Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
তর্কের সময় আমরা চিৎকার কেন করি?

ফিচার

টিবিএস ডেস্ক 
21 August, 2021, 09:05 pm
Last modified: 21 August, 2021, 09:09 pm

Related News

  • যুক্তরাজ্যে বিমানের ভেতর ‘ট্রাম্পের মৃত্যু হোক’, ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার: ফ্লাইটের জরুরি অবতরণ, গ্রেপ্তার ১
  • ইউক্রেনে সেনা পাঠানো নিয়ে তর্কে জড়ালো ইউরোপীয় দেশগুলো
  • ১.৮ মিলিয়ন ডলার পাওনা, ঘানার পার্লামেন্টের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হলো
  • ১০ সেকেন্ডের এই ভারসাম্য রাখার পরীক্ষায় আপনি উতরাতে পারবেন?
  • শুধু শাকসবজি খেলেই কমবে না হৃদরোগের ঝুঁকি: গবেষণা

তর্কের সময় আমরা চিৎকার কেন করি?

গবেষণা বলছে, আমরা যদি একটু নরমভাবে কথা বলি, তাহলে আমাদের যুক্তি, উপদেশ ও আবেদনগুলো আরও বেশি কার্যকর হবে।
টিবিএস ডেস্ক 
21 August, 2021, 09:05 pm
Last modified: 21 August, 2021, 09:09 pm
অলংকরণ: ডগলাস জোনস/দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

যেকোনো আলোচনা বা বিতর্কে কারও না কারও গলা উঁচু করা একটি প্রাত্যহিক ঘটনা। প্রায় সব রকমের রাজনৈতিক আলোচনাই এখন শেষ হয় চিৎকার-চেঁচামেচির মধ্যে দিয়ে।

যদিও সবাই ভালোভাবেই জানি, চিৎকার-চেঁচামেচি করে তর্কে জেতা যায় না এবং কোনো অবস্থাতেই চিৎকার-চেঁচামেচি ইতিবাচক ফলাফল আনে না, তবু কেন গলা উঁচু করি আমরা? নতুন গবেষণায় মিলেছে এর উত্তর।  আত্মবিশ্বাসের অভাবই নাকি এর পেছনে কলকাঠি নাড়ে!

গবেষণা বলছে, ব্যক্তিগত বিশ্বাসের ক্ষেত্রে বাড়তি আত্মবিশ্বাসী হলেও প্রতিবেশী, বন্ধু বা প্রতিপক্ষের ওপর আমরা তখনই চিৎকার করি, যখন তাদের বোঝানোর ক্ষেত্রে আত্মবিশ্বাসের ঘাটতি চলে আসে আমাদের। 
দীর্ঘদিন ধরে গবেষকরা মানুষের অতিরিক্ত আত্মবিশ্বাসের ব্যাপারটিই নতুন নতুন গবেষণায় প্রমাণ করে আসছিলেন।

যেমন ধরুন, ২০০২ সালে স্ট্যানফোর্ডে গবেষকদের একটি দল তিনটি ভিন্ন সমীক্ষায় দেখেন, অংশগ্রহণকারীরা নিজেদের সমবয়সী ও 'সাধারণ মানুষের' তুলনায় যেকোনো যুক্তিতে কম পক্ষপাতদুষ্ট বলে মনে করেন। ফলো-আপে উত্তরদাতাদের নিজ নিজ দৃষ্টিভঙ্গি কীভাবে পক্ষপাতদুষ্ট হতে পারে, সেই ব্যাখ্যা শোনানো হলেও তারা নিজেদের দাবিতে অটল থাকেন।

এই পদ্ধতিতে করা আরও অনেক গবেষণায় দেখা গেছে, গড়পড়তা মানুষ নিজেদেরকে নীতি, সৃজনশীলতা, খেলাধুলাসহ অসংখ্য বিষয়ে 'সাধারণ মানুষের' চেয়ে শ্রেয় বলে মনে করে, যেটা গাণিতিকভাবে অসম্ভব।

তবে এসব গবেষণার বিপরীতে, নিজেদের সামাজিক দক্ষতা- যেমন, বন্ধুদের বোঝানো এবং মানুষকে প্রভাবিত করার মতো ব্যাপারে  আমাদের ধারণা কী, এই শীর্ষক এক সাম্প্রতিক গবেষণায় সম্পূর্ণ ভিন্ন ফল উঠে এসেছে।

