Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
ছবির গল্প: যে পরিবারে মানবশিশু নয়, পুতুলই ‘দত্তক’ সন্তান

ফিচার

টিবিএস ডেস্ক
23 October, 2020, 06:40 pm
Last modified: 23 October, 2020, 07:01 pm

Related News

  • যুদ্ধবিরতি চুক্তির আওতায় চীনকে ‘অস্ত্র তৈরির উপযোগী’ ইউরেনিয়াম পাঠাতে পারে ইরান
  • হরমুজ প্রণালি থেকে টোল আদায়ে ইরানের সঙ্গে জোট বাঁধলে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
  • মার্কিন ঘাটিতে ইরানের পাল্টা হামলার পর বিশ্ববাজারে বাড়লো তেলের দাম
  • তিন দিনের মধ্যে দ্বিতীয়বার ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, জবাবে 'মার্কিন বিমানঘাঁটি' লক্ষ্য করে পালটা হামলা আইআরজিসির
  • ইরান কি সারা বিশ্বের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিতে পারবে?

ছবির গল্প: যে পরিবারে মানবশিশু নয়, পুতুলই ‘দত্তক’ সন্তান

মানবসদৃশ এই পুতুলগুলো হয়ে উঠছে ওইসব পরিবারের আনন্দের নতুন উৎস। মানবশিশুর মতোই আদর-স্নেহ জুটছে ওদের কপালে!
টিবিএস ডেস্ক
23 October, 2020, 06:40 pm
Last modified: 23 October, 2020, 07:01 pm
ছবি: মজিদ আসগরিপুর/ডব্লিউএএনএ

ইরানের কিছু পরিবারে দত্তক সন্তান হিসেবে মানবশিশু নয়, বরং মানুষের মতো দেখতে পুতুলের চাহিদা বেড়েছে।

মানবসদৃশ এই পুতুলগুলো হয়ে উঠছে ওইসব পরিবারের আনন্দের নতুন উৎস। মানবশিশুর মতোই আদর-স্নেহ জুটছে ওদের কপালে! 

এমন কিছু ছবি ও সেগুলোর নেপথ্য গল্প নিয়ে এ আয়োজন:

ছবি: মজিদ আসগরিপুর/ডব্লিউএএনএ

শখ থেকে শুরু

আরও বেশি সন্তান থাকলে ভালো হতো- এমন অনুভবকারী কিছু ইরানি পরিবারের জন্য হাইপার-রিয়েলিস্টিক বেবি ডল বানান ২৪ বছর বয়সী মরিয়ম আগায়ি। 'কাজটি আমি তিন-চার মাস হলো, শুরু করেছি,' বলেন তিনি।

মরিয়ম আরও বলেন, 'দ্বিতীয় পুতুলটি বানানোর পর একের পর এক অর্ডার পাচ্ছি। দ্বিতীয়টি প্রথম পুতুলের চেয়ে অনেক বেশি বাস্তবানুগ ছিল। সেটি বানানোর পর বলেছিলাম, এখন থেকে খদ্দেরদের কাছ থেকে অর্ডার নিতে পারব।'

'শুরুতে এটিকে ব্যবসা হিসেবে ভাবিনি; কেননা, এ আমার শখ। তবে দ্বিতীয় পুতুলের পরে এ ধরনের পুতুলের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। খদ্দেররা এমন পুতুল চান।'

ছবি: মজিদ আসগরিপুর/ডব্লিউএএনএ

শোক লাঘবে ভূমিকা

যে মা সন্তান হারিয়েছেন, তার শোক লাঘবে এই পুতুলের ব্যবহার সম্ভব। কিংবা মোজাগন জাবিপুরের বেলায় যেমনটা ঘটেছে, নিজের ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গ দিতে এমন পুতুল ঘরে এনেছেন তিনি।

ছবি: মজিদ আসগরিপুর/ডব্লিউএএনএ

খেলার সঙ্গী

জাবিপুরের মেয়ে বারান এই পুতুলের সঙ্গে খেলাধুলা করে। ঘুমোনোর সময় পুতুলটিকে আদর করে জড়িয়ে রাখে সে।

ছবি: মজিদ আসগরিপুর/ডব্লিউএএনএ

আবদারের দাম

জাবিপুর বলেন, আরেকটা ভাই বা বোনের জন্য বারানের বারবার আকুতি-মিনতির কারণেই পুতুলটি ঘরে আনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ও তার স্বামী।

