Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
চাঁদে ৮০০ কোটি মানুষ ১ লাখ বছর থাকতে পারবে, তবে...

ফিচার

টিবিএস ডেস্ক 
21 November, 2021, 03:45 pm
Last modified: 21 November, 2021, 08:09 pm

Related News

  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা
  • আকাশে রহস্যময় বস্তু, ইউএফও'র নতুন ভিডিও ও নথি প্রকাশ করল পেন্টাগন
  • চাঁদে আলোর ঝলকানি, আকাশে ভাসমান বস্তু: কী আছে পেন্টাগনের প্রকাশ করা নতুন ইউএফও নথিতে?
  • চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদুল ফিতর

চাঁদে ৮০০ কোটি মানুষ ১ লাখ বছর থাকতে পারবে, তবে...

চাঁদের পৃষ্ঠের আবরণে ৪৫ শতাংশ অক্সিজেন আছে। বিভিন্ন পদার্থের ভেতরে জমে থাকায় সেই অক্সিজেন নিষ্কাশন করতে শক্তির প্রয়োজন। ইলেকট্রোলাইসিসের মাধ্যমেই এটি সম্ভব, অনেকে হয়তো এ পদ্ধতির নাম শুনে থাকবেন।
টিবিএস ডেস্ক 
21 November, 2021, 03:45 pm
Last modified: 21 November, 2021, 08:09 pm
ছবি: নাসা

মানুষ চাঁদের বুকে পা রাখার পর বহু বছর পেরিয়ে গেছে। এরপর মানুষ পৃথিবীর বাইরে স্পেস স্টেশন স্থাপন করেছে, মহাকাশে অসংখ্য অভিযানে গেছে। মহাকাশ নিয়ে মানুষের আগ্রহ এখানেই থেমে নেই। মঙ্গলে বসতি স্থাপন সম্ভব কি না এ নিয়েও চলছে বহু অনুসন্ধান।

এবার চাঁদের বুকে অক্সিজেন তৈরির দিকে ঝুঁকেছেন বিজ্ঞানীরা। গত অক্টোবরে নাসা ও অস্ট্রেলিয়ান স্পেস অ্যাজেন্সি চাঁদে অস্ট্রেলিয়ার তৈরি রোভার পাঠানোর চুক্তি করে। আরতেমিস প্রোগ্রামের আওতায় এ চুক্তি করেছে মহাকাশ সংস্থা দুটি। 
কিন্তু সংস্থা দুটির এ নিয়ে ভাবনা কী? কীভাবে অক্সিজেন উৎপাদন হবে? চাঁদের পাথর থেকেই শ্বাসযোগ্য অক্সিজেন তৈরির চিন্তা করছে বিজ্ঞানীরা।

চাঁদের বায়ুমণ্ডল খুবই পাতলা, হাইড্রোজেন নিয়ন আর আরগনের পাতলা একটি স্তর। তবে এই স্তর অক্সিজেন টিকে থাকার মতো বায়বীয় অবস্থায় নেই। চাঁদে অক্সিজেনের পরিমাণ কিন্তু নেহাত কম নয়। তবে এই অক্সিজেন বায়বীয় অবস্থায় নেই। চাঁদের পৃষ্ঠে পাথর ও ধূলোর মধ্যে চাপা পড়ে আছে এই অক্সিজেন। প্রশ্ন হলো, এই অবস্থা থেকে অক্সিজেন নিষ্কাশন করা গেলে কি চাঁদে মানব বসতি গড়ে তোলা যাবে?   

আমাদের চারপাশেই অনেক খনিজ পদার্থে অক্সিজেনের অস্তিত্ব আছে। চাঁদও পৃথিবীর মাটি-পাথরের মতো একই রকম পদার্থে তৈরি। তবে উল্কাপিণ্ডের বিভিন্ন উপাদানের উপস্থিতি বেশি উপগ্রহটিতে। 

চাঁদের পৃষ্ঠে সিলিকা, অ্যালুমিনিয়াম, লোহা ও ম্যাগনেসিয়াম অক্সাইডের পরিমাণ বেশি। এ সবগুলোতেই অক্সিজেন আছে, কিন্তু আমাদের শ্বাস-প্রশ্বাসের জন্য উপযোগী অবস্থায় নেই। পাথর, ধূলিকণা, নুড়িসহ বিভিন্ন অবস্থায় চাঁদে এসব খনিজ পদার্থ পাওয়া যায়। অসংখ্য বছর ধরে চাঁদের পৃষ্ঠে উল্কাপাতের প্রভাবেই এসব পদার্থের সৃষ্টি। 

অক্সিজেন নিষ্কাশন 

চাঁদের পৃষ্ঠের আবরণে ৪৫ শতাংশ অক্সিজেন আছে। বিভিন্ন পদার্থের ভেতরে জমে থাকায় সেই অক্সিজেন নিষ্কাশন করতে শক্তির প্রয়োজন। 

