Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
৬ লাখ নতুন করদাতার লক্ষ্যে রাজস্ব বোর্ড

টপ নিউজ

টিবিএস রিপোর্ট
31 July, 2019, 04:40 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে ২৫ হাজার টাকা পর্যন্ত কর রেয়াত
  • আরো কর ছাড়ের পরিকল্পনা: ৩ মাস পরপর ভ্যাট পরিশোধ; সোনা বিক্রির ক্যাপিটাল গেইনস ট্যাক্স কমে ৫% হতে পারে
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
  • রাজস্বদাতা ব্যক্তি-প্রতিষ্ঠান বেড়েছে ১১.৮৬ শতাংশ: সংসদে অর্থমন্ত্রী
  • অর্থবছরের প্রথম ১১ মাসে এনবিআরের রেকর্ড ৩.৬০ লাখ কোটি টাকা রাজস্ব আদায় 

৬ লাখ নতুন করদাতার লক্ষ্যে রাজস্ব বোর্ড

ইতোমধ্যে মাঠ পর্যায়ের কর অঞ্চলগুলো হতে জরিপ কার্যক্রম বাস্তবায়নে অঞ্চল ভিত্তিক ২১৩টি জরিপ টিম গঠন করা হয়েছে। এখন পর্যন্ত ৪ লাখ ৭৬ হাজার ৪৬৫টি জরিপ শেষ করেছে প্রতিষ্ঠানটি।
টিবিএস রিপোর্ট
31 July, 2019, 04:40 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

দেশব্যাপী ৬ লাখ ৭২ হাজার নতুন করদাতাকে করনেটের আওতায় আনতে জরিপ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গত অর্থবছরের তুলনায় এবার ১ লক্ষ কোটি টাকা বেশি কর আদায় করার লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানায় এনবিআর।

বুধবার (৩১ জুলাই) এনবিআরের সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এ তথ্য তুলে ধরেন। 

গত অর্থবছরে মোট আদায়কৃত করের পরিসংখ্যান তুলে ধরা হয় এই সংবাদ সম্মেলনে।  

রাজস্ব আদায়ের বিষয়ে মোশাররফ হোসেন বলেন, ‘২০১৮-২০১৯ অর্থবছরে  প্রায় ২ লাখ ২৩ হাজার ৮ শত ৯২ দশমিক ৪২ কোটি টাকা কর সংগ্রহ করেছে এনবিআর। যেখানে লক্ষ্যমাত্রা ছিলো ২ লাখ ৮০ হাজার ৬৩ কোটি টাকা। লক্ষ্যমাত্রা অর্জনের গড় হার ৭৯.৯৪ শতাংশ। অর্থ্যাৎ প্রবৃদ্ধি হয়েছে ১০.৭ শতাংশ।’

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘অর্থমন্ত্রী ১ কোটি করদাতা তৈরীর নির্দেশনা দিয়েছেন। এ লক্ষ্যে আয়কর বিভাগ চলতি অর্থবছরে পাঁচ সদস্যের টিম গঠন করেছে। যেখানে দুই কর্মকর্তা ও তিনজন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে। প্রাপ্ত জরিপের তথ্যের ভিত্তিতে ৩ লাখ ৩১ হাজার ২৭২ টিআইএন বরাদ্দ করে আয়কর নির্ধারণ প্রক্রিয়া শুরু হয়েছে।’

বন্ড সুবিধা অপব্যবহার রোধে তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এমন তথ্য উপস্থাপন করে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ফাঁকিবাজ বন্ড প্রতিষ্ঠান পরিদর্শন, আমদানী পর্যায়ে অধিকতর নজরদারি এবং বিক্রি পর্যায়ে বিভিন্ন অভিযান জোরদার করা হয়েছে। শুল্ক বিষয়ে যথাযথভাবে শুল্কায়ন সম্পন্ন করার জন্য বিশেষভাবে আধুনিকায়ন করার উদ্যোগ নেয়া হয়েছে। ভ্যাট ও শুল্ক ফাঁকি রোধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘২০১৯-২০ অর্থবছরে  বৃহৎ লক্ষ্যমাত্রা অর্জন একটি সর্বজন স্বীকৃত চ্যালেঞ্জিং কাজ। একটি করদাতা-বান্ধব এনবিআর তৈরির লক্ষ্যে সকল অংশীজনদের সমন্বিত ও পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করে যাচ্ছি।’

ইতোমধ্যে মাঠ পর্যায়ের কর অঞ্চলগুলো হতে জরিপ কার্যক্রম বাস্তবায়নে অঞ্চল ভিত্তিক ২১৩টি জরিপ টিম গঠন করা হয়েছে। এখন পর্যন্ত ৪ লাখ ৭৬ হাজার ৪৬৫টি জরিপ শেষ করেছে প্রতিষ্ঠানটি।

Related Topics

বাংলাদেশ

জাতীয় রাজস্ব বোর্ড / কর আদায়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
    ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 
  • ছবি: সংগৃহীত
    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
  • ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
    ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
  • ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা মামলা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টায় আত্মসমর্পণের নির্দেশ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ‘আ. লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র’: বিএনপির এমপি নাছির

Related News

  • সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে ২৫ হাজার টাকা পর্যন্ত কর রেয়াত
  • আরো কর ছাড়ের পরিকল্পনা: ৩ মাস পরপর ভ্যাট পরিশোধ; সোনা বিক্রির ক্যাপিটাল গেইনস ট্যাক্স কমে ৫% হতে পারে
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
  • রাজস্বদাতা ব্যক্তি-প্রতিষ্ঠান বেড়েছে ১১.৮৬ শতাংশ: সংসদে অর্থমন্ত্রী
  • অর্থবছরের প্রথম ১১ মাসে এনবিআরের রেকর্ড ৩.৬০ লাখ কোটি টাকা রাজস্ব আদায় 

Most Read

1
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

3
ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
অর্থনীতি

ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা মামলা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টায় আত্মসমর্পণের নির্দেশ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আ. লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র’: বিএনপির এমপি নাছির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net