Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
বতসোয়ানায় রহস্যজনক কারণে মারা যাচ্ছে শত শত হাতি

ফিচার

টিবিএস ডেস্ক
04 July, 2020, 09:35 am
Last modified: 04 July, 2020, 10:45 am

Related News

  • রাঙামাটিতে গভীর রাতে মাটি চাপা দেওয়া হাতির মাংস চুরির চেষ্টা
  • রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • রাঙামাটির লংগদুতে বয়স্ক পুরুষ বন্যহাতির মৃত্যু, সঙ্গীর পাশে ঠায় দাঁড়িয়ে স্ত্রী হাতি
  • পাহাড় থেকে পড়ে নয়, পাথরের আঘাতে মৃত্যু হয় সেই হাতি শাবকের
  • টিলা থেকে পড়ে মারা যাওয়া শাবককে তিন দিন পাহারা দিল হাতি দম্পতি

বতসোয়ানায় রহস্যজনক কারণে মারা যাচ্ছে শত শত হাতি

জিম্বাবুয়েতে যেমন হাতিদের সায়ানাইড বিষ প্রয়োগে হত্যা করে শিকারীরা, এখানে তেমন কোন প্রমাণ পাওয়া যায়নি বলে জানা গেছে। তবে কি কোন রোগ বা জীবাণুর আক্রমণে মারা যাচ্ছে হাতিরা? 
টিবিএস ডেস্ক
04 July, 2020, 09:35 am
Last modified: 04 July, 2020, 10:45 am

দক্ষিণ আফ্রিকার বিস্তীর্ণ মরুভূমি কালাহারি। এই মরুভূমির ঠিক প্রাণকেন্দ্রে অবস্থিত বতসোয়ানা, বুনো হাতির আবাসস্থলের জন্য বিখ্যাত। কিন্তু কোন এক রহস্যজনক কারণে গত দু'মাস ধরে এখানে হাতিরা মারা যাচ্ছে গণহারে। হিসেব করে দেখা গেছে, মে মাস থেকে এপর্যন্ত ৩৫০টি হাতির শব পাওয়া গেছে।

কিছু কিছু মৃত হাতির ক্ষেত্রে দেখা গেল মুখ থুবড়ে পড়ে আছে মাটিতে। অর্থাৎ স্ট্রোক বা হঠাৎ কোন আঘাতে মাটিতে পড়ে গেছে। বেশিরভাগ হাতির মৃতদেহই পাওয়া গেছে ওকাভাঙ্গো ডেল্টার উত্তরাঞ্চলে জলাশয়ের কাছে। এই অঞ্চলের হাতিদের জন্য সুরক্ষিত এলাকা সেটা। 

বিশ্বের বৃহত্তম হাতির (লক্সোডোন্টা আফ্রিকানা) আবাসস্থল বতসোয়ানা। এখানে এই হাতির সংখ্যা ১ লাখ ৩৫ হাজারেরও বেশি। যদিও বিশেষজ্ঞরা বলছেন বিশ্বব্যাপী এই অসাধারণ প্রাণীটি সংখ্যায় হ্রাস পাচ্ছে।

কিন্তু কেন এই হাতিরা মারা যাচ্ছে? মৃত হাতিদের শরীরে কোনপ্রকার আঘাতের চিহ্ন দেখা যায়নি। 

জিম্বাবুয়েতে যেমন হাতিদের সায়ানাইড বিষ প্রয়োগে হত্যা করে শিকারীরা, এখানে তেমন কোন প্রমাণ পাওয়া যায়নি বলে জানা গেছে। কেননা এই মৃত হাতিদের মাংস খাওয়ার পর আশেপাশে কোন হায়েনা বা শকুনের মৃতদেহ পাওয়া যায়নি। 

তবে কি কোন রোগ বা জীবাণুর আক্রমণে মারা যাচ্ছে হাতিরা? 

