Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
কচ্ছপের জন্য বিশেষ ‘রেললাইন’

ফিচার

টিবিএস ডেস্ক
20 February, 2020, 03:10 pm
Last modified: 20 February, 2020, 04:30 pm

Related News

  • হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • হরমুজ প্রণালী সচল করতে ‘যথাযথ প্রচেষ্টায়’ যোগ দেবে জাপান, যুক্তরাজ্যসহ ৬ দেশ
  • জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • জ্বালানি তেলের বাজার স্থিতিশীল ও পরিবহন পথ সুরক্ষিত করতে এগিয়ে আসছে ইউরোপ-জাপান
  • হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

কচ্ছপের জন্য বিশেষ ‘রেললাইন’

জাপানে কচ্ছপগুলো রেললাইন পার হতে গিয়ে, দুই ট্র্যাকের মাঝখানে পড়ে গেলে মৃত্যুই হয়ে উঠত অনিবার্য পরিণতি। ওদের চলাচল নিরাপদ করতে রেললাইনে বিশেষ পরিখা বানিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ।
টিবিএস ডেস্ক
20 February, 2020, 03:10 pm
Last modified: 20 February, 2020, 04:30 pm

কচ্ছপ যখন হাঁটে, দেখতে খুব সুন্দর লাগে ঠিকই, কিন্তু এমন ধীরে হাঁটা ওদের জন্য বিপদও ডেকে আনে অনেক সময়। বিশেষ করে ওরা যখন রেললাইন পার হতে চায়। ট্রেন তো আর কচ্ছপের ধীরগতির জন্য থেমে থাকবে না! ফলে ট্রেনে কাটা পড়ে ‘অকালেই’ প্রাণ হারাতে হয় ১০ থেকে ১৫০ বছর আয়ুর এই প্রাণীকে। 

এ রকম পরিস্থিতিতে ওদের সুরক্ষা দিতে দারুণ এক ব্যবস্থা করেছেন জাপানের হুয়োগো অঞ্চলের রেল ও স্থানীয় এক অ্যাকুরিয়াম কর্তৃপক্ষ। খবর অডিটিসেন্ট্রালের।

২০০২ থেকে ২০১৪ পর্যন্ত কচ্ছপের কারণে অফিসিয়ালি ১৩ বার ট্রেন পরিচালনায় বিঘ্ন ঘটেছিল ওই রেল লাইনে। আন-অফিসিয়ালি কতবার যে এই বিড়ম্বনা ঘটেছে, তার হিসেব নেই। তাছাড়া এভাবে কচ্ছপের একের পর এক প্রাণহানিও মন খারাপ করিয়েছে কর্তৃপক্ষের। 

এজন্য ২০১৫ সালে দেশটির সমুদ্রতীরবর্তী শহর কোবে-তে ওয়েস্ট জাপান রেলওয়ে কোং. ও সুমা আকুয়ালাইফ পার্ক যৌথভাবে এর সমাধান খোঁজার চেষ্টা করে। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা চালানোর পর তারা রেললাইনের মাঝখানে ‘ইউ’-আকৃতির পরিখা তৈরি করার সিদ্ধান্ত নেয়।

পরীক্ষা ও পর্যবেক্ষণ করে দেখা গেছে, পার হতে গিয়ে কচ্ছপগুলো অনেক সময়ই রেললাইনের দুই ট্র্যাকের মাঝখানে পড়ে যায়। তখন সেই পথ ধরেই এগিয়ে যাওয়া ছাড়া উপায় থাকে না ওদের। পার হওয়া হয় না রেললাইন। এভাবে হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত জংশনগুলোতে আটকে যায় ওরা; ওদের জন্য যার পরিণতি- অনিবার্য মৃত্যু।

রেলওয়ের এক মুখোপাত্র  জানিয়েছেন, হেঁটে বেড়ানোটা কচ্ছপের সহজাত অভ্যাস। অনেক সময় রেললাইনের অপর পাশের পুকুরে ওরা আসা-যাওয়া করে। কিন্তু ট্র্যাকের পয়েন্ট ব্লেড যখন মুভ করানো হয়, তখন দুর্ভাগ্যজনকভাবে আটকা পড়ে মারা যায় ওরা। আবার, ওদের আটকা পড়া কারও নজরে পড়লে, উদ্ধার করতে গিয়ে ট্রেন চলাচলে ঘটে ব্যাপক বিঘ্ন।

কচ্ছপগুলোর চলাচল  নিরাপদ করতে তাই কংক্রিটে তৈরি ‘ইউ’-আকৃতির পরিখাগুলো কোবে শহরের আশপাশের রেললাইনের বেশ কিছু ক্রিটিক্যাল পয়েন্টে বসানো হয়েছে। এভাবে প্রথম মাসেই অন্তত ১০টি কচ্ছপের প্রাণ বাঁচানোর দাবি করেছেন এই প্রকল্পের প্রবর্তকেরা।

Related Topics

টপ নিউজ

জাপান / কচ্ছপ / রেললাইন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • হরমুজ প্রণালী সচল করতে ‘যথাযথ প্রচেষ্টায়’ যোগ দেবে জাপান, যুক্তরাজ্যসহ ৬ দেশ
  • জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • জ্বালানি তেলের বাজার স্থিতিশীল ও পরিবহন পথ সুরক্ষিত করতে এগিয়ে আসছে ইউরোপ-জাপান
  • হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net