ছবি: মজিদ আসগরিপুর/ডব্লিউএএনএ

অনুভূতির প্রত্যাবর্তন

'পুতুলটিকে কোলে নিলে ঠিক সেই অনুভূতি হয়, যে অনুভূতি আমার নিজের সন্তানটি এমন পিচ্চি থাকাকালে হতো,' বলেন জাবিপুর। আরও বলেন, 'আজকের দিনে পরিবারগুলো তিন-চারটি সন্তান নেওয়ার কথা ভাবতেও পারে না।'

ছবি: মজিদ আসগরিপুর/ডব্লিউএএনএ

মুখের আদল

শুরুতে শখ থেকে এ ধরনের পুতুল বানানো শুরু করলেও, সিলিকন শিশুর মুখ সযত্নে রঙিন করে এবং এটিকে পোশাক পরিয়ে দেখতে যতটা সম্ভব সত্যিকারের মানবশিশুর মতো করে তোলার প্রচেষ্টা ছিল মরিয়মের। সেটি তিনি যথেষ্ট ভালোভাবেই পেরেছেন। তাই চাহিদা বেড়েছে তার তৈরি পুতুলের।

ছবি: মজিদ আসগরিপুর/ডব্লিউএএনএ

সান্ত্বনার চাবি

'যেসব পরিবারে একটাই মাত্র সন্তান, সেই শিশু আরও অন্তত একটি ভাই কিংবা বোনের জন্য স্বভাবতই বাবা-মায়ের কাছে আবদার করে। সেই বাবা-মা সন্তানের অভিযোগ ও প্যানপ্যান থামাতে এই পুতুল ঘরে নিতে চান,' বলেন মরিয়ম।

ছবি: মজিদ আসগরিপুর/ডব্লিউএএনএ

বিকল্পের দায়

ইরানে অর্থনৈতিক সংযমের কারণে একাধিক সন্তান নিতে অনিচ্ছুক অনেক পরিবারের কাছে এই পুতুলশিশুর চাহিদা অনেক। 'খরচ কমাতে ও অর্থনৈতিক পরিস্থিতির কারণেই অনেক পরিবার একাধিক সন্তান নেন না। কিন্তু তারা বুঝতে চান না, পুতুলশিশু কোনোভাবেই প্রকৃত মানবসন্তানের বিকল্প হতে পারবে না,' অভিমত মরিয়মের।

ছবি: মজিদ আসগরিপুর/ডব্লিউএএনএ

সামাজিক ভার

রাজধানী তেহরানে, নিজের বাড়িতে পুতুলশিশুর সঙ্গে খেলা করছেন জাবিপুর ও তার সন্তান। একটিমাত্র সন্তান নেওয়ার 'অন্যতম প্রধান কারণ- অর্থনৈতিক পরিস্থিতি এবং সন্তান গ্রহণের ব্যয়বহুল খরচ', বলেন তিনি।

জাবিপুর আরও বলেন, 'সামাজিকভাবে এক সন্তানের পরিবারকে এক ধরনের মর্যাদার চোখে দেখা হয়। একাধিক বা বহু সন্তানকে দেখা হয় সেকেলে ব্যাপার হিসেবে। আজকাল তো কোনো পরিবারই তিন-চারটি সন্তান নেওয়ার কথা ভাবতে পারে না।'

ছবি: মজিদ আসগরিপুর/ডব্লিউএএনএ

হীতে বিপরীত?

সরকারি তথ্য-উপাত্তের সূত্র ধরে ইরানের স্বাস্থ্যমন্ত্রী এ মাসে বলেছেন, আগামী ৩০ বছরের মধ্যে এটি পৃথিবীর সবচেয়ে পুরনো দেশে পরিণত হবে। এর আগে, জুলাইয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, জনসংখ্যা এভাবে কমতে থাকলে ইরান 'অন্যান্য দেশের পেছনে পড়ে যাবে'।

  • সূত্র: রয়টার্স

Related Topics

টপ নিউজ

মানবশিশু / মানবসদৃশ পুতুল / ইরান / ফটো ফিচার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: সংগৃহীত
    ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • যুদ্ধবিরতি চুক্তির আওতায় চীনকে ‘অস্ত্র তৈরির উপযোগী’ ইউরেনিয়াম পাঠাতে পারে ইরান
  • হরমুজ প্রণালি থেকে টোল আদায়ে ইরানের সঙ্গে জোট বাঁধলে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
  • মার্কিন ঘাটিতে ইরানের পাল্টা হামলার পর বিশ্ববাজারে বাড়লো তেলের দাম
  • তিন দিনের মধ্যে দ্বিতীয়বার ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, জবাবে 'মার্কিন বিমানঘাঁটি' লক্ষ্য করে পালটা হামলা আইআরজিসির
  • ইরান কি সারা বিশ্বের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিতে পারবে?

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

3
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

4
ছবি: সংগৃহীত
বিনোদন

ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net