Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
চট্টগ্রামের কন্টিনেন্টাল ফুডের স্বাদ

ফিচার

জোবায়ের চৌধুরী
03 October, 2021, 05:25 pm
Last modified: 03 October, 2021, 05:28 pm

Related News

  • ফেরদৌস স্টিলে গ্যাস লিকেজে নিহত ১০ শ্রমিকের পরিবারকে ৭ লাখ টাকা করে সহায়তা
  • চট্টগ্রামে নিজ মাথায় গুলি করে সাবেক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা
  • নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতসহ ৩ দাবিতে চট্টগ্রামে চিকিৎসকদের মানববন্ধন
  • রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম ও বগুড়াতেও চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’
  • চট্টগ্রামে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু: সমুদ্রের পানি রাখার ব্যালাস্ট ট্যাংক যেভাবে প্রাণঘাতী হয়ে উঠল

চট্টগ্রামের কন্টিনেন্টাল ফুডের স্বাদ

'চট্টগ্রামের মানুষকে আন্তর্জাতিক মানের খাবারের সঙ্গে ভালো পরিবেশ দিতে চেষ্টা করছি। বিশেষ করে বিভিন্ন কাজে আসা বিদেশিদের আমরা টার্গেট করেছি।'
জোবায়ের চৌধুরী
03 October, 2021, 05:25 pm
Last modified: 03 October, 2021, 05:28 pm
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস

কাঠের প্লেটে গরুর আকৃতির দিয়ে  উপস্থাপনা করা হয় বিফ স্টেক! আকৃতি অনুসারে দেওয়া হয় গরুর বিভিন্ন অংশের মাংস। আকৃতির মাথার অংশে গরুর ব্রেন ফ্রাই থাকে। চট্টগ্রামের রিগালো রেস্তোরাঁয় এমন আকর্ষণীয়ভাবে বিফ স্টেক পরিবেশন করা হয়।

এই কন্টিনেন্টাল ফুডকে চট্টগ্রামে জনপ্রিয় করেছে রেস্তোরাঁটি। 

আন্তর্জাতিক মানের স্টেক পরিবেশন করতে বিদেশ থেকে উন্নত মানের ওয়েগিউ বিফ আমদানি করে প্রতিষ্ঠানটি। এখানে ছয় ধরনের বিফ স্টেক পাওয়া যায়।

ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস

রিগালো জাপানিজ ফুডের জন্যও জনপ্রিয়। এখানে ওয়েস্টার্ন ফিউশান ডিস, এশিয়ান ফিউশান ফুড, জাপানি অ্যাপাটাইজার মানুষ গ্রহণ করেছেন।

রিগালোর উদ্যোক্তা আবরার শাহরিয়ার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমাদের এখানকার তেল, মাছ, মাংসও বিদেশ থেকে আমদানি করা। খাবার তো সব স্থানেই পাওয়া যায়। আমরা চেষ্টা করেছি, খাবারের সঙ্গে পরিবেশটা দিতে। কারণ পরিবেশটাই মুহূর্তগুলোকে স্মৃতিময় করে তোলে। চট্টগ্রামের মানুষকে আন্তর্জাতিক মানের খাবারের সঙ্গে ভালো পরিবেশ দিতে চেষ্টা করছি। বিশেষ করে বিভিন্ন কাজে আসা বিদেশিদের আমরা টার্গেট করেছি।'

ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস

পিৎজা, পাস্তা ও বার্গারি- কন্টিনেন্টাল ফুডের এই তিন আইটেমের জন্য চট্টগ্রামের মানুষ বেছে নেন ক্যাফে মিলানোকে। খাবারের স্বাদে ভিন্নতা আনাকে গুরুত্ব দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। যেমন চট্টগ্রামের ঝাল প্রিয় মানুষের জন্য ভিন্ন স্বাদে স্পাইসি গ্রিল লবেস্টার পরিবেশন করা হয়।

ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস

কন্টিনেন্টাল ফুডের বেশ কিছু আইটেমকে চট্টগ্রামে জনপ্রিয় করে তুলেছে মিলানো। রেস্তোরাঁটির পিৎজা পট পাই, রিং পিৎজা, পেরি পেরি চিকেনসহ বিভিন্ন ইউনিক রেসিপি বন্দরনগরীতে উপস্থাপন করেছে। অ্যাপিটাইজারের মধ্যে চিকেন চিলি চিস ফ্রাই, বিফ চিলি চিজ ফ্রাই, পেরি পেরি চিকেন উইংস, চিকেন নাচোছ, বিফ নাচোছ, ফিস অ্যান্ড চিপস তুমুল জনপ্রিয়। মিলোনোর এসব রেসিপি অধিক বিক্রিত।

ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস

মিলানোতে ২২ ধরনের পিৎজা পাওয়া যায়। পিৎজার অকৃত্রিম স্বাদ ধরে রাখতে থিন ক্রাস্টের প্রতি গুরুত্ব দেওয়া হয় এখানে। ক্রাস্টটি পাতলা করতে হাতেই প্রক্রিয়াজাত করা হয়। এর মধ্যে বারবিকিউ পিৎজা, পেরি পেরি পিৎজা, মিট লাভারস পিৎজা, পিৎজা পট পাই, ম্যাক্সিকান পিৎজা, ফোর সিজন পিৎজা, চিজি ওভার লোডেড খুব জনপ্রিয়। চার ধরনের স্টেক পরিবেশন করা হয়ে এই রেস্তোরাঁয়।

ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস

স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী দামে কন্টিনেন্টাল ফুড পরিবেশনে জন্য ২০১৯ সালে প্রতিষ্ঠানটির সিস্টার কর্নসার্ন মিলানো এক্সপ্রেস। এখানে ১৪৯ টাকা থেকে শুরু করে ১০৪৯ টাকায় পিৎজা বিক্রি করা হয়। শিক্ষার্থীদের কাছে মিলানো এক্সপ্রেসও অনেক জনপ্রিয় হয়ে উঠেছে।

ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস

মিলানো কর্তৃপক্ষ জানিয়েছে, রেস্তোরাঁটির আন্তর্জাতিক মানের রান্নাঘরে বেশিরভাগ যন্ত্রপাতি বিদেশি সামগ্রী। এছাড়া ক্যাফে মিলোনোর খাবার তৈরির মসলাগুলোর ৭০ শতাংশ বিদেশ থেকে আমদানিকৃত। স্বাস্থ্যকর পরিবেশের কথা মাথায় রেখে রেস্তোরাঁটির রান্নার বেশিরভাগ প্রক্রিয়া নির্ধারিত মেশিনের মাধ্যমে সম্পন্ন করা হয়।

Related Topics

টপ নিউজ

কন্টিনেন্টাল ফুড / ফুড / খাবার / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
    ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 
  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
  • ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
    নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

Related News

  • ফেরদৌস স্টিলে গ্যাস লিকেজে নিহত ১০ শ্রমিকের পরিবারকে ৭ লাখ টাকা করে সহায়তা
  • চট্টগ্রামে নিজ মাথায় গুলি করে সাবেক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা
  • নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতসহ ৩ দাবিতে চট্টগ্রামে চিকিৎসকদের মানববন্ধন
  • রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম ও বগুড়াতেও চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’
  • চট্টগ্রামে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু: সমুদ্রের পানি রাখার ব্যালাস্ট ট্যাংক যেভাবে প্রাণঘাতী হয়ে উঠল

Most Read

1
ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
আন্তর্জাতিক

ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 

2
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

3
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

4
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

5
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net