Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
ছবির গল্প: দুনিয়া পাল্টে দেওয়া পোস্টার

ফিচার

সারা গিলবার্ট
09 October, 2020, 04:40 pm
Last modified: 09 October, 2020, 04:52 pm

Related News

  • নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন: পোস্টার ব্যবহারের অভিযোগে সাতক্ষীরা-৩ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ
  • তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সব নির্বাচনি প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশনা ইসির
  • পোস্টারে ছেয়ে গেছে মেট্রোর পিলার থেকে ঢাকার দেয়াল, আইন ভেঙে চলছে নির্বাচনী প্রচারণা
  • নির্ধারিত স্থানের বাইরে ব্যানার-পোস্টার টানালে ব্যবস্থা নিবে ঢাকা উত্তর সিটি
  • শব্দ দূষণ নিয়ন্ত্রণে ৪৪ কোটি টাকার প্রকল্প; পোস্টার, ক্যালেন্ডার, প্রশিক্ষণেই খরচ ২৬ কোটি টাকা

ছবির গল্প: দুনিয়া পাল্টে দেওয়া পোস্টার

দাসপ্রথাবিরোধী বার্তা ও যৌন স্বাস্থ্যবিষয়ক সচেতনতা থেকে শুরু করে রাজনৈতিক নির্বাচন ও চলচ্চিত্রের প্রচারণা- সবকিছুতেই জড়িয়ে রয়েছে পোস্টারের দাপুটে প্রভাব।
সারা গিলবার্ট
09 October, 2020, 04:40 pm
Last modified: 09 October, 2020, 04:52 pm

আমাদের জীবনে পোস্টার ডিজাইনের প্রভাব দীর্ঘদিনের। দাসপ্রথাবিরোধী বার্তা ও যৌন স্বাস্থ্যবিষয়ক সচেতনতা থেকে শুরু করে রাজনৈতিক নির্বাচন ও চলচ্চিত্রের প্রচারণা- সবকিছুতেই জড়িয়ে রয়েছে পোস্টারের দাপুটে প্রভাব।

এ মাসেই প্রখ্যাত ব্রিটিশ লেখক ও গবেষক কলিন সল্টার প্রকাশ করেছেন '১০০ পোস্টারস দ্যাট চেঞ্জড দ্য ওয়ার্ল্ড' শিরোনামে এক বই। ৩০০ বছরের ধ্রুপদী পোস্টার ডিজাইনের নানা গল্প উঠে এসেছে সেখানে।

সেই বই থেকে নির্বাচিত কয়েকটি গল্প নিয়ে এ আয়োজন।

ছবি: দ্য আর্ট আর্কাইভ

ক্রীতদাসবাহী জাহাজ

আফ্রিকানদের ক্রীতদাস হিসেবে জাহাজ বোঝাই করে উত্তর আমেরিকায় নিয়ে আসার সেই নির্মম বাস্তবতাকে ধাক্কা দেওয়া এই পোস্টারের দেখা মেলে ১৭৮৮ সালে। ক্রিতদাসবাহী ব্রিটিশ জাহাজের ছবি আঁকা পোস্টারটি ডিজাইন করা হয়েছিল ইংল্যান্ডের 'সোসাইটি ফর ইফেক্টিং দ্য অ্যাবোলিশন অব দ্য স্লেভ ট্রেড'-এর উদ্যোগে। এই পোস্টার সেই কুখ্যাত দাস-বাণিজ্যের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে ভূমিকা রাখে।

ছবি: লর্ডপ্রাইস কালেকশন/অ্যালামাই

বিজ্ঞাপনে চিত্রকর্ম

আধুনিক অ্যাডভার্টাইজিং টেকনিকের বিকাশ ঘটে ১৮৯০-এর দশকের শেষভাগে। এ সময় পণ্য বিক্রিতে শিল্পের ব্যবহার ঘটানো হয়। ১৮৯৯ সালে ফরাসি ম্যাগাজিন 'লা ফ্রু'র জন্য এই পোস্টারের ডিজাইন করেন ইতালিয়ান চিত্রশিল্পী লিওনেত্তো কাপ্পিয়েল্লো। এ ধরনের পোস্টার তখন হরদম দেখা যেত।

ছবি: অ্যালামাই

কারাগারে নারী নির্যাতন

যুক্তরাজ্যের 'দ্য উইমেনস সাফ্রেজ মুভমেন্ট' রাজনৈতিক উদ্দেশ্যে পোস্টার শিল্পের ব্যবহার করে। এটি তেমনই একটি উদাহরণমূলক পোস্টার। ১৯০৭ সালের এই পোস্টারে দেখা মেলে, ভোটাধিকার চাওয়ায় যে নারীদের কারাবন্দি করা হয়েছে, তাদের কী রকম জোর করে খাওয়ানো হচ্ছে খাবার। 

ছবি: ডোনাল্ডসন কালেকশন/গেটি ইমেজ

'আমরাই পারব!'

