Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 27, 2026
নির্ধারিত স্থানের বাইরে ব্যানার-পোস্টার টানালে ব্যবস্থা নিবে ঢাকা উত্তর সিটি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 August, 2025, 06:25 pm
Last modified: 24 August, 2025, 06:31 pm

Related News

  • সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
  • ইরানের ম্যাচে মিনাবে নিহত ১৬৮ শিশুকে স্মরণ করলেন সমর্থকরা
  • ‘অভিনন্দন জানানো’ সব ব্যানার-বিজ্ঞাপন সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ‘আওয়ার দাদু ইজ কামিং’: এবার সিলেটে গেম অভ থ্রোন্সের আদলে জামায়াত আমিরের ব্যানার
  • ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজকে দুদকে তলব

নির্ধারিত স্থানের বাইরে ব্যানার-পোস্টার টানালে ব্যবস্থা নিবে ঢাকা উত্তর সিটি

আগামী এক সপ্তাহ পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
টিবিএস রিপোর্ট
24 August, 2025, 06:25 pm
Last modified: 24 August, 2025, 06:31 pm

রাজধানীর আগারগাঁও, তালতলায় ঢাকা উত্তর সিটির নির্ধারিত পোস্টার লাগানোর স্থান উদ্বোধন করেন প্রশাসক মোহাম্মদ এজাজ। ছবি: টিবিএস

নির্ধারিত স্থানের বাইরে পোস্টার লাগালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ।

আজ রোববার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁও, তালতলায় সিটি করপোরেশনের নির্ধারিত পোস্টার লাগানোর স্থান উদ্বোধনের সময় তিনি একথা বলেন।

ঢাকা উত্তরের প্রশাসক বলেন, "ঢাকা শহরকে পরিচ্ছন্ন এবং দৃষ্টিনন্দন রাখতে আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু ঢাকার সৌন্দর্য নষ্ট করতে যত্রতত্র পোস্টার, ব্যানার লাগিয়ে সেই কাজকে বাধাগ্রস্ত করছে। আমরা চেয়েছিলাম যারা যত্রতত্র পোস্টার ব্যানার লাগাচ্ছে—তাদের বিরুদ্ধে আমরা বাণিজ্যিক রেটে অর্থ আদায় করবো। তখন বিভিন্ন রাজনৈতিক মহল এবং বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমাদের বলা হয়, পোস্টার লাগানোর নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেন। তাই আমরা পূর্বের ১৫টি পোস্টার লাগানোর স্থান মেরামত করেছি এবং নতুন ১০টি স্থানে পোস্টার লাগানোর বোর্ড স্থাপন করেছি।

প্রশাসক বলেন, "আমরা আগামী এক সপ্তাহ ঢাকা উত্তরের সকল অবৈধ পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ করবো এবং এর পরবর্তী সময়ে কেউ নির্ধারিত স্থান ব্যতীত ব্যানার পোস্টার লাগালে, তাদের বিরুদ্ধে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেটা রাজনৈতিক পোস্টার হোক কিংবা সালাম দেওয়ার পোস্টার কিংবা কমার্শিয়াল পোস্টার।"

মোহাম্মদ এজাজ বলেন, "অনেকে বলেন আমি নিজে লাগাই নাই, আমার শুভাকাঙ্ক্ষীরা লাগিয়েছে। তাদেরকে বলব, আপনারা আপনাদের শুভাকাঙ্ক্ষীদেরও সচেতন করুন। আমরা প্রয়োজনে যাদের নামে পোস্টার, ব্যানার যত্রতত্র লাগানো হবে—তাদের তালিকা নির্বাচন কমিশনের কাছেও দিব, যাতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।"

এসময় শহরের সৌন্দর্য রক্ষায় নগরবাসীর সহযোগিতা চান প্রশাসক। 

Related Topics

টপ নিউজ

ঢাকা উত্তর সিটি / পোস্টার / ব্যানার / মোহাম্মদ এজাজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
    রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ফাইল ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: টিবিএস
    সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম
  • দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা
    দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা

Related News

  • সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
  • ইরানের ম্যাচে মিনাবে নিহত ১৬৮ শিশুকে স্মরণ করলেন সমর্থকরা
  • ‘অভিনন্দন জানানো’ সব ব্যানার-বিজ্ঞাপন সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ‘আওয়ার দাদু ইজ কামিং’: এবার সিলেটে গেম অভ থ্রোন্সের আদলে জামায়াত আমিরের ব্যানার
  • ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজকে দুদকে তলব

Most Read

1
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
বাংলাদেশ

রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম

5
দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা
অর্থনীতি

দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net