Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
শারীরিক উচ্চতা কম হলে কোভিড আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি: গবেষণা

ফিচার

টিবিএস ডেস্ক
07 November, 2020, 08:00 pm
Last modified: 07 November, 2020, 08:03 pm

Related News

  • গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
  • দুর্নীতি, অতিমূল্যায়িত মেগাপ্রকল্প বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ঋণঝুঁকি বাড়াচ্ছে: গবেষণা
  • শিশুদের দৈনন্দিন কাজ শেখানোর ক্ষেত্রে অভিভাবকেরা যে ভুল করে থাকেন
  • ২৫ বছর বয়সেই আমাদের মস্তিষ্ক পুরোপুরি ‘পরিণত’ হয়ে যায়—এমন ধারণা ভুল, বলছে নতুন গবেষণা
  • কৃত্রিম রক্ত তৈরিতে বিজ্ঞানীদের অগ্রগতি কতদূর?

শারীরিক উচ্চতা কম হলে কোভিড আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি: গবেষণা

গবেষকরা জানান, কিশোর-কিশোরী ও কম উচ্চতার প্রাপ্তবয়স্কদের দুই মিটারের বেশি সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করা উচিত। হাঁচি-কাশির ড্রপলেটের নিম্নমুখী গতির কারণে শিশুরা তুলনামূলক বেশি ঝুঁকিতে থাকে।
টিবিএস ডেস্ক
07 November, 2020, 08:00 pm
Last modified: 07 November, 2020, 08:03 pm

কম শারীরিক উচ্চতার মানুষের ক্ষেত্রবিশেষে কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি বলে জানিয়েছে সাম্প্রতিক একটি গবেষণা।

ভাইরাসটিতে আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির পর ড্রপলেটের গতিপথ পর্যবেক্ষণ করেন সিঙ্গাপুরের একদল গবেষক। হাঁচি-কাশি দেওয়ার পরই ড্রপলেট ও ভাইরাস পার্টিকেল বাতাসে ভাসতে ভাসতে ধীরে ধীরে নিম্নমুখী হয়ে মাটিতে পড়ে। ড্রপলেটের এই নিম্নমুখী গতির কারণে কম উচ্চতার ব্যক্তিদের বাতাসে ভেসে আসা ড্রপলেটের মাধ্যমে কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি বলে জানিয়েছেন গবেষকরা।

শিশু, কিশোর ও কম উচ্চতার সকলকে দুই মিটারের বেশি সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেন তারা।

যদিও গবেষণাটি অ্যানিমেশন ব্যবহার করে করা হয়েছে, তাই এতে বাস্তব অবস্থার চিত্র পুরোপুরি ফুটে ওঠেনি। শিশুরা তুলনামূলক বেশি ঝুঁকিতে থাকবে বলেও জানান গবেষকরা। তবে ইতোপূর্বে আরও কিছু গবেষণায় দেখা গেছে, শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রাপ্তবয়স্কদের চেয়ে তুলনামূলক কম।

বিশেষজ্ঞদের মতে, ভাইরাসটি মানবকোষে প্রবেশের জন্য যে রিসেপ্টরের প্রয়োজন হয়, শিশুদের দেহে তা কম থাকায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কিছুটা কম।

সিঙ্গাপুরের অ্যাজেন্সি অব সায়েন্স, টেকনোলজি অ্যান্ড রিসার্চের ফিজিক্স অব ফ্লুইড জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়।

গবেষকরা জানান, কিশোর-কিশোরী ও কম উচ্চতার প্রাপ্তবয়স্কদের দুই মিটারের বেশি সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করা উচিত। হাঁচি-কাশির ড্রপলেটের নিম্নমুখী গতির কারণে শিশুরা তুলনামূলক বেশি ঝুঁকিতে থাকে। ড্রপলেট সাধারণত ৫ থেকে ৫০০ মাক্রোনের হয়ে থাকে।

দুজন ব্যক্তি এক ও দুই মিটার দূরত্বে অবস্থানের সময় ড্রপলেটের গতির একটি মডেল বানান গবেষকরা। বড় আকারের ড্রপলেট অভিকর্ষের কারণে দ্রুতই মাটিতে পড়ে যায়, তবে ছোট আকারের ড্রপলেট তুলনামূলক বেশি সময় বাতাসে ভেসে থাকে। এ কারণেই কোনো আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির পর এক মিটারের কম দূরত্বে অবস্থানরত শিশু ও কম উচ্চতার ব্যক্তিদের সংক্রমণের ঝুঁকি বাড়ে।

তবে গবেষণাটির কোনো প্রায়োগিক পরীক্ষা করা হয়নি।

গবেষণাটিতে দেখা যায়, যুক্তরাজ্যের নির্ধারিত সামাজিক দূরত্ব ২মিটারের বেশি দূরেও ভেসে বেড়াতে পারে আক্রান্ত ব্যক্তির ড্রপলেট। গবেষণায় যুক্ত ড. হংইং জানান, ছোট কণা বাতাসে বেশি সময় ভেসে বেড়াতে পারে এবং শ্বাস-প্রশ্বাসের সময় দেহে প্রবেশের ঝুঁকিও বেশি। সেকেন্ড প্রতি ২ মিটার বাতাসের গতিতেই ১০০ ম্যাক্রনের কণাও ৬.৬ মিটার (২১.৬ ফুট) পর্যন্ত ভেসে বেড়াতে পারে।

গবেষণাটি প্রায়োগিক পরীক্ষা নির্ভর না হওয়ায় এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে। বাতাসের নির্দিষ্ট গতি, আর্দ্রতা ও তাপমাত্রায় করোনাভাইরাস পার্টিকেলের গতিবিধি পরিমাপ করা হয়েছে প্রায়োগিক পরীক্ষা ছাড়া, এর ওপর ভিত্তি করেই মডেলটি বানানো হয়েছে।

তবে ইতোপূর্বের অনেক গবেষণায় জানা যায়, ড্রপলেট বাতাসে নির্ধারিত সামাজিক দূরত্বে বেশি ভেসে বেড়াতে পারে। ফিজিক্স অব ফ্লুইড জার্নালে প্রকাশিত আরেকটি গবেষণা বলছে, ১৮ ফুট দূরত্ব পর্যন্ত বাতাসে ভেসে বেড়াতে পারে ড্রপলেট।

সূত্র: ডেইলি মেইল 
 
Related Topics

টপ নিউজ

করোনা সংক্রমণ ঝুঁকি / শারীরিক গঠন / গবেষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
    টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
  • দুর্নীতি, অতিমূল্যায়িত মেগাপ্রকল্প বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ঋণঝুঁকি বাড়াচ্ছে: গবেষণা
  • শিশুদের দৈনন্দিন কাজ শেখানোর ক্ষেত্রে অভিভাবকেরা যে ভুল করে থাকেন
  • ২৫ বছর বয়সেই আমাদের মস্তিষ্ক পুরোপুরি ‘পরিণত’ হয়ে যায়—এমন ধারণা ভুল, বলছে নতুন গবেষণা
  • কৃত্রিম রক্ত তৈরিতে বিজ্ঞানীদের অগ্রগতি কতদূর?

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন

5
টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
বাংলাদেশ

টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net