Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট বসবে না : কাদের

টপ নিউজ

ইউএনবি
05 August, 2019, 05:35 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • এবারের ঈদযাত্রায় ৩৯৪ জনের প্রাণহানি, আহত ১২৮৮: যাত্রী কল্যাণ সমিতি
  • সব বাস-ট্রাকে বসবে জিপিএস ট্র্যাকার, মনিটরিং করবে পুলিশ ও বিআরটিএ: সড়কমন্ত্রী
  • ঈদযাত্রায় ১০ দিনে সড়ক দুর্ঘটনায় ২৭৪ জনের মৃত্যু: রোড সেফটি ফাউন্ডেশন
  • ঈদের আট দিনে সড়কে নিহত ২০৪, আহত ছয় শতাধিক: রোড সেফটি ফাউন্ডেশন
  • গাবতলীতে নেই চিরচেনা ভিড়, যাত্রী সংকটে ফাঁকা যাচ্ছে দূরপাল্লার বাস 

মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট বসবে না : কাদের

মন্ত্রী বলেন, ঈদে যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।
ইউএনবি
05 August, 2019, 05:35 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

যানজট এড়াতে মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট বসতে না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঈদুল আজহা উদযাপনে সড়ক পথে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সোমবার সচিবালয়ে এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, “সড়ক ও মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট বসালে যানজট সৃষ্টি হতে পারে, তাই হাট যেন বসানো না হয় সে সিদ্ধান্ত নেয়া হয়েছে। নির্দেশ অমান্য করে ইতিমধ্যে বসানো হাটের বিষয়ে ব্যবস্থা নিতে স্থানীয় জনপ্রতিনিধি, জেলা প্রশাসন ও পুলিশের প্রতি আহ্বান জানাচ্ছি।”

মন্ত্রী বলেন, ঈদে যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।

ফিটনেসবিহীন গাড়িতে পশু বহন করা যাবে না জানিয়ে কাদের বলেন, “পশু বহনকারী যানবাহন ধীর গতিতে চলে। ফিটনেসবিহীন গাড়িতে পশু বহন করলে সমস্যার সৃষ্টি হয়। তাই এসব গাড়িতে পশু পরিবহন বন্ধ করতে হবে। এ বিষয়ে সবাইকে নির্দেশ দিয়েছি।”

বাস টার্মিনালগুলোতে নজরদারি টিম সক্রিয় থাকবে এবং অতিরিক্ত ভাড়া আদায় করা হলে ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা নেবে বলে জানান মন্ত্রী।

ঈদযাত্রায় এডিস মশা ও ডেঙ্গু ছড়িয়ে পড়ার উদ্বেগ সম্পর্কে তিনি বলেন, “বাস টার্মিনালে মশা নিধনে ব্যবস্থা নিতে সিটি করপোরেশনকে অনুরোধ করা হয়েছে। বাস গুলোতে অ্যারোসল সরবরাহের জন্য চিঠি দেয়া হয়েছে। গাজীপুর সিটি মেয়র মশার ওষুধ দেয়ার আশ্বাস দিয়েছেন।”

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে টঙ্গী-গাজীপুরে বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ বন্ধ থাকবে উল্লেখ করে তিনি আরও বলেন, “সড়কের মেরামত কাজ যাতে যথাযথভাবে শেষ করা যায় তা নিশ্চিত করতেও ব্যবস্থা নিতে হবে।”

তৈরি পোশাক শ্রমিকদের ঈদযাত্রার জন্য বিজিএমইএ’র অনুরোধে ১৫১টি বাস বরাদ্দ দেয়া হয়েছে। চট্টগ্রামে আরও ২০টি বাস দেয়া হয়েছে। প্রয়োজনে এ সংখ্যা বাড়তে পারে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সিএনজি স্টেশনগুলো ১ আগস্ট থেকে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ শুরু করেছে জানিয়ে তিনি আরও বলেন, “ঈদের আগে তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও অন্যান্য ভারী যান চলাচল বন্ধ থাকবে। তবে রপ্তানিযোগ্য পণ্য, খাদ্য, ওষুধ, পচনশীল দ্রব্য ও পশুবাহী গাড়ি এ নির্দেশের বাইরে থাকবে।”

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও মহাসড়ক ঈদের আগে চলতি সপ্তাহের মধ্যে চলাচল উপযোগী করার নির্দেশ দেয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, সড়ক পরিবহন বিভাগের পক্ষ থেকে ৬ থেকে ১৭ আগস্ট পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে।
 
Related Topics

বাংলাদেশ

ঈদুল আযহা / কোরবানি / ঈদযাত্রা / ওবায়দুল কাদের

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
    ২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন
  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে
  • ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
    ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

Related News

  • এবারের ঈদযাত্রায় ৩৯৪ জনের প্রাণহানি, আহত ১২৮৮: যাত্রী কল্যাণ সমিতি
  • সব বাস-ট্রাকে বসবে জিপিএস ট্র্যাকার, মনিটরিং করবে পুলিশ ও বিআরটিএ: সড়কমন্ত্রী
  • ঈদযাত্রায় ১০ দিনে সড়ক দুর্ঘটনায় ২৭৪ জনের মৃত্যু: রোড সেফটি ফাউন্ডেশন
  • ঈদের আট দিনে সড়কে নিহত ২০৪, আহত ছয় শতাধিক: রোড সেফটি ফাউন্ডেশন
  • গাবতলীতে নেই চিরচেনা ভিড়, যাত্রী সংকটে ফাঁকা যাচ্ছে দূরপাল্লার বাস 

Most Read

1
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

2
জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

4
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

5
ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?

6
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net