ইলেকট্রোলাইসিসের মাধ্যমেই এটি সম্ভব, অনেকে হয়তো এ পদ্ধতির নাম শুনে থাকবেন। পৃথিবীতে অ্যালুমিনিয়াম উৎপাদনের জন্যও এ পদ্ধতি ব্যবহার করা হয়। অক্সিজেন থেকে অ্যালুমিনিয়াম আলাদা করতে অ্যালুমিনিয়াম অক্সাইডের তরলে বৈদ্যুতিক প্রবাহ দেওয়া দেওয়া হয়। এই পদ্ধতিতে বাইপ্রোডাক্ট বা উপজাত হিসেবেই অক্সিজেন তৈরি হয়। তবে চাঁদে অক্সিজেন উৎপাদনের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম হবে বাইপ্রোডাক্ট । 

এ পদ্ধতি একেবারেই জটিল কিছু নয়। কিন্তু সমস্যা হলো, এর জন্য প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন। টেকসইভাবে এ প্রক্রিয়া চালাতে চাঁদে সৌরশক্তি বা অন্যান্য শক্তির উৎস প্রয়োজন হবে।   

চাঁদের পৃষ্ঠ থেকে অক্সিজেন উৎপাদন করতে আরও প্রয়োজন হবে টেকসই ইন্ডাস্ট্রিয়াল যন্ত্রপাতি। প্রথমে সলিড মেটাল অক্সাইডকে তরল অবস্থায় রূপান্তর করতে হবে। পৃথিবীতে এ পদ্ধতি চালানোর মতো প্রযুক্তি আছে। এসব যন্ত্রপাতি চাঁদে নিয়ে যাওয়া ও পুরো পদ্ধতির জন্য পর্যাপ্ত শক্তি উৎপাদন করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 

এ বছরের শুরুতেই বেলজিয়াম ভিত্তিক স্টার্টআপ স্পেস অ্যাপ্লিকেশন সার্ভিস ঘোষণা দিয়েছিল, ইলেকট্রোলাইসিসের মাধ্যমে অক্সিজেন উৎপাদনের প্রক্রিয়া আরও উন্নত করতে তিনটি  রিঅ্যাক্টর তৈরির কাজ করছে তারা। ইউরোপিয়ান স্পেস এজেন্সির এক মিশনের অংশ হিসেবে ২০২৫ সালের মধ্যে চাঁদে এ প্রযুক্তি পাঠানোর উদ্দেশ্যে কাজ করছে সংস্থাটি। 

অক্সিজেনের পরিমাণ 

এ তো গেলো পুরো প্রক্রিয়ায় কী চ্যালেঞ্জ আসবে তার কথা। কিন্তু চাঁদে সফলভাবে এ প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা যদি আমরা অর্জন করি, তারপর কী হবে? চাঁদে কী পরিমাণ অক্সিজেন উৎপাদন সম্ভব? 

চাঁদের পৃষ্ঠের প্রতি কিউবিক মিটারে গড়ে ১.৪ টন খনিজ পদার্থ আছে। এরমধ্যে অক্সিজেনের পরিমাণ ৬৩০ কেজি। নাসা বলছে, বেঁচে থাকতে একজন মানুষের দৈনিক ৮০০ গ্রাম অক্সিজেন দরকার হয়। সে হিসেবে ৬৩০ গ্রাম অক্সিজেন দিয়ে একজন মানুষ দুই বছর বেঁচে থাকতে পারবে। 

এখন, চাঁদের পৃষ্ঠের গড় গড় গভীরতা ১০ মিটার ধরে নিলে, আর এ থেকে সব অক্সিজেন নিষ্কাশন সম্ভব হলে, চাঁদের পৃষ্ঠ থেকে নিষ্কাশিত অক্সিজেন থেকেই ৮০০ কোটি মানুষের এক লাখ বছর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেনের যোগান দেওয়া সম্ভব হবে! 

তবে কতোটা সফলভাবে অক্সিজেন নিষ্কাশন সম্ভব হবে আর সঠিক ব্যবহার নিশ্চিত করা যাবে কি না – এর ওপর নির্ভর করছে আসলেই ৮০০ কোটি মানুষের ১ লাখ বছর বেঁচে থাকার অক্সিজেন পাওয়া যাবে কি না। সে যাই হোক, এর কাছাকাছি সম্ভব হলেও কিন্তু বিষয়টি বেশ চমকপ্রদ! 

  • সূত্র: স্ক্রল 

Related Topics

টপ নিউজ

চাঁদ / অক্সিজেন / অক্সিজেন উৎপাদন / নাসা / চাঁদের পাথর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

Related News

  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা
  • আকাশে রহস্যময় বস্তু, ইউএফও'র নতুন ভিডিও ও নথি প্রকাশ করল পেন্টাগন
  • চাঁদে আলোর ঝলকানি, আকাশে ভাসমান বস্তু: কী আছে পেন্টাগনের প্রকাশ করা নতুন ইউএফও নথিতে?
  • চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদুল ফিতর

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

6
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net