Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 10, 2026
রাজস্বদাতা ব্যক্তি-প্রতিষ্ঠান বেড়েছে ১১.৮৬ শতাংশ: সংসদে অর্থমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 June, 2026, 08:50 pm
Last modified: 07 July, 2026, 05:45 am

Related News

  • ৮ কার্গো এলএনজি ও ৫ হাজার টন এলপিজি কেনার নীতিগত অনুমোদন
  • সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে ২৫ হাজার টাকা পর্যন্ত কর রেয়াত
  • শাহজালাল বিমানবন্দরে অভিযান, মিথ্যা ঘোষণায় আমদানি করা কোটি টাকার পণ্য জব্দ
  • উৎসে কর থেকে বাড়তি ৫২ হাজার কোটি টাকা চায় এনবিআর, উদ্বেগ ব্যবসায়ীদের
  • ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান

রাজস্বদাতা ব্যক্তি-প্রতিষ্ঠান বেড়েছে ১১.৮৬ শতাংশ: সংসদে অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ২৭ হাজার ২৬৩ কোটি টাকা, যা বার্ষিক লক্ষ্যমাত্রার ৮২.৪৯ শতাংশ।
টিবিএস রিপোর্ট
24 June, 2026, 08:50 pm
Last modified: 07 July, 2026, 05:45 am
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস

২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ২০২৫-২৬ অর্থবছরে দেশে রাজস্ব প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংখ্যা ১১.৮৬ শতাংশ বেড়েছে। 

বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে নিবন্ধিত রাজস্বদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে হয়েছে এক কোটি ৩৮ লাখ ২৯ হাজার ৪৮৬, যা আগের অর্থবছরের তুলনায় ১৪ লাখ ৬৫ হাজার ৯২১ বেশি। 

অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ২৭ হাজার ২৬৩ কোটি টাকা, যা বার্ষিক লক্ষ্যমাত্রার ৮২.৪৯ শতাংশ।

লিখিত প্রশ্নে লুৎফুল্লাহেল মাজেদ জানতে চান, চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কত, তা অর্জিত হয়েছে কি না এবং রাজস্ব প্রদানকারীর সংখ্যা বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি না।

লিখিত জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জন্য এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৩ হাজার কোটি টাকা।

তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল পর্যন্ত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৯৬ হাজার ৭১০ কোটি টাকা। এর বিপরীতে একই সময় পর্যন্ত সাময়িক হিসাবে আদায় হয়েছে ৩ লাখ ২৭ হাজার ২৬৩ কোটি টাকা। সে হিসাবে এপ্রিল পর্যন্ত লক্ষ্যমাত্রা অর্জনের হার ৮২.৪৯ শতাংশ।

রাজস্বদাতার সংখ্যা বৃদ্ধির বিষয়ে অর্থমন্ত্রী জানান, করদাতা ও রাজস্ব প্রদানকারীর সংখ্যা বাড়াতে এনবিআর বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর ফলে নিবন্ধিত রাজস্বদাতার সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।

সংসদে উপস্থাপিত তথ্যে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব প্রদানকারী নিবন্ধিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১ কোটি ২৩ লাখ ৬৩ হাজার ৫৬৫। ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে হয়েছে ১ কোটি ৩৮ লাখ ২৯ হাজার ৪৮৬।

অর্থাৎ, এক বছরে ১৪ লাখ ৬৫ হাজার ৯২১ নতুন ব্যক্তি ও প্রতিষ্ঠান রাজস্ব ব্যবস্থার আওতায় এসেছে, যা ১১.৮৬ শতাংশ প্রবৃদ্ধির সমান।

এনবিআর কর-জাল সম্প্রসারণ, নতুন করদাতা শনাক্তকরণ এবং অনলাইনভিত্তিক সেবা সম্প্রসারণের মাধ্যমে রাজস্বদাতার সংখ্যা আরও বাড়ানোর উদ্যোগ অব্যাহত রেখেছে বলেও সংসদকে জানান অর্থমন্ত্রী।

Related Topics

টপ নিউজ

অর্থমন্ত্রী / আমির খসরু মাহমুদ চৌধুরী / জাতীয় সংসদ / এনবিআর / রাজস্ব / জাতীয় রাজস্ব বোর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মিরসরাইয়ে ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার নির্মাণকাজ শুরু, উৎপাদন শুরু ২০২৯ সাল নাগাদ
  • হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
    নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা
  • গ্রাফিকস: টিবিএস
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার
  • ছবি: টিবিএস
    বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল
  • ছবি: সংগৃহীত
    লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

Related News

  • ৮ কার্গো এলএনজি ও ৫ হাজার টন এলপিজি কেনার নীতিগত অনুমোদন
  • সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে ২৫ হাজার টাকা পর্যন্ত কর রেয়াত
  • শাহজালাল বিমানবন্দরে অভিযান, মিথ্যা ঘোষণায় আমদানি করা কোটি টাকার পণ্য জব্দ
  • উৎসে কর থেকে বাড়তি ৫২ হাজার কোটি টাকা চায় এনবিআর, উদ্বেগ ব্যবসায়ীদের
  • ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মিরসরাইয়ে ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার নির্মাণকাজ শুরু, উৎপাদন শুরু ২০২৯ সাল নাগাদ

3
হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা

4
গ্রাফিকস: টিবিএস
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার

5
ছবি: টিবিএস
অর্থনীতি

বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

6
ছবি: সংগৃহীত
খেলা

লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net