Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল ত্বক পাওয়ার ৫ উপায়   

ফিচার

টিবিএস ডেস্ক
29 September, 2021, 11:20 am
Last modified: 29 September, 2021, 11:26 am

Related News

  • ফিলারের দিন শেষ, রূপচর্চায় অনেকের ভরসা এবার মাছের শুক্রাণু থেকে তৈরি ইনজেকশনে
  • ঘুমালেই মুখের ওপর হেঁটে বেড়ায় যেসব খুদে পোকা
  • মুখে ব্যবহারের নতুন সিরাম আনল গ্লো অ্যান্ড লাভলী, দেবে ‘৪ গুণ বেশি উজ্জ্বলতা’
  • চিনি বর্জন করুন, কয়েকদিনের মধ্যেই পরিবর্তন বুঝতে পারবেন
  • গরম পানি দিয়ে গোসল চুল ও ত্বকের জন্য কি ক্ষতিকর হতে পারে?

সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল ত্বক পাওয়ার ৫ উপায়   

হ্যাপি স্কিন বা সুন্দর ত্বক একদিনে তৈরি হয় না। ভালো অভ্যাস এবং নিয়মিত ত্বকের যত্ন- এই দুটির সমন্বয় করতে পারলে, তবেই আপনার ত্বক হেসে উঠবে!
টিবিএস ডেস্ক
29 September, 2021, 11:20 am
Last modified: 29 September, 2021, 11:26 am
ছবি-সংগৃহীত

সুন্দর, স্বাস্থ্যোজ্জ্বল ও কোমল ত্বক পাওয়ার ইচ্ছা কার না থাকে? মানুষ মাত্রই 'সুন্দরের পূজারী', তাই নিজেকে সুন্দর করে তোলার জন্য আমাদের নানা চেষ্টা চলতেই থাকে। একেকজনের ত্বকের ধরনের উপর ভিত্তি করে কী করা উচিত, আর কীইবা উচিত নয়- তা নিয়েও রয়েছে হাজারটা নিয়ম। কিন্তু তা সত্ত্বেও, স্বাস্থ্যোজ্জ্বল ত্বক পেতে কিছু প্রধান রুটিনের কিন্তু কোনো পরিবর্তন হয় না।

আপনাকে অবশ্যই বুঝতে হবে, হ্যাপি স্কিন বা সুন্দর ত্বক একদিনে তৈরি হয় না। ভালো অভ্যাস এবং নিয়মিত ত্বকের যত্ন- এই দুটির সমন্বয় করতে পারলে, তবেই আপনার ত্বক হেসে উঠবে!

তাহলে চলুন জেনে নেওয়া যাক সুন্দর, কোমল ত্বক পাওয়ার খুব সহজ কয়েকটি উপায়, যা প্রতিদিনই আপনার মেনে চলা উচিত।  

১। ত্বক পরিষ্কার রাখা ও ময়েশ্চারাইজ করা

স্বাস্থ্যোজ্জ্বল ত্বক পাওয়ার একেবারে প্রথম ধাপটিই হলো, ত্বক পরিষ্কার রাখা এবং ময়েশ্চারাইজ করা। ত্বকের ধরন অনুযায়ী মৃদু একটি ফেসওয়াশ দিয়ে নিয়মিত মুখ ধুতে হবে। ময়েশ্চারাইজিং বডি সোপ ব্যবহার করলে আপনার ত্বক নরম ও সতেজ থাকবে।

২। ব্যালেন্সড ডায়েট

আপনার দৈনন্দিন খাওয়াদাওয়ায় যদি ভারসাম্য বজায় থাকে, তাহলে এর প্রভাব ত্বকের উপরেও পড়ে। আমরা যেসব খাবার খাই, তা শরীরের সার্বিক কার্যক্রমকে সচল রাখে। আমাদের ডায়েটের উপরেই ত্বকের অবস্থা নির্ভর করে। খাবার থেকে প্রাপ্ত পুষ্টি, ভিটামিন, খনিজ ও প্রোটিন কোলাজেন এবং কোষের মেমব্রেন উৎপাদনে সাহায্য করে; আমাদের ত্বককে সূর্যের অতিবেগুনি রশ্মির মতো ক্ষতিকর দিকগুলো থেকে রক্ষা করে।

