেছিলেন।

ওক কাঠের আগুনে ছাগলের দুধ জ্বাল দিচ্ছেন জনৈক বখতিয়ারি নারী। তারা ছাগলের দুধ থেকে দই, মাখন ও পনির তৈরি করেন। জাগরোস পাহাড়ের পাদদেশে একটি গ্রামে রুটি তৈরি করছেন আরেকজন বখতিয়ারি নারী (ডানে)।

'বখতিয়ারী' নামের অর্থ 'সৌভাগ্য বয়ে আনেন যিনি' হলেও, সম্প্রদায়ের নারীদের বর্তমান অবস্থা তা তুলে ধরছে না। বরং প্রায়ই তাদেরকে বাল্যবিবাহ, গৃহ-সহিংসতা ও দারিদ্র্যের নির্মম কশাঘাতে জর্জরিত হতে হচ্ছে।

গাছের গায়ে এই হৃদয়াকৃতির চিহ্নটি খোদাই করা হয়নি, বরং ময়দার ট্রাক গাছের সাথে ধাক্কা খাওয়ার পর এই চিহ্ন তৈরি হয়। গাছের সামনে দাঁড়িয়ে থাকা বখতিয়ারি মেয়েটির প্রিয় গাছ এটি! ছবি: এনায়েত আসাদী/এনপিআর

আর তাদের দৈনন্দিন জীবনও সুখে কাটছে না। যাযাবর সম্প্রদায়গুলোর অধিকাংশই আধুনিক চিকিৎসা ও শিক্ষার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। শুষ্ক বাতাস ও ধুলাবালি এবং গবাদি পশুর জন্য পানির অভাবে তারা প্রতি মৌসুমে সমতল থেকে পাহাড়ে চলে আসতে এবং দীর্ঘ পথ ভ্রমণ করতে বাধ্য হন। প্রচন্ড দাবদাহ ও খরার ফলে সৃষ্ট দাবানল তাদের চারণভূমি পুড়িয়ে ফেলে।

একসঙ্গে আনন্দ করছে কয়েকজন বখতিয়ারি শিশু। এদের একজনের মুখে সিংহের মুখোশ, যেটি তার বাবা-মা তাকে শহরে ভ্রমণের সময় কিনে দিয়েছেন। বখতিয়ারি শিশুরা সাধারণত জুনিয়র স্কুল পর্যন্ত পড়ালেখা করলেও হাইস্কুল পর্যন্ত যেতে পারে না। ছবি: এনায়েত আসাদী/এনপিআর

(ছবি কৃতিত্ব: এনায়াত আসাদী। তিনি ইরানের একজন ফটোসাংবাদিক। ২০২০ সালে 'হার্ড ল্যান্ড' নামক একটি প্রকল্পের আওতায় তিনি ইরানের বখতিয়ারি সম্প্রদায় নিয়ে কাজ করতে শুরু করেন। সেখানকার যাযাবর গোষ্ঠীগুলোর সাথে তিনি ২০২০ সালে এক মাস এবং ২০২১ সালের বসন্ত ও গ্রীষ্মে মোট তিন মাস বসবাস করেন। তার উদ্দেশ্য ছিল, বখতিয়ারিদের জীবনধারা, সংস্কৃতি ও তাদের সংগ্রামের চিত্র তুলে ধরা।

ভিকি হ্যালেট একজন ফ্রিল্যান্স লেখক যিনি এনপিআর-এ নিয়মিত লেখালেখি করে থাকেন।) 

Related Topics

টপ নিউজ

বখতিয়ারী সম্প্রদায় / ইরান / যাযাবর সম্প্রদায় / ক্ষুদ্র নৃগোষ্ঠী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • বিদ্যুৎ অবকাঠামোতে হামলা স্থগিতের ঘোষণার পরদিনই ইরানের গ্যাস স্থাপনা ও পাইপলাইনে হামলা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের
  • ইসরায়েলজুড়ে ইরানের তীব্র ক্ষেপণাস্ত্র হামলা, আহত একাধিক, ব্যাপক ক্ষয়ক্ষতি
  • ইসরায়েলের আয়রন ডোম ভেদ করছে ইরানের ক্লাস্টার বোমা; বাড়ছে হতাহত ও ক্ষয়ক্ষতি
  • আলোচনার দাবি অস্বীকার ইরানের, সরবরাহ-উদ্বেগে কমেও ফের কিছুটা বাড়ল তেলের দাম
  • ইরানের ক্ষেপণাস্ত্র কি ইউরোপে পৌঁছতে পারে?

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net