এই পোস্টারের ট্যাগলাইন- 'আমরা পারব!' দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে যুদ্ধের সরঞ্জাম তৈরিতে কাজ করার জন্য আমেরিকান নারীদের উৎসাহ দিতে ব্যবহার করা হয় এই 'রোজি দ্য রিভেটার' পোস্টার। ১৯৪৩ সালের এই পোস্টার ডিজাইন করেন জে হাওয়ার্ড মিলার। প্রকাশের পর থেকে এখনো এটি নারী শক্তির এক দাপুটে প্রতীক হয়ে রয়েছে।

ছবি: কিউএস আর্কাইভ/অ্যালামাই

নিরাপদ সড়ক

যুদ্ধোত্তর কালে অস্ট্রেলিয়ার অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে চোখে পড়ার মতো। এ সময়ে গাড়ি বিক্রির হিড়িক পড়ে যায়। আর গাড়িতে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শিকার হওয়ার ঘটনাও বাড়তে থাকে সমান তালে। সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা গড়ে তুলতে ১৯৫০-এর দশকে অস্ট্রেলিয়ান রোড সেফটি কাউন্সিল এক প্রচারণার প্রচলন ঘটায়। সেখানে নিজ সন্তানদের 'জীবিত বাড়ি ফিরিয়ে আনা'র ব্যাপারে আর্জি জানানো হয় অভিভাবকদের প্রতি।

ছবি: অ্যালামাই

চের প্রেরণা

লাতিন আমেরিকান বিপ্লবী চে গেভারার আনুষ্ঠানিকভাবে 'নায়কোচিত গেরিলা যোদ্ধা'খ্যাত ('হিরোয়িক' গেরিলা ফাইটার') ১৯৬৭ সালের এই পোস্টার রাতারাতি পৃথিবীর নানা দেশের শোবার ঘরের দেয়ালে জায়গা পেতে থাকে। অনেক বিক্ষোভ-আন্দোলনে ব্যবহারের পাশাপাশি পোস্টার বিক্রির দোকানগুলোতেও দেদার বিকোতে থাকে এটি।

ছবি: অ্যালামাই

পুরুষের দায়

যৌনতা ও লিঙ্গ পরিচয়ের ভূমিকা নিয়ে দু'বার ভাবতে এবং গর্ভনিরোধের দায়ভার নিতে পুরুষদের উৎসাহিত করার জন্য ১৯৭০ সালে যুক্তরাজ্যের হেলথ এডুকেশন কাউন্সিলের পক্ষে পোস্টারটির ডিজাইন করেন ক্রেমার শাচি। এই পোস্টার ব্যাপক সাড়া ফেলে দেয়।

ছবি: অ্যালামাই

যুদ্ধ ও পতাকা

ভিয়েতনাম যুদ্ধে ক্ষুব্ধ এক অজ্ঞাতপরিচয় আমেরিকান শিল্পী ১৯৭০-এর দশকের শুরুর দিকে পোস্টারটির ডিজাইন করেন। এই পোস্টারে যুক্তরাষ্ট্রের পতাকাকে উল্টে দিয়ে তারকা ও ডোরাকাটা দাগগুলোর অর্থ বদলে দেওয়া হয়। আর ডোরাকাটা দাগগুলোকে রাইফেল এবং তারকাগুলোকে বিমানে রূপান্তরিত করার মাধ্যমে যুদ্ধকালে ভিয়েতনামে যুক্তরাষ্ট্রের লাখ-লাখ বোমা বর্ষণের প্রতীকে পরিণত করা হয় পোস্টারটিকে।

ছবি: হিস্টোরি আর্কাইভ/রেক্স/শাটারস্টক

চলচ্চিত্র প্রচারণায় নতুন ঢেউ

১৯৭৫ সালে মুক্তি পাওয়া স্টিভেন স্পিলবার্গের 'জস' সিনেমার এই পোস্টার রাতারাতি এক আইকনে পরিণত হয়। এটিকে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী চলচ্চিত্র-পোস্টারগুলোর অন্যতম হিসেবে করা হয় গণ্য। এর বিভিন্ন অনুলিপি এখনো হচ্ছে।

ছবি: অ্যালামাই

এইডসকে নয় হেলা

১৯৮০-এর দশকের মধ্যভাগে এইচআইভি/এইডস বৈশ্বিক মহামারি ছিল তুঙ্গে। সে সময়ে অসুখটির বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতে একটি মাল্টিমিডিয়া প্রচারণার উদ্যোগ নেয় ব্রিটিশ সরকার। তার মধ্যে এই পোস্টারও ছিল। তাতে লেখা ছিল: 'এইডস: হেলা করে মরো না।'

ছবি: অ্যালামাই

আশার বার্তা

২০০৮ সালে শেপার্ড ফেয়ারির ডিজাইন করা এই গ্রাফিক পোস্টার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক সাড়া ফেলে। বারাক ওবামার পক্ষে নির্বাচনী প্রচারণামূলক পোস্টারটিতে 'পরিবর্তন' শব্দের পরিবর্তনে 'আশাবাদে'র বার্তা দেওয়া হয়।

  • দ্য গার্ডিয়ান থেকে অনুবাদ: রুদ্র আরিফ

Related Topics

টপ নিউজ

পোস্টার / ফটো ফিচার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
    সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

Related News

  • নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন: পোস্টার ব্যবহারের অভিযোগে সাতক্ষীরা-৩ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ
  • তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সব নির্বাচনি প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশনা ইসির
  • পোস্টারে ছেয়ে গেছে মেট্রোর পিলার থেকে ঢাকার দেয়াল, আইন ভেঙে চলছে নির্বাচনী প্রচারণা
  • নির্ধারিত স্থানের বাইরে ব্যানার-পোস্টার টানালে ব্যবস্থা নিবে ঢাকা উত্তর সিটি
  • শব্দ দূষণ নিয়ন্ত্রণে ৪৪ কোটি টাকার প্রকল্প; পোস্টার, ক্যালেন্ডার, প্রশিক্ষণেই খরচ ২৬ কোটি টাকা

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

3
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

4
যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net