জার্নাল অব পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজিতে প্রকাশিত ২০১৭ সালের এক গবেষণা অংশগ্রহণকারীদের জিজ্ঞেস করা হয়েছিল, সাধারণ মানুষের তুলনায় তাদের বন্ধু-বান্ধবের সংখ্যা বেশি কি না, তাদের সামাজিক বলয় বাকিদের চেয়ে বড় কি না, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের গড়ের চেয়ে বেশি ফলোয়ার আছে কি না। সমাজ-বহির্ভূত প্রশ্নগুলোয় (যেমন, সাধারণ মানুষের তুলনায় তাদের শব্দজ্ঞান বেশি কি না) অংশগ্রহণকারীরা ব্যাপক আত্মবিশ্বাস দেখালেও, সামাজিক ব্যাপারগুলোয় তাদের আত্মবিশ্বাসে বেশ ঘাটতি ছিল। অংশগ্রহণকারীদের মধ্যে সিংহভাগই বিশ্বাস করেন, সাধারণ মানুষের তুলনায় তাদের বন্ধু কম, তাদের সামাজিক বলয় ছোট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ফলোয়ার কম।

গত পাঁচ বছরে এই বিষয়ে একাধিক গবেষণায় প্রায় একই রকম ফলাফল উঠে এসেছে: মানুষ তার সামাজিক দক্ষতা নিয়ে কম আত্মবিশ্বাসী। উদাহরণস্বরূপ, কোনো সামাজিক বলয় থেকে মাত্রই বেড়িয়ে আসা লোকদের নিয়ে হওয়া এক গবেষণায় প্রায় সব অংশগ্রহণকারীই জানিয়েছেন, তারা যে পরিমাণ আগ্রহ দেখিয়েছেন, সেই তুলনায় আশেপাশের লোকজন তাদের ব্যাপারে কম আগ্রহী ছিল।

একজন অপরিচিত ব্যক্তির সঙ্গে সংক্ষিপ্ত আলাপ করানোর পর অংশগ্রহণকারীদের জিজ্ঞেস করা হলে তারা জানান, অপর ব্যক্তিটি তাদের যতটা পছন্দ করেছেন বলে জানিয়েছেন, আদতে তারচেয়ে কম পছন্দ করেছেন।

এ দুটি আপাতদৃষ্টিতে পরস্পরবিরোধী ব্যাপার হলেও প্রকৃতপক্ষে পরিপূরক। অনুসন্ধানের ফলাফলগুলোকে এক করলেই আমরা বুঝতে পারব, কীসের তাড়নায় চিৎকার করে মানুষ।

অন্যদের তুলনায় নিজেদেরকে বেশি নৈতিক এবং কম পক্ষপাতদুষ্ট  ভাবায় আমরা ব্যক্তিগত বিশ্বাসে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠি। আবার একই সময়ে, আমরা ধরে নিই অন্যরা আমাদের দিকে মনোযোগ দিচ্ছে না এবং কথা ঠিকমতো শুনছে না। যে কারণে অন্যদের বোঝানোর ক্ষমতা ও নিজের মতামত প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমাদের আত্মবিশ্বাস কমে যায়। সোজা কথায়, আমরা চিৎকার করি; কারণ ভাবি, আমরা পাওয়ার ওপর কথা বলছিলাম!

আত্মবিশ্বাসের ঘাটতিই আমাদের জোরাল ভাষা ব্যবহার করতে উদ্বুদ্ধ করে। কিন্তু কাউকে বোঝানো বা নিজের অভিমত প্রতিষ্ঠা করার বেলায় জোরাল ভাষার ব্যবহার সাধারণত হীতে বিপরীত ফল আনে। এই ঘটনার পুনরাবৃত্তি আমাদের আরও হতাশ করে তোলে। এই হতাশা বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের চিৎকার-চেঁচামেচির স্বরও জোরাল হতে থাকে।

মানুষকে বোঝানো ও সামাজিক প্রভাবের ব্যাপারে কয়েক দশকের গবেষণা বলছে, কেউ আমাদের কথা শুনছে না- এমন ভাবনা থেকেই আমরা চিৎকার করি। যে কারণে মতামত প্রকাশের বেলায় আমরা বেশি জোরে কথা বলি।

গবেষণা আরও বলছে, আমরা যদি একটু নরমভাবে কথা বলি, তাহলে আমাদের যুক্তি, উপদেশ ও আবেদনগুলো আরও বেশি কার্যকর হবে।


  • সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

Related Topics

টপ নিউজ

তর্ক / চিৎকার / লাইফস্টাইল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’
  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
    লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    ৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি
  • ফাইল ছবি: সংগৃহীত
    যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ
  • ছবি: টিবিএস
    আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

Related News

  • যুক্তরাজ্যে বিমানের ভেতর ‘ট্রাম্পের মৃত্যু হোক’, ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার: ফ্লাইটের জরুরি অবতরণ, গ্রেপ্তার ১
  • ইউক্রেনে সেনা পাঠানো নিয়ে তর্কে জড়ালো ইউরোপীয় দেশগুলো
  • ১.৮ মিলিয়ন ডলার পাওনা, ঘানার পার্লামেন্টের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হলো
  • ১০ সেকেন্ডের এই ভারসাম্য রাখার পরীক্ষায় আপনি উতরাতে পারবেন?
  • শুধু শাকসবজি খেলেই কমবে না হৃদরোগের ঝুঁকি: গবেষণা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’

2
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

3
বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
আন্তর্জাতিক

লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

4
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net