Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
মাছ নয়, যেন লোমশ দৈত্য!

ফিচার

টিবিএস ডেস্ক
12 November, 2020, 05:15 pm
Last modified: 12 November, 2020, 05:25 pm

Related News

  • ঢাকার লেকের মাছে ও পানিতে আশঙ্কাজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক: স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
  • মাছ কাটা যাদের পেশা
  • কালীগঞ্জে ২৬০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা: জামাই-শ্বশুরের বড় মাছ কেনার ‘মর্যাদার লড়াই’!
  • ধোপাদিঘির মাছ মারা গেল কীভাবে?
  • মেঘনাপাড়ে ‘বিদায় উৎসব’; নৌকায় রঙ-বেরঙের সাজ, ঘরে ফেরার আনন্দে জেলেরা

মাছ নয়, যেন লোমশ দৈত্য!

একেকটি ফ্রগফিশ আকারে গড়ে ৪ ইঞ্চির মতো লম্বা হলেও একদমই সাঁতার জানে না! বরং সমুদ্রতলে কোনো খাবারের সন্ধান পেলে বিড়ালের মতো হামাগুড়ি দিয়ে এগোয়।
টিবিএস ডেস্ক
12 November, 2020, 05:15 pm
Last modified: 12 November, 2020, 05:25 pm

সমুদ্রতলে প্রবালগুচ্ছের ওপর আপনমনে খেলা করছিল একটা মাছ। আচমকাই প্রবালের ভেতর থেকে লোমে ভরা এক অদ্ভুত প্রাণী ভেসে ওঠল! আর মাছটাকে মুহূর্তে ফেলল গিলে, যেন কোনো মজার খাবার পেয়েছে সে!

এই অদ্ভুত প্রাণী পৌরাণিক কোনো সামুদ্রিক দৈত্য নয়; বরং একটি হেয়ারি বা লোমশ ফ্রগফিশ। কোনো ঘোষণা ছাড়াই ছোট মাছের ওপর এমন হুটহাট আক্রমণ করে এ মাছ।

শৈবাল ও প্রবালের ভিড়ে এমন ছদ্মবেশ নিয়ে পড়ে থাকে ওরা

পরিচয় সন্ধান

ফ্রগফিশ হলো কাঁটায় ঢাকা এক বিশেষ প্রজাতির লোমশ মাছ। এইসব কাঁটায় ছড়িয়ে থাকে লোম; আর তাতে প্রবাল ও সামুদ্রিক শৈবালের ভিড়ে নিজেদের খুব দারুণভাবে লুকিয়ে রাখতে পারে ওরা।

পৃথিবীর নানা প্রান্তের সমুদ্রে, উষ্ণ পানিতেই মূলত পাওয়া যায় ওদের। পরিবেশ ও পরিস্থিতি বিবেচনায় নিয়ে ওরা নিজেদের রঙ পাল্টাতেও বেশ ওস্তাদ!

নিজেদের লুকিয়ে ফেলার কৌশল জানায় খুব সহজে শিকার করার পাশাপাশি সমুদ্রের অন্যান্য শিকারি প্রাণী থেকে নিজেদের বাঁচাতেও পারদর্শী ওরা। একেকটি ফ্রগফিশ আকারে গড়ে ৪ ইঞ্চির মতো লম্বা হলেও একদমই সাঁতার জানে না! বরং সমুদ্রতলে কোনো খাবারের সন্ধান পেলে বিড়ালের মতো হামাগুড়ি দিয়ে এগোয়।

ক্ষুধা পেলে আচমকাই হামলে পড়ে ছোট মাছের ওপর

খাবারের সন্ধান

ক্ষুধা পেলে লোমশ ফ্রগফিশ খুব একটা বাছবিচার করে না। লোমে ঢাকা খোলস ছেড়ে বেরিয়ে আসে, আর গিলে নেয় সামনে পড়া ছোট মাছ। কখনো কখনো ওরা নিজেরাও যে শিকারে পরিণত হয় না, তা নয়। 

ওদের পিঠে একটি বিশেষ ও লম্বা কাঁটা রয়েছে, এর ফলে লোমশ ফ্রগফিশগুলোকে দেখতে অনেকটা কীটের মতো লাগে। এই বিশেষ কাঁটা ব্যবহার করে পানিতে ঢেউ তুলে ওরা যথেষ্ট দূর থেকেও খাবারকে নিজের মুখের কাছে নিয়ে আসতে পারে। ভাবা যায়!

লোমশ ফ্রগফিশ। ছবি: ন্যাশনাল জিওগ্রাফিক

নামে গোলমাল

নাম হেয়ারি ফ্রগফিশ হলেও ওরা কিন্তু ফ্রগ বা ব্যাঙ নয়; নয় অতটা হেয়ারি বা লোমশও! বরং বেশ উদ্ভট ধরনের মাছ।

  • সূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক

Related Topics

টপ নিউজ

জীব বৈচিত্র্য / ফ্রগফিশ / মাছ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

Related News

  • ঢাকার লেকের মাছে ও পানিতে আশঙ্কাজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক: স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
  • মাছ কাটা যাদের পেশা
  • কালীগঞ্জে ২৬০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা: জামাই-শ্বশুরের বড় মাছ কেনার ‘মর্যাদার লড়াই’!
  • ধোপাদিঘির মাছ মারা গেল কীভাবে?
  • মেঘনাপাড়ে ‘বিদায় উৎসব’; নৌকায় রঙ-বেরঙের সাজ, ঘরে ফেরার আনন্দে জেলেরা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

6
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net