৩। মন খুলে হাসা   

আমরা অনেকেই হয়তো হাসির সময় মুখের কুঁচকানো ভাব কিংবা স্মাইল লাইনকে অপছন্দ করি। কিন্তু আপনি কি জানেন, হাসির সময় আমাদের দেহে আরও ভালোভাবে রক্ত চলাচল করে, ত্বক আরও অক্সিজেন এবং পুষ্টি পায়। এর ফলে আমাদের ত্বকের রঙ আরও উজ্জ্বল হয়ে ওঠে, দুশ্চিন্তা দূর হয়ে গিয়ে চেহারা আরও সুন্দর ও সুখী দেখায়।

৪। পর্যাপ্ত পানি পান  

আমাদের শরীরের সত্তর ভাগই পানি, এই তথ্য প্রায় সবারই জানা। পর্যাপ্ত পরিমাণ পানি পান করলে ত্বক স্বাস্থ্যবান ও হাইড্রেটেড থাকে। যথেষ্ট পানি পান করার অভ্যাস গড়ে তুললে, পানি আমাদের দেহ থেকে দূষিত পদার্থগুলো সরিয়ে দেয়। এটি ব্রণ হওয়া প্রতিরোধ করে এবং ত্বকের নমনীয়তা বজায় রাখে। পানির উপকারিতা এত বেশি হওয়ার কারণেই তো আমরা বলি 'পানির অপর নাম জীবন'!

৫। অঙ্গসঞ্চালন করা

ত্বক পরিষ্কার রাখা ও পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি, শরীরের পর্যাপ্ত নড়াচড়া করারও প্রয়োজন আছে। যখন আমরা হাঁটাচলা করি বা কোনো কাজ করি, আমাদের ক্যালরি ক্ষয় হয় এবং শরীরে এনডোরফিনস নামক কেমিক্যাল উৎপন্ন হয়। এই এনডোরফিনস মস্তিষ্কের সাথে মিথস্ক্রিয়া করে এবং আমাদের মধ্যে ইতিবাচক অনুভূতি ও আনন্দদায়ক চিন্তা নিয়ে আসে। এই আনন্দের অনুভূতি আমাদের ত্বকের উপরেও প্রভাব ফেলে এবং বাহ্যিকভাবে একজন মানুষের আচরণ আমূল পাল্টে দেয়। সুখী মানুষের চেহারায়ও যে ঝলমলে ভাব থাকবে, সে আর আশ্চর্য কি! 

তাই আপনি যদি স্বাস্থ্যোজ্জ্বল ও কোমল ত্বক পেতে চান, তাহলে অবশ্যই এই মৌলিক বিষয়গুলো দিয়েই শুরু করুন।                    

  • সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

Related Topics

টপ নিউজ

সুন্দর ত্বক / ত্বক / ত্বকের যত্ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
    প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

Related News

  • ফিলারের দিন শেষ, রূপচর্চায় অনেকের ভরসা এবার মাছের শুক্রাণু থেকে তৈরি ইনজেকশনে
  • ঘুমালেই মুখের ওপর হেঁটে বেড়ায় যেসব খুদে পোকা
  • মুখে ব্যবহারের নতুন সিরাম আনল গ্লো অ্যান্ড লাভলী, দেবে ‘৪ গুণ বেশি উজ্জ্বলতা’
  • চিনি বর্জন করুন, কয়েকদিনের মধ্যেই পরিবর্তন বুঝতে পারবেন
  • গরম পানি দিয়ে গোসল চুল ও ত্বকের জন্য কি ক্ষতিকর হতে পারে?

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

3
জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ

4
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

5
ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
আন্তর্জাতিক

প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স

6
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net