Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
জেনে নিন বেজোসের মহাকাশ ভ্রমণের আদ্যোপান্ত 

ফিচার

টিবিএস রিপোর্ট
18 July, 2021, 06:20 pm
Last modified: 18 July, 2021, 06:25 pm

Related News

  • তীব্র গরমে শুকিয়ে যাচ্ছে ইউরোপের নদী, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও
  • অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে এল রহস্যময় ৬ ধাতব গোলক; কী সেগুলো?
  • অ্যাপোলো ১৩-এর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস: মানুষ নিয়ে সর্বোচ্চ দূরত্ব পাড়ি দিল আর্টেমিস ২ 
  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • সেমিকন্ডাক্টরের উপাদান বানাতে মহাকাশে ‘কারখানা’ পাঠাচ্ছে যে ব্রিটিশ কোম্পানি

জেনে নিন বেজোসের মহাকাশ ভ্রমণের আদ্যোপান্ত 

২০ জুলাই হতে যাচ্ছে তার সেই মাহেন্দ্রক্ষণ, যেদিন তিনি অন্যান্য সহযাত্রী নিয়ে মহাকাশ ভ্রমণে যাবেন।
টিবিএস রিপোর্ট
18 July, 2021, 06:20 pm
Last modified: 18 July, 2021, 06:25 pm
জেফ বেজোস। ফাইল ছবি: রয়টার্স

বিশ্বের শীর্ষ ধনী, আমাজন ও ব্লু অরিজিনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মহাকাশ ভ্রমণ নিয়ে অনেকদিন ধরেই চলছে নানা গুঞ্জন। ২৩০০ এমপিএইচ রকেটে করে তার এই ১১ মিনিটের ভ্রমণের তারিখ নির্ধারিত হয়েছে রিচার্ড ব্র্যানসনের মহাকাশ ভ্রমণের মাত্র নয় দিন পরেই। 

তবে সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে, বেজোসের ফ্লাইট ও তার প্রতিষ্ঠান ব্লু অরিজিনের ব্যবহৃত প্রযুক্তি ব্র্যানসনের প্রযুক্তি থেকে সম্পূর্ণ আলাদা।

ব্লু অরিজিনের 'নিউ শেফার্ড' ইতোমধ্যে কোনো মানুষ বহন ছাড়া ১৫টি স্বয়ংক্রিয় পরীক্ষামূলক ফ্লাইট পাঠানো সম্পন্ন করেছে। এটি এমন একটি সাবঅরবিটাল রকেট যা লঞ্চপ্যাড থেকে উল্লম্বভাবে টেক-অফ করে।

ব্র্যানসনের ভার্জিন গ্যালাক্টিকের এরিয়েল-লঞ্চড মহাকাশযানের চেয়ে এটি সংক্ষিপ্ততর, কিন্তু দ্রুতগতিতে ভ্রমণ করতে পারে।

এর আগে জুন মাসেই বেজোস জানিয়ে দিয়েছিলেন, আগামী ২০ জুলাই হতে যাচ্ছে তার সেই মাহেন্দ্রক্ষণ, যেদিন তিনি অন্যান্য সহযাত্রী নিয়ে মহাকাশ ভ্রমণে যাবেন। আসছে মঙ্গলবার রাত ৮টায় (ইস্টার্ন টাইম) এই মিশন আরম্ভ হবে।

এল পাসো থেকে ১২০ মাইল দূরে, টেক্সাসের গ্রাম্য এলাকা ভ্যান হর্নের কাছে ব্লু অরিজিনের নিজস্ব মালিকানাধীন ক্ষেত্র থেকে রকেট ও ক্যাপসুল লঞ্চ করা হবে।

চলুন জেনে নেওয়া যাক বেজোসের এই ঐতিহাসিক ভ্রমণ সম্পর্কে আরও কিছু তথ্য।

কে যাচ্ছেন সাথে? 

বেজোসের সাথে মহাকাশ ভ্রমণে সঙ্গী হওয়ার সুযোগ পাচ্ছেন তিনি ছাড়া আর মাত্র তিনজন। তারা হলেন, বেজোসের ভাই মার্ক বেজোস, ৮৩ বছর বয়সী পাইলট ও 'মার্কারী থার্টিন' নারীদের একজন-  ওয়ালি ফাংক এবং সদ্য হাইস্কুল থেকে পাশ করা ১৮ বছর বয়সী অলিভার দিমেন।

কী ঘটবে?

