Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 01, 2026
মন্ত্রিসভায় এসএমই নীতিমালা ২০১৯এর খসড়া অনুমোদন

টপ নিউজ

ইউএনবি রিপোর্ট
09 September, 2019, 07:40 pm
Last modified: 09 September, 2019, 07:52 pm

Related News

  • কারও কর্মদক্ষতায় সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় রদবদল করতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা
  • পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সিভিরিদেনকো
  • ঈদুল আজহায় টানা ৭ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
  • পদত্যাগ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল
  • নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক অব্যাহতির প্রস্তাব অনুমোদন

মন্ত্রিসভায় এসএমই নীতিমালা ২০১৯এর খসড়া অনুমোদন

এসএমই খাতে প্রায় ৭৮ লাখ অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে এবং জিডিপিতে এ খাতের অবদান ২৫ শতাংশ বলে জানালেন তিনি...
ইউএনবি রিপোর্ট
09 September, 2019, 07:40 pm
Last modified: 09 September, 2019, 07:52 pm

দেশের ৭৮ লাখের মতো এসএমই প্রতিষ্ঠানকে অর্থ, প্রযুক্তি ও বাজার সুবিধা দেওয়ার লক্ষ্যে সোমবার ‘এসএমই নীতিমালা ২০১৯’এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে সাংবাদিকদের জানান, এ এসএমই নীতিমালা ২০১৯ থেকে ২০২৪ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করা হবে।’

এসএমই খাতে প্রায় ৭৮ লাখ অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে এবং জিডিপিতে এ খাতের অবদান ২৫ শতাংশ বলে জানালেন তিনি।

মন্ত্রিপরিষদ সচিব জানান, নীতিমালাটি এসএমই উদ্যোক্তাদের জন্য ছয়টি বিষয় নিশ্চিত করবে। এগুলো হল, অর্থ, প্রযুক্তি, উদ্ভাবন, বাজার, শিক্ষা ও প্রশিক্ষণ, ব্যবসায় সহযোগিতা ও তথ্য-সুবিধাপ্রাপ্তি।

তিনি বলেন, নীতিমালা বাস্তবায়নের জন্য শিল্পমন্ত্রীর নেতৃত্বে ৩৭ সদস্যবিশিষ্ট এবং শিল্প সচিবকে প্রধান করে ২৯ সদস্যের দুটি কমিটি থাকবে।

নীতিমালার কৌশলগত উদ্দেশ্যের মধ্যে রয়েছে, গ্যারান্টি তহবিল চালু, সহজ শর্তে ঋণ দেওয়া, নতুন ধরনের ব্যবসায় সহায়তা, ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজীকরণ, নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ঋণ ও অন্যান্য সুবিধাদান, এসএমইদের বিষয়ে ডাটা সার্ভার তৈরি এবং পরিবেশবান্ধব শিল্প স্থাপনে এসএমইদের উৎসাহিত করা।

এছাড়া মন্ত্রিসভা বিদ্যমান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন অধ্যাদেশ ১৯৭২-এ কিছু ছোটখাটো পরিবর্তন এনে নীতিগতভাবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন বিল ২০১৯-এর খসড়া অনুমোদন করেছে।

‘বিলটিতে বড় ধরনের কোনো পরিবর্তন আনা হয়নি,’ বলেন মন্ত্রিপরিষদ সচিব।

নতুন বিল অনুযায়ী, করপোরেশনের পরিশোধিত মূলধন ৫০০ কোটি টাকা এবং অনুমোদিত মূলধনও ৫০০ কোটি টাকা।

করপোরেশনের পরিচালনা পর্ষদে বর্তমানের পাঁচ সদস্যের জায়গায় ছয় সদস্য থাকবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব এতে পার্টটাইম পরিচালক হিসেবে নিয়োগ পাবেন। 

মন্ত্রিসভা ৪ ডিসেম্বরকে জাতীয় বস্ত্র দিবস ঘোষণা এবং প্রতি বছর তা পালনের একটি প্রস্তাবও অনুমোদন করেছে।

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান অধ্যাপক ড. নাইয়ুম চৌধুরীর মৃত্যুতে মন্ত্রিসভা গভীর শোক প্রকাশ করে।

শনিবার স্কটল্যান্ডের ডান্ডিতে নারীদের টি২০ বিশ্বকাপ বাছাই পর্বের ফাইনালে থাইল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দনও জানায় মন্ত্রিসভা।

Related Topics

বাংলাদেশ

এসএমই খাত / মন্ত্রিসভা / এসএমই নীতিমালা ২০১৯

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
  • ছবি: রয়টার্স
    টেস্ট পরিবেশ থেকে পালিয়ে তিন কোম্পানিতে হ্যাক করল অ্যানথ্রোপিকের এআই ‘ক্লড’
  • ছবি: টিবিএস
    রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪
  • বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
    ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক
  • ছবি: সংগৃহীত
    এবার রাজধানীর আশুলিয়ায় চায়ের দোকানের সামনে মিলল প্রেশার কুকার দিয়ে তৈরি বোমা
  • এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত
    হবিগঞ্জে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

Related News

  • কারও কর্মদক্ষতায় সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় রদবদল করতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা
  • পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সিভিরিদেনকো
  • ঈদুল আজহায় টানা ৭ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
  • পদত্যাগ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল
  • নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক অব্যাহতির প্রস্তাব অনুমোদন

Most Read

1
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
বাংলাদেশ

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

টেস্ট পরিবেশ থেকে পালিয়ে তিন কোম্পানিতে হ্যাক করল অ্যানথ্রোপিকের এআই ‘ক্লড’

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪

4
বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
বাংলাদেশ

ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এবার রাজধানীর আশুলিয়ায় চায়ের দোকানের সামনে মিলল প্রেশার কুকার দিয়ে তৈরি বোমা

6
এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হবিগঞ্জে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net