বতসোয়ানায় গত বছর অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাবের ফলে ১০০টিরও বেশি হাতি মারা গিয়েছিল। আবার প্রবল খরার প্রভাবেও মারা গিয়েছিল বেশ কিছু হাতি। তবে এবার এরকম কোন কারণে হাতিরা মারা যাচ্ছে না বলে ধারণা করছেন বোতসোয়ানার সরকার।

Hundreds of elephants dead in mysterious mass die-off https://t.co/v7aoMenwpr pic.twitter.com/mfJCLfZnhO— Guardian news (@guardiannews) July 1, 2020

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, বেশ কিছুদিন ধরেই কয়েকটি হাতিকে একটি বৃত্তে ঘুরতে দেখা গেছে। স্নায়বিক কোন কারণে হাতিরা এমন আচরণ করছে বলে মনে করছেন তারা। 

বতসোয়ানার  বন্যপ্রাণী ও জাতীয় উদ্যান বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক সেরিল তাওলো গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, "আমরা পরীক্ষার জন্য নমুনা পাঠিয়েছি, আশা করছি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ফলাফল এসে পৌঁছাবে।  কোভিড-১৯ এর বিধিনিষেধের কারণে এখন ল্যাব পেতে দেরি হচ্ছে, তাই এতটা সময় লাগবে বলে জানান তিনি। 

বিষয়টি নিয়ে পরীক্ষা-নীরিক্ষা করতে এত দেরি হচ্ছে কেন- এনিয়ে  উদ্বেগ প্রকাশ করেছেন বাস্তুবিদ ও লায়নএইডের পরিচালক পিটার ক্যাট এবং অন্যান্য সংরক্ষণবাদীরা

সম্প্রতি নিজের ব্লগে পিটার লেখেন, 'হাতিদের মৃত্যুর বিষয়টি প্রথম চোখে পরার পর কয়েক মাস পার হয়ে গেছে, অথচ কেন তারা এভাবে মারা যাচ্ছে সেবিষয়ে এখনও পর্যন্ত কোন উত্তর পাওয়া যায়নি।'  

পর্যটনখাত বতসোয়ানার দ্বিতীয় বৃহত্তম শিল্প। এতে এই বন্যপ্রাণীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ তাদের রক্ষায় দেশটির সরকার কোন দ্রুত উদ্যোগ নিচ্ছে না বলে সমালোচনা করেন পিটার।   

কিছুদিন আগে পর্যন্ত হাতিদের অন্যতম নিরাপদ আবাসস্থল ছিল বতসোয়ানা। কিন্তু ২০১৯ সালে দেশটিতে হাতির সংখ্যা কমছে বলে শঙ্কা প্রকাশ করেন পরিবেশবিজ্ঞানীরা। দেশটিতে হাতি শিকারে যে নিষেধাজ্ঞা ছিল, গতবছর তা তুলে দিয়েছে দেশটির সরকার। হাতি জনসংখ্যা কমে যাওয়ার পেছনে এটি একটি কারণ হতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। 

ন্যাশনাল পার্ক রেসকিউয়ের পরিচালক সংরক্ষণ জীববিজ্ঞানী নিয়াল ম্যাকক্যান বিবিসিকে বলেছেন, "খরা ছাড়া আর কোন কারণে হাতিদের এভাবে মারা যাওয়ার বিষয়টি উদ্বেগজনক। যদি কোন রোগে এমনটা হয়ে থাকে তবে তা শুধু হাতিদের জন্যই নয়, মানুষের জন্যও হুমকির কারণ হতে পারে।"

সূত্র: সায়েন্স অ্যালার্ট

Related Topics

টপ নিউজ

বতসোয়ানা / হাতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • রাঙামাটিতে গভীর রাতে মাটি চাপা দেওয়া হাতির মাংস চুরির চেষ্টা
  • রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • রাঙামাটির লংগদুতে বয়স্ক পুরুষ বন্যহাতির মৃত্যু, সঙ্গীর পাশে ঠায় দাঁড়িয়ে স্ত্রী হাতি
  • পাহাড় থেকে পড়ে নয়, পাথরের আঘাতে মৃত্যু হয় সেই হাতি শাবকের
  • টিলা থেকে পড়ে মারা যাওয়া শাবককে তিন দিন পাহারা দিল হাতি দম্পতি

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net