যদিও অধিকাংশ মানুষের কাছে মহাকাশ ভ্রমণ বলতে পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করাকেই বোঝায়; কিন্তু বেজোস ও তার সহযাত্রীরা নিউ শেফার্ডে চড়ে ১১ মিনিটের মধ্যে শুধুমাত্র মহাকাশে যাবেন এবং ফিরে আসবেন। 

শব্দের চেয়েও তিনগুণ বেশি গতিসম্পন্ন, নিউ শেফার্ডের সাবঅর্বিটাল ফ্লাইট তার জ্বালানি শেষ না হওয়া পর্যন্ত আকাশের দিকে সোজা উপরে উঠতে থাকবে।

এরপর ক্রু ক্যাপসুল মূল রকেট থেকে আলাদা হয়ে যাবে। ল্যান্ডিংয়ের আগে যাত্রীদের ভরশূন্য একটি অনুভূতি হবে কয়েক মিনিটের জন্য।

মানববাহী ক্যাপসুল থেকে আলাদা হওয়ার পর রকেটের ইঞ্জিন আবার চালু হবে এবং খাড়াভাবে ল্যান্ডিংয়ের  জন্য রকেটে থাকা অন-বোর্ড কম্পিউটারগুলো ব্যবহার করবে।

স্পেসএক্স ও ভার্জিন গ্যালাক্টিকের থেকে কীভাবে আলাদা?

মঙ্গলবার ইলন মাস্কের স্পেসএক্সও লঞ্চ হতে যাচ্ছে। কিন্তু স্পেসএক্স যেখানে শুধু কক্ষপথে ফ্লাইট ছাড়ে, ব্লু অরিজিনের নিউ শেফার্ড সেখানে উপ-কক্ষপথে ফ্লাইট ছাড়তে সক্ষম।

উপ-কক্ষপথে সংক্রান্ত ফ্লাইটগুলোকে কক্ষপথ-সংক্রান্ত ফ্লাইটের মতো এত দ্রুত গতিতে যেতে হয় না। আন্তর্জাতিক সীমারেখার ৫০-৬২ মাইল উর্ধ্বে যেতে হয় তাদের।

তাই নিউ শেফার্ড মঙ্গলবার যা করতে যাচ্ছে, তার সঙ্গে রিচার্ড ব্র্যানসনের কাজের অনেকটাই মিল আছে।

কতটা ঝুঁকিপূর্ণ?

মহাকাশ ভ্রমণ বরাবরই ঝুঁকিপূর্ণ কাজ। কিন্তু উপ-কক্ষপথের ফ্লাইটগুলোতে কম শক্তি ও গতি প্রয়োজন হয় এবং এর ফলে মানুষের কাছে তা অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ মনে হয়।

তবু একজন মানবসন্তান যখন রকেটে চড়বে, তখন স্বভাবতই শঙ্কা-উদ্বেগ থেকেই যায়।

কিন্তু জেফ বেজোস যে তাতে দমে যাওয়ার পাত্র নন, তা আগেই জানিয়ে দিয়েছেন। বেজোস বলেন, 'পাঁচ বছর বয়স থেকে আমি মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখছি।' এ থেকেই এই ভ্রমণের প্রতি তার দৃঢ় প্রতিজ্ঞা বোঝা যায়।

Related Topics

টপ নিউজ

জেফ বেজোস / মহাকাশ যাত্রা / মহাকাশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
    পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০
  • ছবি: সংগৃহীত
    গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
    অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • তীব্র গরমে শুকিয়ে যাচ্ছে ইউরোপের নদী, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও
  • অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে এল রহস্যময় ৬ ধাতব গোলক; কী সেগুলো?
  • অ্যাপোলো ১৩-এর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস: মানুষ নিয়ে সর্বোচ্চ দূরত্ব পাড়ি দিল আর্টেমিস ২ 
  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • সেমিকন্ডাক্টরের উপাদান বানাতে মহাকাশে ‘কারখানা’ পাঠাচ্ছে যে ব্রিটিশ কোম্পানি

Most Read

1
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

2
পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল

4
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

5
২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net